দ্রুত লিংক
বিভাগসমূহ
মিডিয়া বিভাগ
নিউজ ডেস্ক
প্রকাশ : Jun 28, 2026 ইং
অনলাইন সংস্করণ

২৭ রানে ৬ উইকেট হারিয়ে চরম বিপর্যয়ে বাংলাদেশ: হারারে টেস্টে জিম্বাবুয়ের দাপট

০ শেয়ার
২৭ রানে ৬ উইকেট হারিয়ে চরম বিপর্যয়ে বাংলাদেশ: হারারে টেস্টে জিম্বাবুয়ের দাপট

জিম্বাবুয়ের বিপক্ষে হারারে টেস্টে ব্যাট করতে নেমে চরম বিপর্যয়ের মুখে বাংলাদেশ। মাত্র ২৭ রানের ব্যবধানে ৬ উইকেট হারিয়ে কোণঠাসা সফরকারীরা।

সংক্ষেপে মূল তথ্য
  • টেস্ট ক্রিকেটে তুলনামূলক দুর্বল প্রতিপক্ষ জিম্বাবুয়ের বিপক্ষে খেলছে বাংলাদেশ।
  • অথচ হারারে স্পোর্টস ক্লাব মাঠে ব্যাটিংয়ে নেমে খোদ বাংলাদেশ দলই এখন চরম ব্যাটিং বিপর্যয়ের মুখে।
  • রোববার টস হেরে ব্যাটিং করতে নেমে শুরু থেকেই নড়বড়ে অবস্থায় ছিল সফরকারীরা।

টেস্ট ক্রিকেটে তুলনামূলক দুর্বল প্রতিপক্ষ জিম্বাবুয়ের বিপক্ষে খেলছে বাংলাদেশ। অথচ হারারে স্পোর্টস ক্লাব মাঠে ব্যাটিংয়ে নেমে খোদ বাংলাদেশ দলই এখন চরম ব্যাটিং বিপর্যয়ের মুখে। রোববার টস হেরে ব্যাটিং করতে নেমে শুরু থেকেই নড়বড়ে অবস্থায় ছিল সফরকারীরা।

দলীয় ৩৬ রানের মাথায় দুই ওপেনার মাহমুদুল হাসান জয় ও সাদমান ইসলাম অনিক সাজঘরে ফিরলে বিপদে পড়ে বাংলাদেশ। তবে প্রাথমিক এই ধাক্কা সামাল দিতে হাল ধরেন সাবেক অধিনায়ক মুমিনুল হক সৌরভ ও বর্তমান অধিনায়ক নাজমুল হোসেন শান্ত। তাদের ৭৭ রানের পার্টনারশিপে বাংলাদেশ যখন ১১৩ রান নিয়ে সুবিধাজনক অবস্থানে ছিল, তখনই দৃশ্যপট বদলে যায়।

মাত্র ২৭ রানের ব্যবধানে ৬ উইকেট হারিয়ে বাংলাদেশ এখন খাদের কিনারে। ১১টি বাউন্ডারিতে সাজানো ৬০ রানের দারুণ এক ইনিংস খেলা মুমিনুল হক আউট হওয়ার পরেই যেন ধসের শুরু। তার বিদায়ের পর মাত্র ৬ রানের ব্যবধানে অধিনায়ক নাজমুল হোসেন শান্তও (১৯) সাজঘরে ফিরে যান।

এরপর তাওহীদ হৃদয় ও অভিজ্ঞ মুশফিকুর রহিম ক্রিজে বেশিক্ষণ টিকতে পারেননি। দলের এই আসা-যাওয়ার মিছিলে যোগ দেন অভিষেক হওয়া উইকেটকিপার-ব্যাটসম্যান অমিত হাসান (৪)। শেষ খবর পাওয়া পর্যন্ত দলীয় ১৪০ রানে তাইজুল ইসলাম অষ্টম ব্যাটার হিসেবে আউট হয়ে ফিরে গেছেন। জিম্বাবুয়ের বোলারদের সামনে দাঁড়াতে না পারা বাংলাদেশের এই ব্যাটিং বিপর্যয় ক্রিকেটপ্রেমীদের হতাশ করেছে। দ্রুত রান না উঠলে এই টেস্টে বড় ধরনের পরাজয়ের শঙ্কায় পড়েছে সফরকারীরা।

ঢাকা ফাইলস ভেরিফাইড এডিটর

ঢাকা ফাইলসের প্রতিটি সংবাদ সম্পাদকীয় নীতি ও যাচাই প্রক্রিয়া মেনে প্রকাশ করা হয়। আমাদের সম্পাদকীয় নীতি পড়ুন।

  • সর্বশেষ
  • জনপ্রিয়
1

ওসাসুনাকে ৫-২ গোলে উড়িয়ে দিল রিয়াল বেতিস

2

এক যুগ পর প্রোটিয়া মাটিতে অজি ব্যাটার রেনশর সেঞ্চুরি

3

পঞ্চগড়ে দেখা মিলল কাঞ্চনজঙ্ঘার, তেঁতুলিয়ায় পর্যটকদের ভিড়

4

১৬ কোটি টাকা নিয়ে পালিয়ে টেক্সাসে সাবেক মেয়র খোকন আবদুল্লাহ, যুক্তরাষ্ট্রে বিনিয়োগের চেষ্টা

5

চট্টগ্রামে চিত্র সাংবাদিক বাবুর স্মরণে শোকসভা ও দোয়া মাহফিল

6

মরক্কোর সঙ্গে সম্পর্ক আরও জোরদার করছে ইসরাইল

7

ভুয়া সফটওয়্যারে ৫৬৩ কোটি লোপাট: ক্ষতিগ্রস্তদের টাকা ফেরত পাওয়া নিয়ে অনিশ্চয়তা

8

বিশ্বকাপে জাপানের ঐতিহাসিক জয়

9

গাজায় প্রতিদিন একটি শিশু হত্যা করেছে ইসরাইল

10

ইতিহাস গড়া কেপ ভার্দের জার্সি নির্মাতা বাংলাদেশ: বিশ্বমঞ্চে লাল-সবুজের গৌরব