|
দ্রুত লিংক
বিভাগসমূহ
মিডিয়া বিভাগ
নিউজ ডেস্ক
প্রকাশ : Aug 8, 2026 ইং
অনলাইন সংস্করণ

শিশুদের মানসিক স্বাস্থ্যের ক্ষতির অভিযোগে মেটাকে ৫৬৭ মিলিয়ন ডলার জরিমানা

শিশু-কিশোরদের মানসিক স্বাস্থ্যের ক্ষতি এবং প্ল্যাটফর্মের নিরাপদতা নিয়ে বিভ্রান্তিকর তথ্য দেওয়ার অভিযোগে ফেসবুক ও ইনস্টাগ্রামের মূল প্রতিষ্ঠান মেটাকে ৫৬৭ মিলিয়ন ডলার জরিমানা করেছেন যুক্তরাষ্ট্রের নিউ মেক্সিকো অঙ্গরাজ্যের এক বিচারক। বৃহস্পতিবার (৬ আগস্ট) সামাজিক যোগাযোগমাধ্যম জায়ান্টটির বিরুদ্ধে চলমান একটি মামলার দ্বিতীয় ধাপের শুনানি শেষে এই রায় ঘোষণা করা হয়। এর আগে চলতি বছরের মার্চে একটি জুরি বোর্ড মেটাকে ভোক্তা সুরক্ষা আইন লঙ্ঘনের দায়ে ৩৭৫ মিলিয়ন ডলার ক্ষতিপূরণের নির্দেশ দিয়েছিল। সর্বশেষ এই রায়ে বিচারক ব্রায়ান বিডশেইড জানান, জরিমানার বড় একটি অংশ (৪২০ মিলিয়ন ডলার) তরুণদের চিকিৎসাসেবা প্রদানে এবং বাকি অর্থ আগামী পাঁচ বছরে সচেতনতা বৃদ্ধি, প্রতিরোধমূলক কার্যক্রম ও স্ক্রিনিং খাতে ব্যয় করা হবে।

মামলার প্রসিকিউটরদের দাবি অনুযায়ী আদালত মেটাকে তাদের প্ল্যাটফর্মে আসক্তি সৃষ্টিকারী বিভিন্ন ফিচার নিয়ন্ত্রণ, কার্যকর বয়স যাচাইব্যবস্থা চালু এবং শিশুদের যৌন নিপীড়ন ও শোষণ রোধে কঠোর নজরদারির নির্দেশ দিয়েছে। এছাড়া ব্যবহারকারীদের সচেতন করতে প্ল্যাটফর্মে ব্যানার ও তথ্যভিত্তিক স্ক্রিন যুক্ত করার কথা বলা হয়েছে, যা রাজ্য কর্তৃপক্ষের পর্যালোচনার আওতাধীন থাকবে। তবে এই রায়ের বিরুদ্ধে আপিল করার ঘোষণা দিয়েছে মেটা। তারা দাবি করেছে, প্ল্যাটফর্ম থেকে ক্ষতিকর কনটেন্ট অপসারণে তারা ইতিমধ্যে কাজ করে যাচ্ছে। যুক্তরাষ্ট্রের বিভিন্ন অঙ্গরাজ্য ও স্থানীয় সরকার যখন সোশ্যাল মিডিয়া কোম্পানিগুলোর বিরুদ্ধে এ ধরনের আইনি পদক্ষেপ নিচ্ছে, তখন নিউ মেক্সিকোর এই ঐতিহাসিক রায় পুরো দেশজুড়েই বিশেষ গুরুত্ব বহন করছে।

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

চট্টগ্রাম কারাগারে যুবলীগ নেতার মৃত্যু

1

ফরিদপুরের আলফাডাঙ্গায় কলেজছাত্র হত্যা ও প্রতিশোধের তাণ্ডব:

2

সিলেটের ডিসি সারওয়ার আলমকে প্রত্যাহার

3

ভারতীয় চলচ্চিত্রে ৫১ বছর পূর্ণ করলেন সুপারস্টার রজনীকান্ত: এ

4

তিন দেশে পৃথক উদ্বোধনী অনুষ্ঠান, থাকছে যেসব চমক

5

৪৮ ঘণ্টার মধ্যে দেশের ১০ জেলায় বন্যার আশঙ্কা: পানি উন্নয়ন বো

6

বিএনপির স্থায়ী কমিটিতে নতুন চার মুখ: যুক্ত হলেন রিজভী ও আমান

7

রিয়াল মাদ্রিদে ফেরার ইচ্ছাপ্রকাশ করলেন ফ্যাবিনহো

8

ইবতেদায়ি মাদ্রাসা শিক্ষকদের দুই মাসের এমপিওর চেক ছাড়

9

এবার যুক্তরাষ্ট্র ও কানাডায় মুক্তি পাচ্ছে রেদওয়ান রনির ‘দম’

10

ওয়ানপ্লাস এন৬ লঞ্চ: ৮,০০০ এমএএইচ ব্যাটারি ও ডিমেনসিটি ৬৩৬০ ম

11

চলতি মাসের শেষ সপ্তাহে চীন যাচ্ছেন প্রধানমন্ত্রী

12

রাজশাহীর বাঘায় এসএসসিতে শূন্য পাস: এক স্কুলের সব শিক্ষার্থী

13

খাদ্যশস্যের মজুত ২০ লাখ ৬০ হাজার টন ছাড়াল

14

ফিলিস্তিনের সংস্কৃতি সম্মেলনে বাংলাদেশের অংশগ্রহণের আমন্ত্রণ

15

ফাইনালের আগে আর্জেন্টিনা ও মেসির প্রশংসায় পঞ্চমুখ রোনালদিনহো

16

লাল কার্ডে ভরাডুবি নাকি ডমিনোজের পিৎজা উৎসব: যুক্তরাষ্ট্রের

17

আগামী পাঁচ দিন দেশজুড়ে ভারী বৃষ্টির পূর্বাভাস: বন্যার ঝুঁকিত

18

Bhooth Bangla movie review : অক্ষয় কুমার ও প্রিয়দর্শনের নতুন

19

ঢাকার চারপাশের নদীদূষণ রোধে এক মাসের মধ্যে কর্মপরিকল্পনা জমা

20