|
দ্রুত লিংক
বিভাগসমূহ
মিডিয়া বিভাগ
নিউজ ডেস্ক
প্রকাশ : Jul 29, 2026 ইং
অনলাইন সংস্করণ

পাল্টাপাল্টি কর্মসূচি ঘিরে হবিগঞ্জ পৌর এলাকায় ১৪৪ ধারা জারি

ছাত্রদল, যুবদল, স্বেচ্ছাসেবক দল এবং জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) পাল্টাপাল্টি রাজনৈতিক কর্মসূচিকে কেন্দ্র করে সম্ভাব্য সংঘাত এড়াতে হবিগঞ্জ পৌর এলাকায় ১৪৪ ধারা জারি করা হয়েছে। বুধবার (২৯ জুলাই) সকালে জেলা প্রশাসক ও জেলা ম্যাজিস্ট্রেট ড. জি এম সরফরাজ স্বাক্ষরিত এক আদেশে এই নিষেধাজ্ঞা জারি করা হয়। অতিরিক্ত জেলা প্রশাসক মো. মঈনুল হক বিষয়টি নিশ্চিত করেছেন।

প্রশাসনের জারি করা আদেশে জানানো হয়, বুধবার হবিগঞ্জ পৌর এলাকায় এনসিপি বিক্ষোভ সমাবেশ ও পথসভা আহ্বান করেছিল। এর বিপরীতে হবিগঞ্জ সদর উপজেলা, হবিগঞ্জ পৌর বিএনপি এবং জেলা ছাত্রদল একই সময়ে ও একই স্থানে পাল্টা প্রতিবাদ সমাবেশ ও অবস্থান কর্মসূচি ঘোষণা করে। উভয় পক্ষের বিপুল সংখ্যক নেতাকর্মীর সমাগমের সম্ভাবনা থাকায় এলাকায় চরম উত্তেজনা বিরাজ করছিল। যেকোনো সময় সংঘর্ষ, জানমালের ক্ষয়ক্ষতি এবং আইন-শৃঙ্খলা পরিস্থিতির মারাত্মক অবনতি ঘটার আশঙ্কা থেকেই জনস্বার্থে এই প্রতিরোধমূলক ব্যবস্থা নেওয়া হয়েছে।

ফৌজদারি কার্যবিধি, ১৮৯৮-এর ১৪৪ ধারার বিধান অনুযায়ী হবিগঞ্জ পৌর এলাকায় ৫ বা ততোধিক ব্যক্তির একত্র জমায়েত, জনসভা, মাইকিং, মিছিল, স্লোগান, পিকেটিং, কোনো প্রকার যন্ত্রের সাহায্যে বিকট শব্দ সৃষ্টি এবং আইন-শৃঙ্খলা বিঘ্নকারী যেকোনো ধরনের কর্মকাণ্ডের ওপর সম্পূর্ণ নিষেধাজ্ঞা আরোপ করা হয়েছে। এই আদেশ তাৎক্ষণিকভাবে কার্যকর হয়েছে এবং পরবর্তী নির্দেশ না দেওয়া পর্যন্ত বলবৎ থাকবে বলে প্রশাসনের পক্ষ থেকে জানানো হয়েছে।

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

Spain vs Austria: FIFA World Cup 2026 Round of 32 Preview

1

কম্বোডিয়া থেকে ফিরলেন আরও ১০৯ জন: সাইবার স্ক্যামের ভয়াবহ ফাঁ

2

স্বাস্থ্য খাতে দুর্নীতি ও অবহেলায় জিরো টলারেন্স: সরাসরি চাকর

3

চট্টগ্রাম ছাড়া সারা দেশে এইচএসসি পরীক্ষা অব্যাহত: বিক্ষোভ অব

4

মার্কিন হামলার প্রতিবাদে ভারতের পররাষ্ট্রমন্ত্রী

5

ফ্রান্সে তীব্র দাবদাহের কবলে ১০০০ জনের মৃত্যু

6

ইকুয়েডরকে হারিয়ে মেক্সিকোর ঐতিহাসিক জয়: কোয়ার্টার ফাইনালে চ

7

ইরানকে সতর্ক করল যুক্তরাষ্ট্রসহ ২২ দেশ

8

সাউথইস্ট ব্যাংকের কর্পোরেট পরিচালকের ১ কোটি ৮০ লাখ শেয়ার বিক

9

ভারত মহাসাগরে রণক্ষেত্র: মার্কিন যুদ্ধজাহাজে ইরানি ক্ষেপণাস্

10

সংসদ ভবন পরিদর্শনে আসা শিক্ষার্থীদের সঙ্গে প্রধানমন্ত্রীর সৌ

11

ত্রয়োদশ জাতীয় সংসদের তৃতীয় অধিবেশন শুরু ২৭ আগস্ট

12

প্রধানমন্ত্রীর সঙ্গে সাক্ষাৎ করলেন জুলাই যোদ্ধা আজিজুর রহমান

13

দাখিল পরীক্ষায় এবার ২২৬ মাদ্রাসার সবাই ফেল, মোট শূন্য পাসের

14

সৌদি আরবের কাছে ৫৭৫ কোটি ডলারের অস্ত্র বিক্রির অনুমোদন দিল য

15

২৭ জুলাই থেকে শুরু হচ্ছে চট্টগ্রাম বোর্ডের স্থগিত এইচএসসি পর

16

বিশ্ববাজারে ফের বাড়ল জ্বালানি তেলের দাম, কারণ কী?

17

রাজ্যসভা থেকে পদত্যাগ করলেন কোয়েল মল্লিক

18

বক্স অফিস কালেকশন: বিশ্বব্যাপী ৫১ কোটি পার করল সানি দেওলের '

19

জমি নিয়ে বিরোধ ও ইউপি নির্বাচনকে কেন্দ্র করে সংঘর্ষে আহত ২০

20