দ্রুত লিংক
বিভাগসমূহ
মিডিয়া বিভাগ
Dhaka Files
প্রকাশ : Nov 11, 2026 ইং
অনলাইন সংস্করণ

জামালপুরে অভিনব অনিয়ম: ১১ শিক্ষার্থীর বিপরীতে শিক্ষক-কর্মচারী ১৯ জন!

০ শেয়ার
জামালপুরে অভিনব অনিয়ম: ১১ শিক্ষার্থীর বিপরীতে শিক্ষক-কর্মচারী ১৯ জন!

জামালপুর সদর উপজেলার একটি মহিলা দাখিল মাদ্রাসায় শিক্ষার্থীর চেয়ে শিক্ষক-কর্মচারীর সংখ্যা প্রায় দ্বিগুণ। হাজিরা খাতায় ২৩৬ জন শিক্ষার্থী দেখানো হলেও বাস্তবে উপস্থিত পাওয়া গেছে মাত্র ১১ জনকে, যা নিয়ে এলাকায় তীব্র ক্ষোভের সৃষ্টি হয়েছে।

সংক্ষেপে মূল তথ্য
  • জামালপুর সদর উপজেলার একটি মহিলা দাখিল মাদ্রাসায় শিক্ষক ও শিক্ষার্থীর অনুপাতে চরম অসংগতি এবং অনিয়মের চাঞ্চল্যকর তথ্য পাওয়া গেছে।
  • কাগজে-কলমে ২৩৬ জন শিক্ষার্থী থাকলেও সরেজমিনে মাত্র ১১ জন শিক্ষার্থী উপস্থিত পাওয়া গেছে।
  • অথচ এই প্রতিষ্ঠানে বেতন-ভাতা ভোগ করছেন ১৯ জন শিক্ষক ও কর্মচারী।


জামালপুর সদর উপজেলার একটি মহিলা দাখিল মাদ্রাসায় শিক্ষক ও শিক্ষার্থীর অনুপাতে চরম অসংগতি এবং অনিয়মের চাঞ্চল্যকর তথ্য পাওয়া গেছে। কাগজে-কলমে ২৩৬ জন শিক্ষার্থী থাকলেও সরেজমিনে মাত্র ১১ জন শিক্ষার্থী উপস্থিত পাওয়া গেছে। অথচ এই প্রতিষ্ঠানে বেতন-ভাতা ভোগ করছেন ১৯ জন শিক্ষক ও কর্মচারী।

‘সামছুন্নাহার মোহাম্মদিয়া মহিলা দাখিল মাদ্রাসা’ নামের এই দ্বীনি প্রতিষ্ঠানটি ১৯৯৩ সালে প্রতিষ্ঠিত হয়ে ২০০১ সালে এমপিওভুক্ত হয়। প্রতিষ্ঠার পর থেকে ধীরে ধীরে শিক্ষার্থী কমতে থাকলেও হাজিরা খাতায় ভুয়া উপস্থিতি দেখিয়ে সরকারি কোষাগার থেকে প্রতি মাসে প্রায় চার লাখ টাকা বেতন-ভাতা হিসেবে তোলা হচ্ছে বলে অভিযোগ স্থানীয়দের।

সম্প্রতি ওই মাদ্রাসায় সরেজমিন গিয়ে দেখা যায়, হাজিরা খাতায় ২৩৬ জনের নাম থাকলেও বাস্তবে মাত্র ১১ জন শিক্ষার্থী উপস্থিত রয়েছে। স্থানীয়দের অভিযোগ, নিয়মিত পাঠদান না হওয়ায় অভিভাবকেরা শিক্ষার্থীদের এই প্রতিষ্ঠানে পাঠাতে আগ্রহ হারিয়ে ফেলেছেন। অফিসের পিয়ন ও কর্মচারীরা নিজেরাই হাজিরা খাতায় ভুয়া উপস্থিতি লিখে রাখেন। এ বছর প্রতিষ্ঠানটি থেকে মাত্র ৯ জন দাখিল পরীক্ষায় অংশ নিয়ে পাস করেছেন মাত্র একজন।

