|
দ্রুত লিংক
বিভাগসমূহ
মিডিয়া বিভাগ
নিউজ ডেস্ক
প্রকাশ : Jul 14, 2026 ইং
অনলাইন সংস্করণ

ব্যাংককের বারে ভয়াবহ অগ্নিকাণ্ড: মৃতের সংখ্যা বেড়ে ৩০

থাইল্যান্ডের রাজধানী ব্যাংককের একটি বারে ভয়াবহ অগ্নিকাণ্ডের ঘটনায় নিহতের সংখ্যা বেড়ে ৩০ জনে দাঁড়িয়েছে। রোববার গভীর রাতে ঘটা এই মর্মান্তিক দুর্ঘটনায় আহত হয়েছেন ৭০ জনেরও বেশি মানুষ, যাদের মধ্যে অন্তত ২৪ জনের অবস্থা আশঙ্কাজনক। অগ্নিকাণ্ডের পর থাই পুলিশ বারের নিরাপত্তা ব্যবস্থা ও অগ্নিনির্বাপণ নীতি লঙ্ঘনের অভিযোগে তদন্ত শুরু করেছে।

বেঁচে ফেরা প্রত্যক্ষদর্শী ও পুলিশের প্রাথমিক তদন্তে বেরিয়ে এসেছে ভয়াবহ চিত্র। অগ্নিকাণ্ড থেকে বাঁচতে মানুষ প্রাণপণ চেষ্টা চালালেও বারের জরুরি নির্গমন পথগুলো ছিল তালাবদ্ধ। এছাড়া মূল প্রবেশপথের সামনে আসবাবপত্র থাকায় মানুষ দ্রুত বের হওয়ার সুযোগ পাননি। তদন্তকারী কর্মকর্তাদের ধারণা, বারের মঞ্চের পাশে থাকা একটি শীতাতপ নিয়ন্ত্রণ যন্ত্রে শর্ট সার্কিটের মাধ্যমে আগুনের সূত্রপাত হয়। বারটিতে ব্যাপকভাবে প্লাস্টিকের ফুল ও দাহ্য ফোমের ব্যবহার করা হয়েছিল, যা আগুনকে নিমেষেই নিয়ন্ত্রণহীন করে তোলে।

নিহতদের একটি বড় অংশ উদ্ধার হয়েছে বারের পেছনের শৌচাগারের কাছে। অগ্নিনিরাপত্তা বিশেষজ্ঞরা জানিয়েছেন, শৌচাগারের পাশের দরজা তালাবদ্ধ থাকায় মানুষ সেখানে আটকা পড়েন। কার্বন মনোক্সাইড ও হাইড্রোজেন সায়ানাইডের মতো বিষাক্ত ধোঁয়া শ্বাস-প্রশ্বাসের মাধ্যমে শরীরে প্রবেশ করায় দগ্ধ হওয়ার আগেই অনেকের মৃত্যু হয়। ব্যাংকক কর্তৃপক্ষের নথিপত্র অনুযায়ী, এই স্থানটি লাইভ মিউজিকসহ রেস্তোরাঁ হিসেবে নিবন্ধিত ছিল, যার ফলে অগ্নিরোধী নির্মাণসামগ্রী ব্যবহারের আইনি বাধ্যবাধকতা ছিল না।

এই ঘটনায় স্থানীয় জনমনে ব্যাপক ক্ষোভের সৃষ্টি হয়েছে। তথ্যমতে, বারের মালিকের আগের একটি প্রতিষ্ঠানও ২০১৯ সালে অগ্নিকাণ্ডে ধ্বংস হয়েছিল। এবারের এই ভয়াবহ প্রাণহানির পর থাইল্যান্ডজুড়ে থাকা বিনোদনকেন্দ্র ও রেস্তোরাঁগুলোর নিরাপত্তা বিধিমালা পুনরায় পর্যালোচনার উদ্যোগ নিয়েছে সরকার। সরকারি পক্ষ থেকে ঘোষণা দেওয়া হয়েছে যে, নিরাপত্তা বিধিতে কোনো প্রকার ছাড় দেওয়া হবে না এবং দোষীদের বিরুদ্ধে দৃষ্টান্তমূলক শাস্তির ব্যবস্থা নেওয়া হবে।

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

ডেঙ্গুর ভয়াবহতা: ২৪ ঘণ্টায় ৮ জনের মৃত্যু, হাসপাতালে ভর্তি

1

তিউনিসিয়া উপকূলে অভিবাসীবাহী নৌকাডুবি: ১১ জনের মরদেহ উদ্ধার

2

নিরালা চরিত্রে রুনা খান: নতুন সিনেমা 'জলপবন'-এর শুটিং শুরু হ

3

ইরানের ওপর নিষেধাজ্ঞা এখনই উঠছে না: ইসহাক দার

4

সাদা পোশাকে পুলিশ দিয়ে শিক্ষার্থীদের পেটানো হচ্ছে: অখিলেশ যা

5

দুবারের বেশি প্রসূতি ছুটি না দেওয়ার বিধান কেন অবৈধ নয়: হাইকো

6

অগ্রিম টিকিট বিক্রিতে বক্স অফিসে ঝড় তুলল নানির ‘দ্য প্যারাডা

7

চীনা স্বামীর টাকা নিয়ে লাপাত্তা স্ত্রী

8

স্কটল্যান্ড ম্যাচ দিয়ে বিশ্বকাপে ফিরছেন নেইমার

9

এশিয়ায় চারজাতি টুর্নামেন্ট: নভেম্বরে সিঙ্গাপুরে ব্রাজিলের

10

জিপিএফে ১১ থেকে ১৩ শতাংশ পর্যন্ত মুনাফা পেলেন সরকারি চাকরিজী

11

রিয়াল মাদ্রিদে ফেরার ইচ্ছাপ্রকাশ করলেন ফ্যাবিনহো

12

রামমন্দির অর্থ তছরুপ নিয়ে যোগী সরকারের কঠোর সমালোচনা করলেন ও

13

চট্টগ্রামের শীর্ষ সন্ত্রাসী ডেভিড ইমনের ১০ দিনের রিমান্ড মঞ্

14

পাকিস্তান–নিয়ন্ত্রিত কাশ্মীরে নির্বাচনপূর্ব সহিংসতা ও প্রাণ

15

ম্যাচ ফিক্সিংয়ের দায়ে শ্রীলঙ্কায় জেলবন্দি ভারতের অনূর্ধ্ব-১৯

16

ভালো অর্জনকে স্বীকৃতি দেবে সরকার: প্রধানমন্ত্রী

17

শেখ হাসিনার লাশ বাংলাদেশে জানাজা পাবে না: সরোয়ার তুষার

18

Algeria vs Austria FIFA World Cup 2026 Match Preview & Lineu

19

ইয়ামালকে নিয়ে স্বস্তির খবর জানাল স্পেন

20