|
দ্রুত লিংক
বিভাগসমূহ
মিডিয়া বিভাগ
নিউজ ডেস্ক
প্রকাশ : Aug 8, 2026 ইং
অনলাইন সংস্করণ

জুলাই জাদুঘরে কোনো ধরনের দলীয় ইতিহাস দেখতে চাই না: নাহিদ ইসলাম

জুলাই গণঅভ্যুত্থানের ইতিহাসকে কোনো দল বা গোষ্ঠীর একক বয়ানে পরিণত না করে প্রকৃত ও পূর্ণাঙ্গ ইতিহাস তুলে ধরার জোরালো আহ্বান জানিয়েছেন জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) আহ্বায়ক ও বিরোধীদলীয় চিফ হুইপ নাহিদ ইসলাম। শনিবার সকালে রাজধানীর গণভবনে জুলাই গণঅভ্যুত্থান স্মৃতি জাদুঘর পরিদর্শন শেষে সাংবাদিকদের সঙ্গে আলাপকালে তিনি এই মন্তব্য করেন। অতীতে মুক্তিযুদ্ধের ইতিহাস নিয়ে দলীয়করণের যে অভিযোগ ছিল, জুলাই অভ্যুত্থানের ক্ষেত্রে যেন তেমন পরিস্থিতির সৃষ্টি না হয়, সে বিষয়ে সবাইকে সতর্ক থাকার তাগিদ দেন তিনি।

পরিদর্শনকালে নাহিদ ইসলাম উল্লেখ করেন যে, জাদুঘরের বর্তমান প্রদর্শনীতে ইতিহাসের কিছু অংশ অনেক বেশি কেন্দ্রীভূত হয়েছে এবং পরিচিত কিছু মুখ বা ঘটনার উপস্থিতি বারবার এলেও গণঅভ্যুত্থানের বিস্তৃত পরিসর, বিভিন্ন শ্রেণি-পেশা ও অঞ্চলের মানুষের অংশগ্রহণ সেভাবে উঠে আসেনি। তিনি সময়ের ধারাবাহিকতায় আন্দোলনের ঘটনা সাজানোর পাশাপাশি বেসরকারি বিশ্ববিদ্যালয়, মাদ্রাসা এবং ঢাকার বাইরের বিভিন্ন জেলা ও বিশ্ববিদ্যালয়ের আন্দোলনের ইতিহাস আলাদাভাবে তুলে ধরার ওপর জোর দেন। বিগত ১৬ বছরে দেশের ওপর রাজনৈতিক, অর্থনৈতিক ও সামাজিক ক্ষয়তির পাশাপাশি সীমান্ত হত্যা, ভারতবিরোধী আন্দোলন এবং মানুষের প্রতিরোধ ও বিজয়ের ইতিহাসও যথাযথভাবে সংরক্ষণের দাবি জানান তিনি।

জাদুঘরের ব্যবস্থাপনা ও কাঠামোগত দুর্বলতা নিয়ে কথা বলতে গিয়ে তিনি জানান যে, বিপুলসংখ্যক দর্শনার্থীর চাপ সামলানোর জন্য পর্যাপ্ত জনবল নেই এবং বর্তমান ১৫-২০ জন কর্মী দিয়ে নিরাপত্তা ও ব্যবস্থাপনা ঝুঁকি তৈরি হতে পারে। তাই আমলাতান্ত্রিক কাঠামোর পরিবর্তে বিশেষজ্ঞ এবং জুলাইয়ের চেতনাকে ধারণ করেন এমন ব্যক্তিদের সম্পৃক্ত করে জাদুঘরটিকে একটি স্বায়ত্তশাসিত কাঠামোয় পরিচালনার দাবি জানান তিনি। এছাড়া গণভবনের পুরো ১৭ একর জায়গাকে কাজে লাগিয়ে জাদুঘরের পরিসর বাড়ানোর পাশাপাশি শহীদ আবু সাঈদের ছবিসহ শহীদদের পরিবারের দেওয়া অন্যান্য স্মৃতিচিহ্নগুলো আরও শৈল্পিকভাবে প্রদর্শনের তাগিদ দেন এই এনসিপি নেতা।

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

ঈদে টানা ৭ দিনের ছুটি: সরকারি চাকুরিজীবীদের জন্য বড় সুখবর

1

সরকারের সমালোচনা করলেও কেউ গুম হচ্ছে না, এটাই প্রকৃত গণতন্ত্

2

ফাইনালের প্রতিপক্ষ নিয়ে মুখ খুললেন স্প্যানিশ কোচ লুইস দে লা

3

‘স্পাইডার-ম্যান: ব্র্যান্ড নিউ ডে’ রিভিউ: আবেগ ও অ্যাকশনে ভর

4

দুর্যোগ মোকাবিলায় ১ লাখ টিডিপি স্বেচ্ছাসেবী প্রস্তুতের পরিক

5

প্রধানমন্ত্রী তারেক রহমানের ২০তম কারাবন্দি দিবস আজ: দেশজুড়ে

6

অনলাইন সাংবাদিকতাই এখন মানুষের প্রধান ভরসা: সেতুমন্ত্রী শেখ

7

আগস্টে টানা চার দিনের ছুটি থেকে বাদ পড়ছেন জরুরি ও জনসেবামূলক

8

আর্জেন্টিনার ইসলামের ইতিহাস ও বর্তমান

9

চুক্তির জন্য মরিয়া ইরান, দাবি ডোনাল্ড ট্রাম্পের

10

‘ব্যাচেলর পয়েন্ট’ থেকে বাদ পড়েছেন পাভেল? যা জানা গেল

11

এশিয়ান গেমসে বাড়তি সুবিধা চেয়েও পাচ্ছেন না ভারতীয় ক্রিকেটার

12

জেন-জি বিক্ষোভ: সরকারের কাছে ৫ দফা দাবি পেশ রাহুল গান্ধীর

13

ইরানের বিরুদ্ধে যুদ্ধে ব্যর্থতা ঢাকতে অন্যদের ওপর দোষ চাপাচ্

14

কুকুরের স্কুলের মাসিক খরচ ২ লাখ টাকা: সাংহাইয়ের তরুণীর কাণ্ড

15

শেখ হাসিনার লাশ বাংলাদেশে জানাজা পাবে না: সরোয়ার তুষার

16

দেশের বাজারে কমল স্বর্ণের দাম: জেনে নিন আজকের ২২ ক্যারেটের ভ

17

ভারতের পাঞ্জাবে নিজ বাড়ি থেকে জনপ্রিয় গায়ক বলজিৎ সিংয়ের মরদে

18

দেশে ২৫ হাজার মিডওয়াইফ নিয়োগ দেবেন সরকার: প্রধানমন্ত্রী তারে

19

বন্যা পরিস্থিতি মোকাবিলায় সমন্বিত উদ্যোগের আহ্বান স্থানীয় সর

20