দ্রুত লিংক
বিভাগসমূহ
মিডিয়া বিভাগ
Dhaka Files
প্রকাশ : Nov 21, 2026 ইং
অনলাইন সংস্করণ

গোপালগঞ্জের কর্মসূচিতে যোগ দেওয়ার আহ্বানে নিষিদ্ধ ছাত্রলীগের মাইকিং

০ শেয়ার
গোপালগঞ্জের কর্মসূচিতে যোগ দেওয়ার আহ্বানে নিষিদ্ধ ছাত্রলীগের মাইকিং

গোপালগঞ্জের কাশিয়ানীতে রোববারের বিক্ষোভ কর্মসূচিতে যোগ দেওয়ার আহ্বান জানিয়ে ইজিবাইক নিয়ে মাইকিং করেছে নিষিদ্ধ ঘোষিত সংগঠন ছাত্রলীগ। শনিবার (২১ নভেম্বর) উপজেলার বিভিন্ন এলাকায় চালানো এ প্রচারণায় স্থানীয়দের মধ্যে উদ্বেগ তৈরি হলেও কর্মসূচি সফল করতেই মাইকিং করা হচ্ছে বলে জানিয়েছেন কাশিয়ানী উপজেলা ছাত্রলীগের সভাপতি আজাদ হোসেন এবং শান্তিপূর্ণ কর্মসূচির কথা বলেছে পুলিশ।

সংক্ষেপে মূল তথ্য
  • গোপালগঞ্জের কাশিয়ানীতে কর্মসূচিতে যোগ দেওয়ার আহ্বানে নিষিদ্ধ ঘোষিত সংগঠন ছাত্রলীগের পক্ষ থেকে মাইকিং করা হয়েছে।
  • শনিবার (২১ নভেম্বর) উপজেলার বিভিন্ন এলাকায় ইজিবাইক নিয়ে মাইকিং করা হয় এবং নিষিদ্ধ ঘোষিত ছাত্রলীগ ও কার্যক্রম নিষিদ্ধঘোষিত আওয়ামী লীগের সহযোগী সংগঠনের এমন কর্মসূচির মাইকিংয়ে স্থানীয় সাধারণ মানুষের মধ্যে ব্যাপক আলোচনা ও উদ্বেগের সৃষ্টি হয়েছে।
  • মাইকিংয়ে জানানো হয়, রোববার (২২ নভেম্বর) দুপুর আড়াইটার দিকে উপজেলার রামদিয়া (কার্যক্রম নিষিদ্ধঘোষিত) আওয়ামী লীগের আঞ্চলিক কার্যালয়ের সামনে নেতাকর্মীদের উপস্থিত থাকার আহ্বান জানানো হয়েছে।


গোপালগঞ্জের কাশিয়ানীতে কর্মসূচিতে যোগ দেওয়ার আহ্বানে নিষিদ্ধ ঘোষিত সংগঠন ছাত্রলীগের পক্ষ থেকে মাইকিং করা হয়েছে। শনিবার (২১ নভেম্বর) উপজেলার বিভিন্ন এলাকায় ইজিবাইক নিয়ে মাইকিং করা হয় এবং নিষিদ্ধ ঘোষিত ছাত্রলীগ ও কার্যক্রম নিষিদ্ধঘোষিত আওয়ামী লীগের সহযোগী সংগঠনের এমন কর্মসূচির মাইকিংয়ে স্থানীয় সাধারণ মানুষের মধ্যে ব্যাপক আলোচনা ও উদ্বেগের সৃষ্টি হয়েছে।

মাইকিংয়ে জানানো হয়, রোববার (২২ নভেম্বর) দুপুর আড়াইটার দিকে উপজেলার রামদিয়া (কার্যক্রম নিষিদ্ধঘোষিত) আওয়ামী লীগের আঞ্চলিক কার্যালয়ের সামনে নেতাকর্মীদের উপস্থিত থাকার আহ্বান জানানো হয়েছে। কর্মসূচিতে গোপালগঞ্জ জেলা (নিষিদ্ধঘোষিত) ছাত্রলীগের সভাপতি নিউটন মোল্যা, সাধারণ সম্পাদক আতাউর রহমান পিয়ালসহ আওয়ামী লীগ ও সহযোগী সংগঠনের অন্যান্য নেতাকর্মীরা উপস্থিত থাকবেন বলে প্রচার করা হয়।

এ বিষয়ে কাশিয়ানী উপজেলা ছাত্রলীগের (নিষিদ্ধঘোষিত) সভাপতি আজাদ হোসেন মুঠোফোনে জানান, রোববার দুপুরে রামদিয়ায় তাঁদের বিক্ষোভ কর্মসূচি রয়েছে এবং কর্মসূচি সফল করতেই উপজেলার বিভিন্ন এলাকায় মাইকিং করা হচ্ছে। অন্যদিকে কাশিয়ানী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মীর মো. সাজেদুর রহমান জানান, তিনি মাইকিংয়ের বিষয়টি শুনেছেন, তবে তাঁরা যেন শান্তিপূর্ণ কর্মসূচি পালন করেন এবং ওখানে তাঁদের কোনো হস্তক্ষেপ থাকবে না।

ঢাকা ফাইলস ভেরিফাইড এডিটর

ঢাকা ফাইলসের প্রতিটি সংবাদ সম্পাদকীয় নীতি ও যাচাই প্রক্রিয়া মেনে প্রকাশ করা হয়। আমাদের সম্পাদকীয় নীতি পড়ুন।

  • সর্বশেষ
  • জনপ্রিয়
1

ভারতের পশ্চিমবঙ্গে ড্রাইভিং শিখতে গিয়ে পুকুরে গাড়ি পড়ে নারীর করুণ মৃত্যু

2

ভৈরবে সম্পত্তির বিরোধে সাবেক যুবলীগ নেতাকে কুপিয়ে হত্যা

3

মিয়ানমারে সার পাচারে জড়িত থাকার অভিযোগে বিএনপি ও ছাত্রদলের ৩ নেতা গ্রেপ্তার

4

অস্ট্রিয়া ম্যাচে আর্জেন্টিনা একাদশে পরিবর্তনের আভাস

5

কলকাতার হোটেলে ভয়াবহ আগুন: নিহত ৯ জনের আটজনই বাংলাদেশি

6

বন্যাদুর্গতদের সহায়তায় সর্বাত্মক পাশে দাঁড়ানোর নির্দেশ প্রতিমন্ত্রী মীর হেলালের

7

কর্মসংস্থানের অভাবে মাদক ও চাঁদাবাজিতে জড়াচ্ছে যুবসমাজ

8

মালয়েশিয়ায় ন্যূনতম মজুরি বেড়ে ২ হাজার রিঙ্গিত হওয়ার সম্ভাবনা

9

জুলাই সংস্কার অধ্যাদেশ ও গণভোটের বৈধতা চ্যালেঞ্জ: হাইকোর্টের রুল জারি

10

আয়কর রিটার্নে তথ্য গোপন ও ভুল করলে কী শাস্তি?