বর্তমানে প্রতিষ্ঠানটিতে ১৩ জন শিক্ষক এবং ৫ জন কর্মচারী কর্মরত রয়েছেন। সম্প্রতি নতুন তিনজন কর্মচারী নিয়োগের ক্ষেত্রে ৩০ লাখ টাকা লেনদেনের গুরুতর অভিযোগ তুলেছেন স্থানীয়রা। টাকার বিনিময়ে এই নিয়োগ সম্পন্ন হয়েছে বলে তাদের দাবি।

স্থানীয় বাসিন্দা আব্দুর রশিদ ক্ষোভ প্রকাশ করে বলেন, “এই মাদ্রাসায় ছাত্রী নেই বললেই চলে। শিক্ষক-কর্মচারীরা কোনো ক্লাস না করিয়ে আরামে বসে সরকারি বেতন-ভাতা নেন। প্রতি মাসে রাষ্ট্রের লাখ লাখ টাকা অপচয় হচ্ছে।”

অভিযোগের বিষয়ে জানতে চাইলে মাদ্রাসার সুপারিনটেনডেন্ট মো. লুৎফর রহমান দাবি করেন, “শিক্ষার্থী রয়েছে, তবে আজ তারা আসেনি।” দাখিল পরীক্ষায় মাত্র একজন পাসের বিষয়টি তিনি স্বীকার করলেও কর্মচারী নিয়োগে অর্থ লেনদেনের বিষয়ে সদুত্তর না দিয়ে সাবেক সভাপতির সঙ্গে কথা বলার পরামর্শ দেন।

এ বিষয়ে জামালপুরের অতিরিক্ত জেলা প্রশাসক (শিক্ষা ও আইসিটি) আফসানা তাসলিম জানান, “প্রতিষ্ঠানটির অনিয়মের বিষয়ে খোঁজখবর নিয়ে দ্রুত প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণ করা হবে।”

ঢাকা ফাইলস ভেরিফাইড এডিটর

ঢাকা ফাইলসের প্রতিটি সংবাদ সম্পাদকীয় নীতি ও যাচাই প্রক্রিয়া মেনে প্রকাশ করা হয়। আমাদের সম্পাদকীয় নীতি পড়ুন।

  • সর্বশেষ
  • জনপ্রিয়
1

কুবি শিক্ষকের নিখোঁজ ছেলের লাশ উদ্ধার

2

লঙ্কা প্রিমিয়ার লিগ ২০২৬: ক্যান্ডি বনাম জাফনা ১৩তম ম্যাচ কখন ও কোথায় দেখবেন

3

সৌদি পরিবারে যোগাযোগের নতুন মাধ্যম: হোয়াটসঅ্যাপে বসছে ‘ডিজিটাল মজলিস’

4

হবিগঞ্জে বাস ও পিকআপের মুখোমুখি সংঘর্ষে সবজি ব্যবসায়ীসহ নিহত ৩

5

ক্রিকেটের উন্নতি করতে না পারলে সরে দাঁড়ান: আজহার আলী

6

চক্রান্তকারীরা বারবার ধর্মীয় সম্প্রীতি ভাঙার চেষ্টা করেছে: রিজভী

7

চীনে টাইফুন মায়সাকের তাণ্ডব: বাঁধ ভেঙে ও ভূমিধসে নিহত ৩৮

8

হৃদ্‌রোগীর ফ্লু-কাশিকে অবহেলা নয়, টিকায় কমতে পারে জটিলতার ঝুঁকি

9

আন্দোলনের সাফল্যের পর ককরোচ জনতা পার্টির ভবিষ্যৎ নিয়ে রাজনৈতিক জল্পনা

10

নেপালে ভয়াবহ আকস্মিক বন্যায় মৃতের সংখ্যা বেড়ে ১ হাজার ২৮৭, নিখোঁজ ৫ হাজারের বেশি