দ্রুত লিংক
বিভাগসমূহ
মিডিয়া বিভাগ
Dhaka Files
প্রকাশ : Nov 22, 2026 ইং
অনলাইন সংস্করণ

নাইজেরিয়ায় শেষকৃত্যে যাওয়ার পথে নৌকাডুবি, ২৪ জনের প্রাণহানি

০ শেয়ার
নাইজেরিয়ায় শেষকৃত্যে যাওয়ার পথে নৌকাডুবি, ২৪ জনের প্রাণহানি

নাইজেরিয়ার দক্ষিণাঞ্চলীয় বায়েলসা রাজ্যে শেষকৃত্য অনুষ্ঠানে যাওয়ার পথে যাত্রীবাহী নৌকাডুবে অন্তত ২৪ জনের মৃত্যু হয়েছে এবং আরও ২৪ জনকে জীবিত উদ্ধার করা হয়েছে। শুক্রবার (২০ নভেম্বর) ঘটা এ দুর্ঘটনার জন্য যান্ত্রিক ত্রুটির প্রাথমিক ধারণা করলেও নৌকাডুবির পর চালক পালিয়ে গেছেন এবং ব্যবস্থাপককে আটক করেছে পুলিশ।

সংক্ষেপে মূল তথ্য
  • নাইজেরিয়ার দক্ষিণাঞ্চলে শেষকৃত্য অনুষ্ঠানে যোগ দিতে যাওয়ার পথে যাত্রীবাহী একটি নৌকা ডুবে অন্তত ২৪ জনের মৃত্যু হয়েছে।
  • এ ঘটনায় আরও ২৪ জনকে জীবিত উদ্ধার করে চিকিৎসার জন্য হাসপাতালে নেওয়া হয়েছে।
  • শুক্রবার (২০ নভেম্বর) দেশটির বায়েলসা রাজ্যে এ দুর্ঘটনা ঘটে এবং শনিবার (২১ নভেম্বর) নাইজেরিয়ার জরুরি ব্যবস্থাপনা সংস্থার (এনইএমএ) মুখপাত্র মানজো এজেকি এক বিবৃতিতে এ তথ্য জানান।


নাইজেরিয়ার দক্ষিণাঞ্চলে শেষকৃত্য অনুষ্ঠানে যোগ দিতে যাওয়ার পথে যাত্রীবাহী একটি নৌকা ডুবে অন্তত ২৪ জনের মৃত্যু হয়েছে। এ ঘটনায় আরও ২৪ জনকে জীবিত উদ্ধার করে চিকিৎসার জন্য হাসপাতালে নেওয়া হয়েছে। শুক্রবার (২০ নভেম্বর) দেশটির বায়েলসা রাজ্যে এ দুর্ঘটনা ঘটে এবং শনিবার (২১ নভেম্বর) নাইজেরিয়ার জরুরি ব্যবস্থাপনা সংস্থার (এনইএমএ) মুখপাত্র মানজো এজেকি এক বিবৃতিতে এ তথ্য জানান।

উদ্ধার অভিযান এখনো চলমান থাকলেও নৌকাটিতে মোট কতজন যাত্রী ছিলেন কিংবা কতজন নিখোঁজ রয়েছেন, সে বিষয়ে নির্দিষ্ট কোনো তথ্য জানাতে পারেনি কর্তৃপক্ষ। পুলিশের মুখপাত্র মুসা মোহাম্মদ শুক্রবার জানান, প্রাথমিক ধারণা অনুযায়ী নৌকাটিতে যান্ত্রিক ত্রুটি দেখা দেওয়ায় এ দুর্ঘটনা ঘটে।

পুলিশ কর্মকর্তা মুসা মোহাম্মদ আরও জানান, নৌকায় থাকা যাত্রীরা চালককে তীরে নেওয়ার অনুরোধ করলেও তিনি তা উপেক্ষা করেন বলে অভিযোগ রয়েছে। একপর্যায়ে নৌকাটি ডুবে গেলে চালক ঘটনাস্থল থেকে পালিয়ে যান, তবে নৌকার ব্যবস্থাপককে আটক করেছে পুলিশ।

এ দুর্ঘটনার পর নৌযান চলাচলে নিরাপত্তা নিশ্চিত করার আহ্বান জানিয়ে শনিবার এক বিবৃতিতে বায়েলসা রাজ্যের তথ্যবিষয়ক কমিশনার এবিউওউ কোকু-ওবিয়াই বলেন, নৌযানে অতিরিক্ত যাত্রী বহন, বেপরোয়া গতি, অসতর্কভাবে চলাচল এবং লাইফ জ্যাকেট ছাড়া যাত্রা বন্ধ করতে হবে। কোনো যাত্রাই একটি জীবনের চেয়ে মূল্যবান নয় উল্লেখ করে যাত্রী ও চালকদের এ বিষয়ে সতর্ক হওয়ার তাগিদ দেন তিনি।

ঢাকা ফাইলস ভেরিফাইড এডিটর

ঢাকা ফাইলসের প্রতিটি সংবাদ সম্পাদকীয় নীতি ও যাচাই প্রক্রিয়া মেনে প্রকাশ করা হয়। আমাদের সম্পাদকীয় নীতি পড়ুন।

  • সর্বশেষ
  • জনপ্রিয়
1

কম্বোডিয়ার স্ক্যাম সেন্টার থেকে উদ্ধার ৩০ বাংলাদেশি ফিরছেন দেশে

2

পাঁচ ধাপে ইউনিয়ন পরিষদ নির্বাচন, প্রথম ধাপের ভোট ২১ জানুয়ারি

3

আন্তর্জাতিক বাজারে তেলের দাম বৃদ্ধি ও এশিয়ার শেয়ারবাজার আপডেট ২০২৬

4

টানা ৪ দফায় স্বর্ণের দামে রেকর্ড পতন

5

শিশু নির্যাতন রোধে জাতীয় নিরাপত্তা টাস্কফোর্স গঠনের আহ্বান ডেপুটি স্পিকার কায়সার কামালের

6

মন্ত্রিসভায় বড় রদবদল: তারেক রহমানের মন্ত্রীসভায় শপথ নিলেন নতুন ৫ সদস্য

7

এক সিনেমা করেই বলিউড ছাড়েন শাহরুখের নায়িকা গায়ত্রী জোশি

8

স্নিগ্ধার বিরুদ্ধে বিস্ফোরক তথ্য ফাঁস, মুখ খুললেন মডেল জেবা তাকিয়া

9

বিদ্যুৎ ও জ্বালানি খাতে ৩.৩ বিলিয়ন ডলারের অনমনীয় ঋণ অনুমোদন

10

ফটিকছড়ির বাবুনগর মাদ্রাসায় দেশের শীর্ষ আলেমদের সঙ্গে প্রধানমন্ত্রী তারেক রহমানের বৈঠক