দ্রুত লিংক
বিভাগসমূহ
মিডিয়া বিভাগ
Dhaka Files
প্রকাশ : Nov 7, 2026 ইং
অনলাইন সংস্করণ

দেশে কি আদৌ কোনো সরকার ব্যবস্থা আছে

০ শেয়ার
দেশে কি আদৌ কোনো সরকার ব্যবস্থা আছে

রাজধানীর গভর্নমেন্ট কলেজ অব অ্যাপ্লাইড হিউম্যান সায়েন্সের আন্দোলনরত নারী শিক্ষার্থীদের ওপর পুলিশের লাঠিচার্জের ঘটনার তীব্র নিন্দা ও উদ্বেগ প্রকাশ করেছেন জামায়াতে ইসলামীর আমির ডা. শফিকুর রহমান। এ সময় তিনি দেশের সরকার ব্যবস্থা নিয়ে প্রশ্ন তুলে শিক্ষার্থীদের যৌক্তিক দাবি মেনে নেওয়ার আহ্বান জানান।

সংক্ষেপে মূল তথ্য
  •  দেশের সরকার ব্যবস্থা ও আইনশৃঙ্খলা পরিস্থিতি নিয়ে কড়া প্রশ্ন তুলেছেন বাংলাদেশ জামায়াতে ইসলামীর আমির ডা. শফিকুর রহমান।
  • রাজধানীর গভর্নমেন্ট কলেজ অব অ্যাপ্লাইড হিউম্যান সায়েন্সের (সাবেক হোম ইকোনমিকস কলেজ) আন্দোলনরত নারী শিক্ষার্থীদের ওপর গভীর রাতে পুলিশের লাঠিচার্জের ঘটনার তীব্র সমালোচনা করে তিনি এই প্রশ্ন তোলেন।
  • শনিবার (৭ নভেম্বর) সকাল সাড়ে ৯টার দিকে নিজের ভেরিফায়েড ফেসবুক পেজে দেওয়া এক স্ট্যাটাসে জামায়াত আমির বলেন, "রাজধানীর গভর্নমেন্ট কলেজ অব অ্যাপ্লাইড হিউম্যান সায়েন্সের নারী শিক্ষার্থীদের ওপর গভীর রাতে পুলিশ যেভাবে লাঠিচার্জ করেছে, তা অত্যন্ত উদ্বেগজনক।

 দেশের সরকার ব্যবস্থা ও আইনশৃঙ্খলা পরিস্থিতি নিয়ে কড়া প্রশ্ন তুলেছেন বাংলাদেশ জামায়াতে ইসলামীর আমির ডা. শফিকুর রহমান। রাজধানীর গভর্নমেন্ট কলেজ অব অ্যাপ্লাইড হিউম্যান সায়েন্সের (সাবেক হোম ইকোনমিকস কলেজ) আন্দোলনরত নারী শিক্ষার্থীদের ওপর গভীর রাতে পুলিশের লাঠিচার্জের ঘটনার তীব্র সমালোচনা করে তিনি এই প্রশ্ন তোলেন।

শনিবার (৭ নভেম্বর) সকাল সাড়ে ৯টার দিকে নিজের ভেরিফায়েড ফেসবুক পেজে দেওয়া এক স্ট্যাটাসে জামায়াত আমির বলেন, "রাজধানীর গভর্নমেন্ট কলেজ অব অ্যাপ্লাইড হিউম্যান সায়েন্সের নারী শিক্ষার্থীদের ওপর গভীর রাতে পুলিশ যেভাবে লাঠিচার্জ করেছে, তা অত্যন্ত উদ্বেগজনক। এটা দেখার এই দেশে কেউ কি নেই?"

শিক্ষার্থীদের দাবির প্রসঙ্গ টেনে তিনি আরও বলেন, হলের সিট পুনর্বহাল, আবাসন সংকট নিরসন ও প্রাতিষ্ঠানিক হয়রানি বন্ধের মতো সম্পূর্ণ যৌক্তিক দাবিতে আন্দোলনরত ছাত্রীদের সঙ্গে আলোচনা না করে পুলিশ দিয়ে বলপ্রয়োগ কোনোভাবেই গ্রহণযোগ্য নয়। বিশেষ করে ছাত্রী হোস্টেলে পুরুষ পুলিশ প্রবেশ করে লাঠিচার্জ করার ঘটনা অত্যন্ত ন্যাক্কারজনক ও উদ্বেগজনক। এর পরিপ্রেক্ষিতেই তিনি প্রশ্ন তোলেন, "সরকার বলে কি আসলেই কোনো ব্যবস্থা দেশে আছে?"

ফ্যাসিবাদী কায়দায় সাধারণ জনগণের ওপর দমন-পীড়ন চালানোর পুরনো সংস্কৃতি আর চলতে পারে না উল্লেখ করে ডা. শফিকুর রহমান অবিলম্বে এই ঘটনার সুষ্ঠু তদন্ত, এর জন্য দায়ীদের দৃষ্টান্তমূলক শাস্তি এবং শিক্ষার্থীদের সব যৌক্তিক দাবি দ্রুত পূরণের জোরালো দাবি জানান।

ঢাকা ফাইলস ভেরিফাইড এডিটর

ঢাকা ফাইলসের প্রতিটি সংবাদ সম্পাদকীয় নীতি ও যাচাই প্রক্রিয়া মেনে প্রকাশ করা হয়। আমাদের সম্পাদকীয় নীতি পড়ুন।

  • সর্বশেষ
  • জনপ্রিয়
1

মারধরের অভিযোগের বিষয়ে মুখ খুললেন তানজিন তিশা

2

বগুড়ায় বিকল ট্রাকের পেছনে বাসের ধাক্কা, হেলপারসহ নিহত ২

3

মাগুরায় সম্পত্তি নিয়ে বিরোধ: ভাইয়ের মারধরে ছোট ভাই নিহত, আটক ২

4

রোডম্যাপ প্রকাশের পরও ডিসিইউর অ্যাকাডেমিক মাইগ্রেশনে দৃশ্যমান গতি নেই

5

ফাইনালে কীভাবে মেসিকে আটকে বিশ্বচ্যাম্পিয়ন হলো স্পেন

6

মেসির রেকর্ড ভাঙলেন লামিন ইয়ামাল

7

বিটিএসের বয়কটের মুখে এশিয়ান পপ ক্যাটাগরি পুনর্বিবেচনা করছে গ্র্যামি

8

জুলাই সনদ বাস্তবায়ন নিয়ে বিতর্কের অবসান হওয়া উচিত: মির্জা ফখরুল

9

শিলিগুড়ির ‘চিকেনস নেক’ করিডোরের নিরাপত্তা জোরদারে প্রশিক্ষিত বেসামরিক স্বেচ্ছাসেবক

10

ইসলামী আন্দোলন বাংলাদেশের নতুন কমিটি: আমির পদে বহাল চরমোনাই পীর