দ্রুত লিংক
বিভাগসমূহ
মিডিয়া বিভাগ
Dhaka Files
প্রকাশ : Sep 24, 2026 ইং
অনলাইন সংস্করণ

হৃদয়ের হ্রদে এসো

০ শেয়ার
হৃদয়ের হ্রদে এসো

বার্ধক্যের প্রান্তিক সময়, স্মৃতির দীর্ঘছায়া ও ভালোবাসার এক গভীর বিষাদ নিয়ে রচিত চমৎকার একটি আধুনিক বাংলা কবিতা ‘হৃদয়ের হ্রদে এসো’।

সংক্ষেপে মূল তথ্য
  • হৃদয়ের হ্রদে এসোআজ অনেকদিন হলো, প্রৌঢ়ের কাছাকাছি পৌঁছে গেছে বয়সের সীমারেখা।
  • টেরই পাইনি, ধ্রুপদী বিন্যাসে পেরিয়ে গেছে কয়েক দশক।
  • নিবিড় পরিচর্যা কেন্দ্রে যখন জীবন সায়াহ্নে, উষ্ণায়নের সে হাত উত্তাপ ছড়ায়; কিন্তু বুঝতেই পারিনি, আমাদের দূরত্ব যোজন যোজন।

হৃদয়ের হ্রদে এসো

আজ অনেকদিন হলো, প্রৌঢ়ের কাছাকাছি পৌঁছে গেছে বয়সের সীমারেখা। আর সময়? এখন বার্ধক্যের উত্তাপ ছড়ায়। টেরই পাইনি, ধ্রুপদী বিন্যাসে পেরিয়ে গেছে কয়েক দশক। নিবিড় পরিচর্যা কেন্দ্রে যখন জীবন সায়াহ্নে, উষ্ণায়নের সে হাত উত্তাপ ছড়ায়; কিন্তু বুঝতেই পারিনি, আমাদের দূরত্ব যোজন যোজন।

পাশাপাশি আছি, একই পথ- হাঁটছি পাশাপাশি। দুজন, গতি শ্লথ- বিউবনশিয়ার ছায়াপথ। বসন্ত পেরিয়ে গেছে, এই তো দু'মাস। ভেসে আসে পোড়ামাটির সানাই।

দেয়ালে টাঙানো ছবিটা কেউ নামিয়ে নিয়েছে এরই মধ্যে। সেখানে এখন ঝুলে আছে পুরনো স্বপ্নগুলোর জীবাশ্ম। মাঝদুপুর, প্রতীক্ষায় ছায়া দীর্ঘ। এখন হৃদয়ের হ্রদে এসো। জানালা খুলে বসলেই উষ্ণতা হিম হয়ে খসে পড়ুক কাচের দেয়াল।

আজ অনেকদিন হলো, কড়া নাড়ার শব্দে থমকে দাঁড়াই। কালো ফ্রেমের চশমাটা চোখে দিয়েই দেয়ালে নজর এড়ায় না। কেউ একজন লিখে গেছে সন্তর্পণে- বৈধব্যের বিষাদ। তুমি একটা বুনো সমুদ্র, আর ঢেউয়ের ডাস্টারে মুছে ফেলা আমার যুদ্ধস্মৃতির সারি সারি কালো জাহাজ।

ঢাকা ফাইলস ভেরিফাইড এডিটর

ঢাকা ফাইলসের প্রতিটি সংবাদ সম্পাদকীয় নীতি ও যাচাই প্রক্রিয়া মেনে প্রকাশ করা হয়। আমাদের সম্পাদকীয় নীতি পড়ুন।

  • সর্বশেষ
  • জনপ্রিয়
1

আজ থেকেই শুরু ফিফা বিশ্বকাপের ‘রাউন্ড অব ৩২’-এর লড়াই

2

নাচের চেয়ে মার্শাল আর্ট বেশি উপভোগ করছেন শোভিতা ধুলিপালা

3

নাটোরে হিন্দু সম্প্রদায়ের কাছে চাঁদা দাবি, না দিলে হত্যার হুমকির চিঠি

4

শখ নাকি পাচার? বাংলাদেশে কেন ঢুকছে অবৈধ বিদেশি বিষাক্ত প্রাণী

5

বগুড়ায় আ.লীগের ব্যানারসহ ছাত্রলীগ নেতা গ্রেফতার

6

সূচক কমলেও দেশের দুই পুঁজিবাজারে বাড়ল লেনদেন

7

আইভীর ‘জয় বাংলা’ স্লোগানের পর আইনজীবীসহ গ্রেপ্তার নারায়ণগঞ্জে

8

১১০০০ এমএএইচ ব্যাটারি ও স্ন্যাপড্রাগন চিপ নিয়ে এল অনার এক্স৯ই প্রো

9

যুদ্ধের ডামাডোলেও চাঙ্গা ইরানের অর্থনীতি: তেল বিক্রি থেকে দৈনিক আয় ১৪ কোটি ডলার

10

প্রধানমন্ত্রী তারেক রহমানের সফল বিদেশ সফর: জাতীয় সংসদে সর্বসম্মত ধন্যবাদ প্রস্তাব গৃহীত