দ্রুত লিংক
বিভাগসমূহ
মিডিয়া বিভাগ
Dhaka Files
প্রকাশ : Nov 9, 2026 ইং
অনলাইন সংস্করণ

টেকনাফে যৌথ বাহিনীর অভিযান: নজরদারি এড়াতে ছদ্মবেশ ধারণ করছে অপরাধীরা

০ শেয়ার
টেকনাফে যৌথ বাহিনীর অভিযান: নজরদারি এড়াতে ছদ্মবেশ ধারণ করছে অপরাধীরা

টেকনাফে যৌথ বাহিনীর সাঁড়াশি অভিযানের মুখে নিজেদের অস্তিত্ব রক্ষা করতে খোলস পালটাচ্ছে অপরাধীরা। কেউ ভালো মানুষ সেজে, কেউবা আবার ছদ্মবেশে লোকালয়ে ও বিভিন্ন শহরে লুকিয়ে পড়ার চেষ্টা করলেও তাদের ছাড় দেওয়া হবে না বলে জানিয়েছে আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনী।

সংক্ষেপে মূল তথ্য
  • বাংলাদেশের দক্ষিণ-পূর্ব সীমান্তবর্তী জনপদ টেকনাফ একসময় মৎস্য শিকার, কৃষি ও পর্যটনের ওপর নির্ভর করে শান্তিতে কাটলেও ২০১৭ সালের পর থেকে রোহিঙ্গা সংকট ও স্থানীয় কিছু অপরাধীর যোগসাজশে তা অপরাধের আখড়ায় পরিণত হয়।
  • অপহরণ, মাদক ও মানবপাচার এবং অবৈধ অস্ত্রের ঝনঝনানিতে অতিষ্ঠ হয়ে ওঠা সাধারণ মানুষের নিরাপত্তায় অবশেষে মাঠে নেমেছে পুলিশ, এসআরবি, বিজিবি ও সেনাবাহিনীর সমন্বিত যৌথ বাহিনী।
  • সম্প্রতি টেকনাফের হ্নীলার গভীর পাহাড়ে অপহরণকারী চক্রের আস্তানায় যৌথ বাহিনীর অভিযানে ৫৭ জন জিম্মিকে জীবিত উদ্ধার করা হলেও সশস্ত্র মানব পাচারকারীদের সঙ্গে গোলাগুলিতে রামু সেনানিবাসের সেনাসদস্য তিতাস শেখ শহিদ হন।


বাংলাদেশের দক্ষিণ-পূর্ব সীমান্তবর্তী জনপদ টেকনাফ একসময় মৎস্য শিকার, কৃষি ও পর্যটনের ওপর নির্ভর করে শান্তিতে কাটলেও ২০১৭ সালের পর থেকে রোহিঙ্গা সংকট ও স্থানীয় কিছু অপরাধীর যোগসাজশে তা অপরাধের আখড়ায় পরিণত হয়। অপহরণ, মাদক ও মানবপাচার এবং অবৈধ অস্ত্রের ঝনঝনানিতে অতিষ্ঠ হয়ে ওঠা সাধারণ মানুষের নিরাপত্তায় অবশেষে মাঠে নেমেছে পুলিশ, এসআরবি, বিজিবি ও সেনাবাহিনীর সমন্বিত যৌথ বাহিনী।

সম্প্রতি টেকনাফের হ্নীলার গভীর পাহাড়ে অপহরণকারী চক্রের আস্তানায় যৌথ বাহিনীর অভিযানে ৫৭ জন জিম্মিকে জীবিত উদ্ধার করা হলেও সশস্ত্র মানব পাচারকারীদের সঙ্গে গোলাগুলিতে রামু সেনানিবাসের সেনাসদস্য তিতাস শেখ শহিদ হন। এই মর্মান্তিক ঘটনার পর থেকে অপরাধীদের দমনে টেকনাফজুড়ে যৌথ বাহিনীর অভিযান আরও তীব্র করা হয়েছে।

সেনা অভিযান জোরদার হওয়ার পর থেকেই পাহাড়ে অবস্থানরত মানব পাচার, অপহরণ ও মাদক সিন্ডিকেটের সদস্যরা টিকতে না পেরে নিজেদের পরিচয় ও বেশভূষা পরিবর্তন করতে শুরু করেছে। স্থানীয় বাসিন্দাদের সূত্রে জানা গেছে, আইনশৃঙ্খলা বাহিনীর নজরদারি এড়াতে অনেক শীর্ষ অপরাধী ও মাদক ব্যবসায়ী এখন খোলস পালটাচ্ছেন। কেউ সাধারণ পোশাকে বা পাঞ্জাবি-টুপি পরে ধার্মিক সাজার চেষ্টা করছেন, কেউবা ছোটখাটো পান-চায়ের দোকান খুলে লোকালয়ে আত্মগোপন করছেন। আবার অনেকে গ্রেপ্তার এড়াতে টেকনাফ ছেড়ে চট্টগ্রাম ও কক্সবাজারের বিভিন্ন অলিগলিতে বাসা ভাড়া নিয়ে আত্মরক্ষা করার অপচেষ্টা চালাচ্ছেন।

