|
দ্রুত লিংক
বিভাগসমূহ
মিডিয়া বিভাগ
নিউজ ডেস্ক
প্রকাশ : Aug 9, 2026 ইং
অনলাইন সংস্করণ

ফটিকছড়ির বাবুনগর মাদ্রাসায় হেফাজত আমিরের সঙ্গে প্রধানমন্ত্রী তারেক রহমানের সাক্ষাৎ

আল-জামিয়াতুল ইসলামিয়া আজিজুল উলুম বাবুনগর মাদ্রাসায় পৌঁছালে প্রধানমন্ত্রীতে শুভেচ্ছা জানান হেফাজত নেতারা।

হেফাজতে ইসলাম বাংলাদেশের আমির আল্লামা মুহিব্বুল্লাহ বাবুনগরীর সঙ্গে সাক্ষাৎ করতে চট্টগ্রামের ফটিকছড়ির ঐতিহ্যবাহী বাবুনগর মাদ্রাসায় গেছেন প্রধানমন্ত্রী তারেক রহমান।

রোববার বেলা সাড়ে ৩টায় হেলিকপ্টারযোগে ফটিকছড়ির পেহেলগাজী দিঘীর মাঠে অবতরণ করেন সরকারপ্রধান। এ সময় সেখানে উপস্থিত সাধারণ মানুষ তাকে উষ্ণ অভ্যর্থনা জানান এবং প্রধানমন্ত্রীও হাত নেড়ে তাদের শুভেচ্ছা ও ভালোবাসার জবাব দেন। পরে সেখান থেকে সড়কপথে তিনি আল-জামিয়াতুল ইসলামিয়া আজিজুল উলুম বাবুনগর মাদ্রাসায় পৌঁছান।

হেফাজত আমিরের সঙ্গে সৌজন্য সাক্ষাৎ ও মতবিনিময়ের পর প্রধানমন্ত্রী পাশের হাটহাজারী উপজেলায় যান। সেখানে তিনি হেফাজতের প্রতিষ্ঠাতা আমির ও প্রখ্যাত আলেমে দ্বীন আল্লামা শাহ আহমদ শফীর কবর জিয়ারত করেন এবং তার রুহের মাগফিরাত কামনা করে দোয়া করেন।

এর আগে রোববার সকালে প্রধানমন্ত্রী কক্সবাজারের মহেশখালীর মাতারবাড়ী গভীর সমুদ্রবন্দর, কয়লা বিদ্যুৎ প্রকল্প এবং মহেশখালী সমন্বিত উন্নয়ন কর্তৃপক্ষের (মিডা) বিভিন্ন কার্যক্রম পরিদর্শন করেন। এরপর দুপুরে তিনি চট্টগ্রামের বাঁশখালীতে বন্যায় ক্ষতিগ্রস্ত মানুষের পুনর্বাসনে সহায়তা প্রদান সংক্রান্ত একটি অনুষ্ঠানে যোগ দেন। দিনব্যাপী এই ব্যস্ত ও গুরুত্বপূর্ণ সফরে সরকারের বিভিন্ন উন্নয়নমূলক কাজের তদারকির পাশাপাশি ধর্মীয় ও কওমি আলেমদের সঙ্গে এই সাক্ষাৎ রাজনৈতিক অঙ্গনে বিশেষ তাৎপর্য বহন করছে।

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

শঙ্কা জাগিয়ে অ্যাম্বুলেন্সে মাঠ ছাড়লেন ইন্টার মায়ামি ফরোয়ার্

1

খেলাধুলা শান্তি ও বন্ধুত্বের শক্তিশালী সেতুবন্ধন: ক্রীড়া প্র

2

মার্কিন হামলার প্রতিবাদে ভারতের পররাষ্ট্রমন্ত্রী

3

বৃষ্টির তীব্রতা কমলেও স্বস্তি মিলছে না: নতুন করে ভারী বর্ষণে

4

এমপি নাছির চৌধুরীর পারিবারিক বিরোধ নিয়ে সুপ্রিম কোর্টের জ্যে

5

ফিলিস্তিনি রাষ্ট্রদূতের সাথে সৌজন্য সাক্ষাৎ করলেন প্রধানমন্ত

6

হিমবাহ ধসে নেপালে ভয়াবহ আকস্মিক বন্যা: নিহত বেড়ে ১৫৭, নিখোঁজ

7

গাজায় ইসরায়েলি হামলা: পুলিশ সদর দপ্তরে নিহত ৯

8

আবাসিক এলাকায় রাত ৯টা থেকে সকাল ৬টা পর্যন্ত হর্ন বাজানো নিষি

9

স্নিগ্ধার বিরুদ্ধে বিস্ফোরক তথ্য ফাঁস, মুখ খুললেন মডেল জেবা

10

প্রাথমিকের সুপারিশপ্রাপ্ত ১৪ হাজার শিক্ষকের জন্য সুখবর

11

শ্রীলঙ্কা বনাম ভারত প্রথম টেস্ট: মানব সুতারের ২৪ রানের লড়াকু

12

১৭ হাজার কোটি টাকার জ্বালানি তেল আমদানি করছে সরকার

13

শিশুদের গোপনীয়তা লঙ্ঘন: ৪০০ মিলিয়ন ডলার জরিমানা দিচ্ছে টিকটক

14

কোপা দো ব্রাজিল: ফোর্তালেজার বিপক্ষে মাঠে নামছে লিগ লিডার পা

15

আসল গঙ্গার ইলিশ চেনার উপায়: গুজরাত বা নোনা মাছ কেনার আগে যা

16

সরকারি চাকরিজীবীদের নতুন বেতন কাঠামো: জুলাইয়েই কি সুখবর আসছে

17

তামিলনাড়ুতে গো-হত্যা নিষেধাজ্ঞা: মাদ্রাজ হাইকোর্টের রায়ে সুপ

18

ইংল্যান্ডের সেই বিতর্কিত গোল: সব জল্পনার অবসান ঘটিয়ে মুখ খুল

19

সংসদে রাষ্ট্রপতির ভাষণের অধিকার নেই: সৈয়দ আব্দুল্লাহ মুহাম্

20