|
দ্রুত লিংক
বিভাগসমূহ
মিডিয়া বিভাগ
Dhaka Files
প্রকাশ : Sep 23, 2026 ইং
অনলাইন সংস্করণ

মোংলা থেকে ৭২০ কিমি দূরে গভীর নিম্নচাপ,

বঙ্গোপসাগরে অবস্থানরত গভীর নিম্নচাপটি আরও পশ্চিম দিকে অগ্রসর হয়ে উপকূলের দিকে এগিয়ে আসছে। এটি বর্তমানে মোংলা সমুদ্রবন্দর থেকে ৭২০ কিলোমিটার দক্ষিণ-পশ্চিমে অবস্থান করছে বলে জানিয়েছে আবহাওয়া অধিদপ্তর। গভীর নিম্নচাপ কেন্দ্রের ৪৮ কিলোমিটারের মধ্যে বাতাসের একটানা সর্বোচ্চ গতিবেগ ঘণ্টায় ৫০ কিলোমিটার রয়েছে, যা দমকা অথবা ঝোড়ো হাওয়ার আকারে ৬০ কিলোমিটার পর্যন্ত বৃদ্ধি পাচ্ছে।

বুধবার (২৩ সেপ্টেম্বর) আবহাওয়া অধিদপ্তরের আবহাওয়াবিদদের স্বাক্ষরিত বিশেষ বিজ্ঞপ্তিতে (ক্রমিক-৫) এই তথ্য জানানো হয়েছে।

আবহাওয়া অধিদপ্তর জানিয়েছে, পশ্চিমমধ্য বঙ্গোপসাগর ও তৎসংলগ্ন উত্তরপশ্চিম বঙ্গোপসাগর এলাকায় অবস্থানরত গভীর নিম্নচাপটি আরও পশ্চিম দিকে অগ্রসর হয়ে বর্তমানে উত্তরপশ্চিম বঙ্গোপসাগর ও তৎসংলগ্ন পশ্চিমমধ্য বঙ্গোপসাগর এলাকায় অবস্থান করছে। বুধবার সকাল ৬টার তথ্যানুযায়ী, এটি চট্টগ্রাম সমুদ্রবন্দর থেকে ৯০০ কিলোমিটার দক্ষিণ-পশ্চিমে, কক্সবাজার সমুদ্রবন্দর থেকে ৮৮০ কিলোমিটার দক্ষিণ-পশ্চিমে, মোংলা সমুদ্রবন্দর থেকে ৭২০ কিলোমিটার দক্ষিণ-পশ্চিমে এবং পায়রা সমুদ্রবন্দর থেকে ৭৫০ কিলোমিটার দক্ষিণ-পশ্চিমে অবস্থান করছিল।

পূর্বাভাস অনুযায়ী, গভীর নিম্নচাপটি আরও পশ্চিম-উত্তরপশ্চিম দিকে অগ্রসর হয়ে আজ বুধবার রাতেই ভারতের উত্তর অন্ধ্রপ্রদেশ ও দক্ষিণ ওড়িশা উপকূল অতিক্রম করতে পারে। এর প্রত্যক্ষ প্রভাবে সমুদ্রবন্দরগুলোসহ উত্তর বঙ্গোপসাগর এবং বাংলাদেশের উপকূলীয় এলাকার ওপর দিয়ে মাঝারি থেকে তীব্র ঝোড়ো হাওয়া বয়ে যাওয়ার সম্ভাবনা রয়েছে। নিম্নচাপ কেন্দ্রের নিকটবর্তী এলাকায় সাগর উত্তাল থাকায় মাছ ধরার নৌকা ও ট্রলারগুলোকে পরবর্তী নির্দেশ না দেওয়া পর্যন্ত উপকূলের কাছাকাছি থেকে সাবধানে চলাচল করার পরামর্শ দেওয়া হয়েছে।

পরিস্থিতি বিবেচনায় চট্টগ্রাম, কক্সবাজার, মোংলা ও পায়রা সমুদ্রবন্দরসমূহকে ৩ নম্বর স্থানীয় সতর্ক সংকেত দেখিয়ে যেতে বলা হয়েছে।

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

সাবেক স্পিকার শিরীন শারমিন রিমান্ড শেষে কারাগারে: হত্যাচেষ্ট

1

দিলারা হাফিজের ইন্তেকাল ও জানাজার সময়সূচি ২০২৬ | স্পিকারের স

2

আসামে ভারতীয় বিমানবাহিনীর বিমান বিধ্বস্ত

3

র‌্যাংগস মটরসে ১০ জন সেলস এক্সিকিউটিভ নিয়োগ, মিলবে নানা সুযো

4

ব্রাজিল-নরওয়ে মহারণ: হালান্ডের কৌশল ও গিমারেসের প্রত্যয়

5

হলি ক্রস কলেজে শিক্ষককে ঘিরে অনৈতিক সম্পর্কের অভিযোগ, তদন্ত

6

আজাদ কাশ্মীরের আইনসভা নির্বাচনের প্রথম ধাপে নওয়াজ শরিফের দলে

7

নেপালকে হারিয়ে বিশ্বকাপ বাছাইয়ের পথে এক ধাপ এগিয়ে গেল নেদারল

8

স্পেন বনাম কেপ ভার্দে লাইভ ম্যাচ প্রেডিকশন ও একাদশ ২০২৬

9

তদন্তের নামে ক্রিকেটারদের ফোন জব্দ করল পাকিস্তান ক্রিকেট বোর

10

সরকারি চাকরিজীবীদের নতুন বেতন কাঠামো: জুলাইয়েই কি সুখবর আসছে

11

জমি অধিগ্রহণে কৃষকদের বিক্ষোভের মুখে শুভেন্দু সরকার

12

সেমিকন্ডাক্টর প্রতিযোগিতা ‘ভিএলএসআইথন ৩.০’-এ চ্যাম্পিয়ন চট্ট

13

একই দিনে দুইবার সূর্যাস্ত ও উল্কাবৃষ্টি: স্পেনের যে গ্রামে ব

14

সারা দেশে জাতীয় ভিটামিন ‘এ’ প্লাস ক্যাম্পেইন আজ: আপনার শিশুক

15

গ্রুপ টু-তে ইউএই ক্রিকেট দলের ম্যাচের পূর্ণাঙ্গ সূচি

16

ম্যাকাই টেস্টে স্টার্কের তোপে ৬৪ রানে অলআউট বাংলাদেশ

17

ছুটির দিনেও কাঁচাবাজারে অস্বস্তি: চড়া দামে বিক্রি হচ্ছে সবজি

18

যুক্তরাষ্ট্রকে ‘ধ্বংসাত্মক’ জবাব দেওয়ার হুঁশিয়ারি ইরানের

19

ইংল্যান্ডের ১২ পয়েন্ট কাটা

20