লেদা এলাকার স্থানীয় এক বাসিন্দা ক্ষোভ প্রকাশ করে জানান, এসব অপরাধীর হাতে এখনো জি-৩, ৯ এমএম ও একে-৪৭-এর মতো মারাত্মক সব অস্ত্র রয়েছে। রক্ত ও অপরাধের সঙ্গে জড়িত এসব অপরাধী যেন কোনোভাবেই পার পেয়ে না যায়, সেদিকে কঠোর নজরদারি রাখতে হবে। পাশাপাশি অপরাধীদের যারা এতদিন আশ্রয়-প্রশ্রয় দিয়েছে, নিরপেক্ষ তদন্ত সাপেক্ষে তাদেরও আইনের আওতায় আনার দাবি জানিয়েছেন তিনি।

হ্নীলা ইউনিয়ন পরিষদের ভারপ্রাপ্ত চেয়ারম্যান মো. আলী জানান, ২০১৭ সালের পর থেকে উখিয়া-টেকনাফের মানুষ নানাভাবে ক্ষতিগ্রস্ত হয়েছে। তবে বর্তমানে আইনশৃঙ্খলা বাহিনী ও যৌথ অভিযানের কারণে এলাকাবাসী স্বস্তি প্রকাশ করছেন। তিনি জোর দিয়ে বলেন, অপরাধীদের কোনো দলীয় বা ধর্মীয় পরিচয় থাকতে পারে না; যত প্রভাবশালীই হোক না কেন, তাদের কঠোর হাতে দমন করতে হবে।

কক্সবাজার-৪ (উখিয়া-টেকনাফ) আসনের সংসদ সদস্য শাহজাহান চৌধুরী বলেন, উখিয়া-টেকনাফের সাধারণ মানুষের জানমালের নিরাপত্তা নিশ্চিত করতে যৌথ বাহিনী দৃঢ়তার সঙ্গে কাজ করে যাচ্ছে। অপরাধীরা যতই ছদ্মবেশ বা খোলস পালটাক না কেন, তাদের নিস্তার নেই। এলাকাকে সম্পূর্ণ অপরাধমুক্ত করতে স্থানীয় জনসাধারণকে যৌথ বাহিনীকে সর্বাত্মক সহযোগিতার আহ্বান জানান তিনি।

এদিকে সোমবার দুপুরে টেকনাফ মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. সাইফুল ইসলাম জানিয়েছেন, অপরাধীরা নিজেদের রক্ষার্থে ছদ্মবেশ ধারণ বা খোলস পালটালেও যৌথ বাহিনীর কড়া নজরদারি থেকে তাদের রক্ষা পাওয়ার কোনো সুযোগ নেই। উল্লেখ্য, গত রোববার মানব পাচারকারীদের ধরতে হ্নীলার মোচনী নয়াপাড়া রোহিঙ্গা ক্যাম্পে সেনাবাহিনী ও এপিবিএন যৌথ অভিযান চালিয়ে দুটি ফাইভ স্টার পিস্তল, চার রাউন্ড গুলি ও দেশীয় অস্ত্র উদ্ধার করেছে।

ঢাকা ফাইলস ভেরিফাইড এডিটর

ঢাকা ফাইলসের প্রতিটি সংবাদ সম্পাদকীয় নীতি ও যাচাই প্রক্রিয়া মেনে প্রকাশ করা হয়। আমাদের সম্পাদকীয় নীতি পড়ুন।

  • সর্বশেষ
  • জনপ্রিয়
1

সাবেক মুহতামিম মাওলানা জিহাদীর যাবজ্জীবন কারাদণ্ড

2

টেকনাফে কোস্টগার্ডের অভিযান: ১৪ কেজি আইস ও ৫ হাজার ইয়াবাসহ আটক ১

3

ঢাকা বিশ্ববিদ্যালয়ের ১০৫ বছরের ইতিহাসে প্রথম ‘ফিমেল জিমনেশিয়াম’

4

ভিসার মেয়াদ শেষে যুক্তরাষ্ট্রে অবস্থান করলে স্থায়ী নিষেধাজ্ঞা ও মামলা

5

বগুড়ায় মহাসড়কে ট্রাকের ভয়াবহ সংঘর্ষে প্রাণ হারালেন তিনজন

6

এমপিওভুক্ত শিক্ষকদের জন্য আসছে নতুন পে স্কেল

7

মধ্যপ্রাচ্যের শান্তি নিয়ে ইরান ও কাতারের নেতাদের সঙ্গে শাহবাজ শরিফের ফোনালাপ

8

ঢাকার মিরপুর থেকে গ্রেফতার টুঙ্গিপাড়া উপজেলা ছাত্রলীগের সাবেক সভাপতি

9

মহাসড়কে রান্নার সিলিন্ডারে চলছে সিএনজি অটোরিকশা, বড় দুর্ঘটনার আশঙ্কা

10

গুগলের ‘নোটবুক এলএম’: আপনার গবেষণার কাজে যোগ হলো এক স্মার্ট এআই অ্যাসিস্ট্যান্ট