সারা দেশে গত ২৪ ঘণ্টায় হামের উপসর্গ নিয়ে চারজনের মৃত্যুর খবর পাওয়া গেছে। একই সময়ে নতুন করে ১ হাজার ২২১ জন সন্দেহজনক হাম রোগী এবং ১২৮ জন নিশ্চিত হাম আক্রান্ত রোগী শনাক্ত হয়েছেন।
বুধবার (৩০ সেপ্টেম্বর) স্বাস্থ্য অধিদপ্তরের সমন্বিত নিয়ন্ত্রণ কেন্দ্রের হেলথ ইমার্জেন্সি অপারেশন সেন্টার ও কন্ট্রোল রুম থেকে প্রকাশিত নিয়মিত স্বাস্থ্য সংবাদ বিজ্ঞপ্তিতে এই তথ্য জানানো হয়েছে। বিজ্ঞপ্তির তথ্য অনুযায়ী, চলতি বছরের গত ১৫ মার্চ থেকে শুরু করে এ পর্যন্ত দেশজুড়ে সন্দেহজনক হাম রোগীর মোট সংখ্যা দাঁড়িয়েছে ১ লাখ ৯১ হাজার ৭৩১ জনে, যার মধ্যে নিশ্চিত রোগীর সংখ্যা ২১ হাজার ৫১০ জন। গত ২৪ ঘণ্টায় উপসর্গ নিয়ে নতুন আক্রান্তদের মধ্যে শুধু ঢাকা বিভাগেই সর্বোচ্চ ৪৬৬ জন রোগী শনাক্ত হয়েছেন। স্বাস্থ্য বিশেষজ্ঞরা এই পরিস্থিতি মোকাবিলায় শিশুসহ সকলকে প্রয়োজনীয় সতর্কতামূলক ব্যবস্থা ও টিকাদানের আওতায় রাখার ওপর জোর দিয়েছেন।
মন্তব্য করুন