|
দ্রুত লিংক
বিভাগসমূহ
মিডিয়া বিভাগ
Dhaka Files
প্রকাশ : Sep 28, 2026 ইং
অনলাইন সংস্করণ

১১০০০ এমএএইচ ব্যাটারি ও স্ন্যাপড্রাগন চিপ নিয়ে এল অনার এক্স৯ই প্রো

স্মার্টফোন বাজারে চমক সৃষ্টি করে বড় ব্যাটারির নতুন ফোন ‘অনার এক্স৯ই প্রো’ আনুষ্ঠানিকভাবে বাজারে নিয়ে এসেছে জনপ্রিয় টেক ব্র্যান্ড অনার। মালয়েশিয়ায় লঞ্চ হওয়া এই ডিভাইসটির সবচেয়ে বড় আকর্ষণ এর বিশাল আকৃতির ১১০০০ এমএএইচ ব্যাটারি এবং চোখ ধাঁধানো ডিসপ্লে। সিলিকন-কার্বন অ্যানোড প্রযুক্তির সাহায্যে তৈরি এই ব্যাটারির মাধ্যমে একবার চার্জেই দীর্ঘ সময় ব্যাকআপ পাওয়া যাবে বলে জানিয়েছে নির্মাতা প্রতিষ্ঠান।

অনারের দাবি, এই ফোনে অনায়াসে ১৬৪ ঘণ্টা মিউজিক স্ট্রিমিং এবং ৬৬ ঘণ্টার বেশি ভিডিও প্লেব্যাক করা সম্ভব। এছাড়া ডিভাইসটিতে রয়েছে ৮০০ ওয়াটের ফাস্ট চার্জিং সুবিধা এবং এটি পাওয়ার ব্যাংক হিসেবেও ব্যবহার করা যাবে, যা ২৭ ওয়াটের রিভার্স ওয়্যারড চার্জিং সাপোর্ট করে। পারফরম্যান্সের জন্য ফোনটিতে ব্যবহার করা হয়েছে স্ন্যাপড্রাগন ৬ জেন ৫ প্রসেসর, সাথে রয়েছে ৮ জিবি র‍্যাম এবং ২৫৬ বা ৫১২ জিবি পর্যন্ত ইন্টারনাল স্টোরেজ। ডিসপ্লে হিসেবে এতে রয়েছে ৬.৮ ইঞ্চির ১.৫কে রেজুলেশন এবং ১২০ হার্জ রিফ্রেশ রেটযুক্ত অ্যামোলিড স্ক্রিন, যার পিক ব্রাইটনেস ১০ হাজার নিটস পর্যন্ত পৌঁছাতে পারে। ছবি তোলার জন্য পেছনে রয়েছে ১০৮ মেগাপিক্সেলের মূল ক্যামেরা এবং সামনে ১৬ মেগাপিক্সেলের সেলফি ক্যামেরা। পানি ও ধুলোবালি থেকে সুরক্ষার জন্য ফোনটিতে রয়েছে আইপি৬৯কে রেটিং। অ্যান্ড্রয়েড ১৬ ভিত্তিক ম্যাজিকওএস ১০ চালিত এই ফোনটি রয়্যাল পার্পল, রেডিশ ব্রাউন, ডন গোল্ড এবং মিডনাইট ব্ল্যাক রঙে বাজারে পাওয়া যাচ্ছে।

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

কুলাউড়া সীমান্তে বিএসএফের গুলিতে বাংলাদেশি যুবক নিহত

1

রাজশাহী বোর্ডে এসএসসির খাতা চ্যালেঞ্জ: আবেদন ৯৮ হাজার ছাড়াল

2

‘আমার ক্ষতিপূরণ লাগবে না, বাংলাদেশের নিরাপত্তা নিশ্চিত করুন’

3

এক ম্যাচেই মেসির ৪ গিনেস রেকর্ড

4

স্থানীয় সরকার নির্বাচনে নিষিদ্ধ দলের প্রার্থীদের অযোগ্য করার

5

ফতুল্লায় অবৈধ গ্যাস সংযোগ দিতে গিয়ে বিস্ফোরণ: দগ্ধ ৪ শ্রমিক

6

বিশ্বকাপ ২০২৬: পারফরম্যান্সে ব্যর্থ রোনালদো, পর্তুগিজ গণমাধ্

7

মহিলা ও শিশু বিষয়ক কমিটির সভাপতি হলেন সেলিমা রহমান

8

সাবেক রাষ্ট্রপতির বিরুদ্ধে ওঠা অভিযোগে আমলে নেওয়ার মতো কিছু

9

পঞ্চম শ্রেণির বৃত্তি পরীক্ষার ফল প্রকাশ পিছিয়ে গেল: জেনে নিন

10

ক্রিমিয়ায় রুশ সামরিক বিমান বিধ্বস্ত: ২৯ আরোহীর সবার মৃত্যুর

11

সাত ত্রাণকর্মী হত্যা: অনুতপ্ত নন ইসরাইলি কমান্ডার নোচি মেন্ড

12

ডিসেম্বরের মধ্যে কৃষকদের পূর্ণাঙ্গ তালিকা প্রণয়নের নির্দেশ

13

মক্কা প্রতিরক্ষা চুক্তি: মধ্যপ্রাচ্যের রাজনীতিতে পাকিস্তান,

14

জ্বালানি মজুত বাড়াতে ৫ লাখ টন তেল কিনছে সরকার: বিপিসির উদ্যো

15

সুরের জাদুকরী আশা ভোঁসলের প্রয়াণ: সংগীত জগতের একটি যুগের সমা

16

শিশু ধর্ষণের অভিযোগে পুলিশ পরিদর্শক ক্লোজড

17

সব উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স ১০১ শয্যায় উন্নীত হচ্ছে

18

ইরান যুদ্ধ শেষে মধ্যপ্রাচ্যে বড় পরিবর্তনের পরিকল্পনা ট্রাম্প

19

দক্ষিণ আফ্রিকায় ভয়াবহ অগ্নিকাণ্ডে ৬ বাংলাদেশি নিহত

20