|
দ্রুত লিংক
বিভাগসমূহ
মিডিয়া বিভাগ
নিউজ ডেস্ক
প্রকাশ : Jul 22, 2026 ইং
অনলাইন সংস্করণ

জুলাই সনদ অসাংবিধানিক হলে বিএনপি সরকারও অবৈধ: সারজিস আলম

যে জনগণ ৭০ শতাংশ ভোট দিয়ে গণভোটে জুলাই সনদ ও রাষ্ট্র সংস্কারের পক্ষে রায় দিয়েছে, সেই একই প্রক্রিয়ায় নির্বাচিত বিএনপি সরকারকেও সংস্কারবিরোধী অবস্থান নিলে অবৈধ ঘোষণা করতে হবে বলে মন্তব্য করেছেন জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) উত্তরাঞ্চলের মুখ্য সংগঠক সারজিস আলম। মঙ্গলবার (২১ জুলাই) বিকেলে নীলফামারীর জলঢাকা উপজেলা সরকারি পাইলট উচ্চবিদ্যালয় মাঠে ‘দেশ গড়তে জুলাই পদযাত্রা’ উপলক্ষে আয়োজিত পথসভায় প্রধান বক্তার বক্তব্যে তিনি এ কথা বলেন।

পথসভায় দেশের বিভিন্ন সরকারি দপ্তরে টেন্ডারবাজি, লুটপাট এবং বিএনপি ও অঙ্গসংগঠনের নেতাকর্মীদের একচ্ছত্র প্রভাব বিস্তারের তীব্র সমালোচনা করে সারজিস আলম বলেন, কোথাও জামায়াতের সংসদ সদস্য থাকলেও সরকারি কর্মকর্তাদের সহযোগিতায় বিএনপি-যুবদলের লোক পরিচয়ে লুটপাটের রাজত্ব কায়েম করা হচ্ছে। এছাড়া সম্প্রতি বিএনপি সরকার কর্তৃক কেবল নিজেদের দলীয় এমপিদের এলাকাকে লক্ষ্য করে ৮ হাজার কোটি টাকার উন্নয়ন প্রকল্প নেওয়ার অভিযোগ তুলে তিনি প্রশ্ন রাখেন, সরকার কি শুধু নির্দিষ্ট প্রতীকে নির্বাচিত এমপিদের, নাকি পুরো দেশের ৩০০ আসনের জনগণের।

এনসিপির কেন্দ্রীয় যুগ্ম মুখ্য সংগঠক আবু সাঈদ লিওনের সভাপতিত্বে অনুষ্ঠিত ওই পথসভায় দলটির সদস্যসচিব ও সংসদ সদস্য আখতার হোসেন এবং রংপুর বিভাগের সাংগঠনিক সম্পাদক ও সংসদ সদস্য ড. আতিকুর রহমান মুজাহিদসহ অন্যান্য কেন্দ্রীয় ও স্থানীয় নেতারাও বক্তব্য দেন। জলঢাকার এই পথসভা শেষে রাতে নেতারা নীলফামারী কেন্দ্রীয় শহীদ মিনার প্রাঙ্গণে আরেকটি পথসভায় অংশ নেন।

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

জুলাই জাদুঘরে কোনো ধরনের দলীয় ইতিহাস দেখতে চাই না: নাহিদ ইসল

1

ভিএআর বিতর্কে জার্মানির জয়সূচক গোল বাতিল: রেফারির সিদ্ধান্তে

2

ক্যামেরার সামনে ফেরার অপেক্ষায় নওশাবা, ব্যস্ত মঞ্চ ও সমাজসেব

3

ঢাকা মেডিকেলে রোগী ও স্বজনদের জন্য বিশুদ্ধ পানির ফিল্টার স্থ

4

হাসান মাহমুদের বোলিং তোপের পর মুমিনুল-তানজিদের অবিচ্ছিন্ন জু

5

মনপুরায় বিএনপি অফিসে জুয়ার আসরের ভিডিও ভাইরাল

6

মন্ত্রীদের বাংলো সাজাতে ৯২ কোটি টাকা খরচ, স্কুলের বেহাল দশা

7

পহেলা বৈশাখে 'কৃষক কার্ড' উদ্বোধন করবেন প্রধানমন্ত্রী তারেক

8

রাজস্থানে বাস ও ট্রাকের সংঘর্ষে অগ্নিকাণ্ড: অন্তত ৭ জনের মৃত

9

প্যাট্রিয়ট ক্ষেপণাস্ত্র উৎপাদনের লাইসেন্স দিতে ট্রাম্প রাজি

10

মালয়েশিয়ায় অবৈধ বাংলাদেশিদের কঠোর সতর্কবার্তা দিল হাইকমিশ

11

জুলাই গণঅভ্যুত্থান নিয়ে নিলোফার মনির বক্তব্য ‘ঘৃণাভরে প্রত্য

12

ঐতিহাসিক বোলিং স্পেলে ৫ উইকেট নিলেন জাস্টিন গ্রিভস

13

জাতীয় সংসদের ডেপুটি স্পিকারের প্যাড ও স্বাক্ষর জালিয়াতি, কঠো

14

ইসলামী চিন্তাবিদ মুফতি রেজাউল করীম আবরারের নতুন ভ্রমণগ্রন্থ

15

দেশব্যাপী ভিটামিন ‘এ’ প্লাস ক্যাম্পেইন উদ্বোধন করলেন স্বাস্থ

16

একনেকে ৩ হাজার ৮৯১ কোটি টাকার ১০ প্রকল্প অনুমোদন

17

সবাই হই সচেতন, বাঘ করি সংরক্ষণ’ প্রতিপাদ্যে বাগেরহাটে বিশ্ব

18

ক্যানসার চিকিৎসায় কেমোথেরাপির পার্শ্বপ্রতিক্রিয়া ও করণীয়:

19

তেহরান বিমানবন্দরে ফের নিয়মিত ফ্লাইট শুরু

20