মেজর লিগ সকারে (এমএলএস) কোলম্বাস ক্রুর বিপক্ষে জয়ের খুব কাছে গিয়েও শেষ মুহূর্তের গোলে ২-১ ব্যবধানে হেরে গেছে ইন্টার মায়ামি। দলের মহাতারকা লিওনেল মেসি দৃষ্টিনন্দন ফ্রি-কিক থেকে চলতি মৌসুমের ২১তম গোলটি করেও মায়ামির হার এড়াতে পারেননি। এই পরাজয়ের ফলে ইস্টার্ন কনফারেন্সের শীর্ষস্থান থেকে আরও দূরে ছিটকে গেল মায়ামি।
রোববার অনুষ্ঠিত এই ম্যাচে ম্যাচের শুরু থেকেই দুই দল আক্রমণ ও প্রতি আক্রমণে উত্তাপ ছড়ায়। প্রথমার্ধে পেনাল্টি থেকে কোলম্বাস ক্রুকে এগিয়ে দিয়েছিলেন জোসেফ মার্টিনেজ। তবে পিছিয়ে পড়ার মাত্র পাঁচ মিনিটের মাথায় ডি বক্সের বাইরে থেকে ট্রেডমার্ক এক দারুণ ফ্রি-কিক শটে গোল করে খেলা সমতায় ফেরান লিওনেল মেসি। দ্বিতীয়ার্ধে মায়ামি বেশ কয়েকটি গোলের সুযোগ তৈরি করলেও কাজের কাজটি করতে পারেনি। ম্যাচের নির্ধারিত সময় যখন ড্রয়ের দিকে গড়াচ্ছিল, ঠিক তখনই যোগ করা সময়ের শেষ মুহূর্তে কোলম্বাসের ব্রাইস মেন্ডেজের শট গোলরক্ষক পুরোপুরি ধরতে ব্যর্থ হলে ফিরতি বল থেকে সেনেগালিজ বদলি খেলোয়াড় জামাল থিয়ারে জয়সূচক গোলটি করেন। এই হারের ফলে শীর্ষে থাকা ন্যাশভিলের চেয়ে ১৪ পয়েন্টে পিছিয়ে পড়ল ইন্টার মায়ামি।
মন্তব্য করুন