|
দ্রুত লিংক
বিভাগসমূহ
মিডিয়া বিভাগ
Dhaka Files
প্রকাশ : Oct 12, 2026 ইং
অনলাইন সংস্করণ

হালুয়াঘাট সীমান্তে বিজিবির ওপর হামলা, গুলিতে নিহত ১

ময়মনসিংহের হালুয়াঘাট সীমান্তে বর্ডার গার্ড বাংলাদেশের (বিজিবি) টহলদলের ওপর সংঘবদ্ধ চোরাকারবারিদের সশস্ত্র হামলার ঘটনা ঘটেছে। এ সময় চোরাকারবারিদের হামলায় এক বিজিবি সদস্য আহত হন এবং আত্মরক্ষার্থে বিজিবির চালানো গুলিতে এক চোরাকারবারি গুলিবিদ্ধ হয়ে নিহত হয়েছেন। সোমবার (১২ অক্টোবর) ভোর পৌনে ৬টার দিকে উপজেলার তেলিখালী বিওপির আওতাধীন জলজলিয়া নামক স্থানে এই সংঘর্ষের ঘটনা ঘটে।

ময়মনসিংহ ব্যাটালিয়নের (৩৯ বিজিবি) পক্ষ থেকে পাঠানো এক প্রেস বিজ্ঞপ্তিতে জানানো হয়, সীমান্ত এলাকায় চোরাচালানবিরোধী গোপন সংবাদের ভিত্তিতে জলজলিয়া এলাকায় অভিযান চালিয়ে বিপুল পরিমাণ চোরাচালানের পণ্য জব্দ করে বিজিবির একটি টহলদল। তবে জব্দ করা মালামাল নিয়ে ফিরে আসার সময় ওত পেতে থাকা সংঘবদ্ধ চোরাকারবারিরা বিজিবি সদস্যদের ওপর অতর্কিত হামলা চালায়।

বিজিবি বিওপির সদস্যরা হামলাকারীদের প্রথমে মৌখিকভাবে সতর্ক করেন এবং ফাঁকা গুলি ছুড়ে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনার চেষ্টা করেন। তবে তা উপেক্ষা করে চোরাকারবারিরা পুনরায় বিজিবি সদস্যদের ওপর চড়াও হলে আত্মরক্ষার্থে ও সরকারি সম্পত্তি রক্ষায় বিজিবি পাল্টা গুলি বর্ষণ করে। এতে এক চোরাকারবারি গুলিবিদ্ধ হলে দ্রুত তাকে হালুয়াঘাট উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে যাওয়া হয়, যেখানে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন। এই ঘটনায় সরকারি কাজে বাধা দান ও বিজিবির ওপর হামলার অভিযোগে মামলা প্রক্রিয়াধীন রয়েছে বলে জানিয়েছে বিজিবি।

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

ইন্ডিয়ান আইডল ১৬-এর মুকুট জিতলেন ওডিশার জ্যোতির্ময়ী, পেলেন

1

জামালপুরে রডবোঝাই ট্রাকে প্রাইভেটকারের ধাক্কা, নিহত সহকারী জ

2

বরিশালের হোটেল-রেস্তোরাঁয় বেড়েছে খাবারের দাম

3

ছবি এআই দিয়ে তৈরি নাকি আসল?

4

রংপুর শিক্ষক পরিবার হত্যা মামলা: বন্ধুর সাথে খেলাই কাল হলো শ

5

জিম্বাবুয়েকে হারিয়ে ওয়ানডে সিরিজ শুরু অস্ট্রেলিয়ার

6

তীব্র আর্থিক সংকটে বেক্সিমকো গ্রুপ: কারখানা বন্ধ ও বেতন বকেয়

7

১০ হাজার অনুপ্রবেশকারী ফেরত: শুভেন্দুর দাবিতে বিতর্ক

8

লিওনকে হারিয়ে ফাইনালে টলুকা, গোল করলেন পেরেইরা ও ভিনাস

9

রেল ভাড়ায় বিশেষ ছাড়, পাবেন যারা

10

২০২৮ সাল থেকে নতুন কারিকুলাম চালু হবে: শিক্ষামন্ত্রী

11

Ox Alpha AI Mystery: Is It Google Gemini or Zhipu AI?

12

১৬ কোটি টাকা নিয়ে পালিয়ে টেক্সাসে সাবেক মেয়র খোকন আবদুল্লাহ

13

ঢাকাকে আর বাসযোগ্য মনে হয় না, ঢাকা ছেড়ে অন্য শহরে চলে যাওয়ার

14

স্পিকার হিসেবে মেয়াদ শেষেই রাজনীতি থেকে অবসরে যেতে চান মেজর

15

হিজবুল্লাহর রকেট হামলায় ৬ ইসরায়েলি সেনা আহত: হাইফায় ক্ষেপণা

16

শরীয়তপুরে আওয়ামী লীগের পোস্টারিং ও সতর্ক পুলিশ

17

শ্রীলঙ্কার বিপক্ষে নারী ওয়ানডে দল ঘোষণা: নতুন মুখ জয়িতা, ফ

18

ফাইনালের আগে আর্জেন্টিনা ও মেসির প্রশংসায় পঞ্চমুখ রোনালদিনহো

19

neymar-santos-dressing-room-clash-controversy

20