|
দ্রুত লিংক
বিভাগসমূহ
মিডিয়া বিভাগ
Dhaka Files
প্রকাশ : Oct 5, 2026 ইং
অনলাইন সংস্করণ

শিক্ষকদের পেশাগত মর্যাদা ও সুযোগ-সুবিধা নিশ্চিত করা হবে

শিক্ষাব্যবস্থার আমূল উন্নয়ন ছাড়া দেশ ও জাতির কাঙ্ক্ষিত অগ্রগতি অর্জন করা সম্ভব নয় উল্লেখ করে প্রাথমিক ও গণশিক্ষা প্রতিমন্ত্রী ববি হাজ্জাজ বলেছেন, শিক্ষকদের যথাযথ মর্যাদা, সঠিক মূল্যায়ন এবং প্রয়োজনীয় পেশাগত সুযোগ-সুবিধা নিশ্চিত করার জন্য বর্তমান সরকার আন্তরিকভাবে কাজ করে যাচ্ছে।

সোমবার (৫ অক্টোবর) রাজধানীর ওসমানী স্মৃতি মিলনায়তনে ‘বিশ্ব শিক্ষক দিবস’ উপলক্ষে আয়োজিত এক বর্ণাঢ্য অনুষ্ঠানে বিশেষ অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।

নিজ শিক্ষকতা জীবনের স্মৃতির কথা উল্লেখ করে ববি হাজ্জাজ বলেন, তিনি নিজেও দীর্ঘ ১৭ বছর শিক্ষকতা পেশার সঙ্গে যুক্ত ছিলেন, ফলে শিক্ষক সমাজের সঙ্গে তাঁর একটি গভীর আত্মিক ও মানসিক সম্পর্ক রয়েছে। সরকার দায়িত্ব নেওয়ার পর থেকেই প্রধানমন্ত্রী শিক্ষা খাতের উন্নয়নে সর্বোচ্চ অগ্রাধিকার দিয়েছেন উল্লেখ করে তিনি বলেন, শিক্ষাব্যবস্থার উন্নয়ন করতে হলে সবার আগে শিক্ষকদের সঠিকভাবে গড়ে তোলা এবং তাঁদের সামাজিক ও অর্থনৈতিক নিরাপত্তা নিশ্চিত করা জরুরি। প্রাথমিক শিক্ষা ব্যবস্থাকে ঢেলে সাজানোর ঘোষণা দিয়ে প্রতিমন্ত্রী জানান, সরকারি প্রাথমিক বিদ্যালয়ের সাড়ে ছয় লাখের বেশি শিক্ষকসহ বেসরকারি বিভিন্ন প্রতিষ্ঠানের শিক্ষকদের সঠিক বেতন কাঠামো, সামাজিক সম্মান এবং পেশাগত মর্যাদা সঠিক স্থানে উন্নীত করতে অধিদপ্তরগুলো কাজ শুরু করেছে এবং আগামী দিনগুলোতেও এই উদ্যোগ অব্যাহত থাকবে।

উল্লেখ্য, অনুষ্ঠানে সভাপতিত্ব করেন শিক্ষা মন্ত্রণালয় এবং প্রাথমিক ও গণশিক্ষা মন্ত্রণালয়ের মন্ত্রী ড. আ ন ম এহছানুল হক মিলন। প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে দেশের ১০১ জন গুণী শিক্ষকের হাতে সম্মাননা তুলে দেন প্রধানমন্ত্রী তারেক রহমান। এছাড়া অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে আরও উপস্থিত ছিলেন শিক্ষা মন্ত্রণালয়-সম্পর্কিত সংসদীয় স্থায়ী কমিটির সভাপতি মো. সেলিম ভূঁইয়া এবং প্রধানমন্ত্রীর কার্যালয়ের মুখপাত্র ড. মাহদী আমিন।

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

ব্যালান টুইটার রিভিউ

1

যুক্তরাষ্ট্রে বড় ধাক্কা: দুই লাখ আশ্রয়প্রার্থীর ভিসা বাতিলে

2

সঞ্চয়পত্র বিক্রিতে ব্যাংকগুলোর অনীহা: কেন্দ্রীয় ব্যাংকের কড়া

3

সব নাগরিককে বাংলা কিউআর পেমেন্টের আওতায় আনা হবে

4

ইসলামিক ফাউন্ডেশনের নাম ব্যবহার করে প্রতারণা: ইমাম-মুয়াজ্জিন

5

পাহাড়ি ঢলে বিলীনের পথে হবিগঞ্জের সাতছড়ির ত্রিপুরা পল্লী, ঝুঁ

6

মধ্যপ্রাচ্যে উত্তেজনা তুঙ্গে: ইরানের সামরিক ঘাঁটিতে যুক্তরাষ

7

রেফারির বিরুদ্ধে মিশরের তোপ: বিশ্বকাপ থেকে ফরাসি প্যানেলকে ব

8

আজ ৮ ঘণ্টা বিদ্যুৎ থাকবে না সুনামগঞ্জ ও নাটোরের যেসব এলাকায়

9

রূপপুরের দ্বিতীয় ইউনিটের ইউরেনিয়াম আসেনি, ঢাকায় অপেক্ষায় ছিল

10

একাদশ শ্রেণির ভর্তি রেজাল্ট দেখার সহজ নিয়ম

11

অজ্ঞাত নিরাপত্তার হুমকির মুখে ব্রিটেন থেকে সব মার্কিন বোমারু

12

ঈদে মিলাদুন্নবী পালন না করলে কি স্ত্রী তালাক হয়ে যায়? জেনে ন

13

ট্রাম্পের গাজা শান্তি পরিকল্পনা প্রত্যাখ্যান করলেন ইসরাইলি প

14

ইসলামিক ফাউন্ডেশনের নতুন মহাপরিচালক মুফতি মুহিব্বুল্লাহিল বা

15

গোল মিসের জেরে প্রাণনাশের হুমকির মুখে কলম্বিয়ান মিডফিল্ডার ক

16

আ.লীগের ১৫ বছরের চেয়ে ৩ মাসে বেশি কাজ হয়েছে: মির্জা ফখরুল

17

কৃত্রিম বুদ্ধিমত্তাকে প্রভাবিত করতে ইসরাইলের ভুয়া থিঙ্ক ট্য

18

আলাস্কায় প্রায় ১৪০ বছরের জেসুইট মিশনারি কার্যক্রমের সমাপ্ত

19

বিসিবি এখন ‘বাপের দোয়া ক্রিকেট বোর্ড’: হাসনাত আব্দুল্লাহর কড়

20