|
দ্রুত লিংক
বিভাগসমূহ
মিডিয়া বিভাগ
নিউজ ডেস্ক
প্রকাশ : Jul 4, 2026 ইং
অনলাইন সংস্করণ

বান্দরবানে অস্ত্র ও গুলিসহ কেএনএফ সদস্য আটক

বান্দরবানের থানচি উপজেলায় নিরাপত্তা বাহিনীর অভিযানে আগ্নেয়াস্ত্র ও গুলিসহ কুচি চিন ন্যাশনাল ফ্রন্টের (কেএনএফ) এক সশস্ত্র সদস্যকে আটক করা হয়েছে। শুক্রবার শেরকর পাড়া এলাকায় গোপন তথ্যের ভিত্তিতে সেনাবাহিনী অভিযান চালিয়ে তাকে আটক করে। আটক ব্যক্তির নাম জৌথান বম (৫৫), তিনি থানচি সদর ইউনিয়নের শেরপা পাড়া এলাকার বাসিন্দা লাল ফিয়ান বমের ছেলে।

স্থানীয় সূত্র ও আইন-শৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর তথ্য অনুযায়ী, সম্প্রতি থানচি এলাকায় কেএনএফ ও ইউপিডিএফ-মূল এই দুটি সশস্ত্র সংগঠনের গোপন আস্তানা নির্মূলে বিশেষ অভিযান পরিচালনা করে সেনাবাহিনী। অভিযানের এক পর্যায়ে সন্ত্রাসীরা নিরাপত্তা বাহিনীর সদস্যদের লক্ষ্য করে গুলি ছুড়লে উভয় পক্ষের মধ্যে গোলাগুলির ঘটনা ঘটে। সন্ত্রাসীরা পালিয়ে যাওয়ার সময় নিরাপত্তা বাহিনী পুরো এলাকা ঘিরে ফেলে এবং নিবিড় অভিযান অব্যাহত রাখে।

এই অভিযানের ধারাবাহিকতায় সেনাবাহিনী শেরকর পাড়া থেকে আগ্নেয়াস্ত্র ও কার্তুজসহ জৌথান বমকে আটক করতে সক্ষম হয়। প্রাথমিক জিজ্ঞাসাবাদ শেষে শনিবার তাকে পুলিশের কাছে হস্তান্তর করা হয়েছে। থানচি থানার ওসি কানন সরকার আটকের বিষয়টি নিশ্চিত করে জানিয়েছেন, প্রয়োজনীয় আইনি প্রক্রিয়া সম্পন্ন করে তাকে আদালতে সোপর্দ করা হবে। পার্বত্য এলাকায় শান্তি ও নিরাপত্তা বজায় রাখতে নিরাপত্তা বাহিনীর এই ধরনের বিশেষ অভিযান অব্যাহত রয়েছে বলে স্থানীয় প্রশাসন জানিয়েছে।

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

শিক্ষকদের অবসর-কল্যাণের টাকা ঘিরে স্বস্তি, হতাশা ও ভোগান্তির

1

ক্রয়-বিক্রয়ে মধ্যস্থকারীর পারিশ্রমিক কে দেবে? ইসলাম যা বলে

2

১১৪ রানে অলআউট বাংলাদেশ, সিরিজে সমতা ফেরাল পাকিস্তান

3

জাপানের সঙ্গে চূড়ান্ত নেগোসিয়েশন শুরু আজ

4

রেফারি নিয়ে অহেতুক বিতর্ক তৈরি করছে গণমাধ্যম: লিসান্দ্রো মার

5

টানা পাঁচ দিন দেশজুড়ে বৃষ্টির পূর্বাভাস, কমতে পারে তাপমাত্রা

6

ভিয়েতনামে নৌকাডুবি: ১৫ ভারতীয় পর্যটকের মৃত্যু

7

এমপি শাহজাহান চৌধুরীকে গুলির পরিকল্পনার অডিও ফাঁস

8

ঢাকা-চট্টগ্রাম মহাসড়কে ট্রাক উল্টে পথচারী নিহত, আহত ৪

9

মধ্যপ্রাচ্যের উত্তেজনায় সাময়িক স্বস্তি এলেও বিশ্ববাজারে বাড়

10

সার্ভিস বেনিফিট নিয়ে দ্বন্দ্ব: গাজীপুরে এপেক্স হোল্ডিংসের ৪

11

দুবাই বন্দরে আল সালমি ট্যাঙ্কারে ড্রোন হামলা ২০২৬ | ইরান বনা

12

বক্স অফিসে সুনামি: মুক্তির প্রথম সপ্তাহেই রেকর্ড গড়ল ‘স্পাইড

13

গাজা ইস্যুতে কঠোর অবস্থান নিয়ে সমালোচনার মুখে অ্যান্ডি বার্ন

14

ছুটির দিনেও কাঁচাবাজারে অস্বস্তি: চড়া দামে বিক্রি হচ্ছে সবজি

15

চিকিৎসাধীন মায়ের সঙ্গে দুই সন্তানের সাক্ষাতের অনুমতি দিলেন ট

16

চার দিনের যুদ্ধে ইরানে এক হাজারের বেশি বেসামরিক নাগরিক নিহত

17

পাকিস্তানের বেলুচিস্তানে আশঙ্কাজনকভাবে বাড়ছে ক্যানসার, আক্রা

18

হলি ক্রস কলেজে শিক্ষককে ঘিরে অনৈতিক সম্পর্কের অভিযোগ, তদন্ত

19

দুই প্রধানমন্ত্রী কথা বললে সব সমস্যার সমাধান হয়ে যায়: ভারতীয়

20