দ্রুত লিংক
বিভাগসমূহ
মিডিয়া বিভাগ
Dhaka Files
প্রকাশ : Nov 11, 2026 ইং
অনলাইন সংস্করণ

পাকিস্তানে পুলিশি অভিযানে সন্ত্রাসীদের অতর্কিত হামলা: ডিএসপিসহ ১০ পুলিশ সদস্য নিহত

০ শেয়ার
পাকিস্তানে পুলিশি অভিযানে সন্ত্রাসীদের অতর্কিত হামলা: ডিএসপিসহ ১০ পুলিশ সদস্য নিহত

পাকিস্তানের খাইবার পাখতুনখোয়ায় অবৈধ স্বর্ণ খননবিরোধী অভিযানে যাওয়ার পথে সন্ত্রাসীদের গুলিতে এক ডিএসপি ও সাব-ইন্সপেক্টরসহ ১০ জন পুলিশ সদস্য নিহত হয়েছেন। হামলাকারীরা পাহাড়ের ওপর থেকে গুলিবর্ষণ করে পুলিশের ৫টি গাড়ি পুড়িয়ে দেয়।

সংক্ষেপে মূল তথ্য
  • পাকিস্তানের উত্তর-পশ্চিমাঞ্চলীয় খাইবার পাখতুনখোয়া প্রদেশের কোহাট জেলায় সন্ত্রাসীদের ভয়াবহ হামলায় ডেপুটি সুপারিনটেনডেন্ট অব পুলিশ (ডিএসপি) ও এক সাব-ইন্সপেক্টরসহ অন্তত ১০ জন পুলিশ সদস্য নিহত হয়েছেন।
  • বুধবার (১১ নভেম্বর) অবৈধ স্বর্ণ খননের বিরুদ্ধে অভিযান চালাতে যাওয়ার পথে আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর একটি দলকে লক্ষ্য করে এ অতর্কিত হামলা চালায় সশস্ত্র সন্ত্রাসীরা।
  • পাকিস্তানের শীর্ষ দৈনিক এক্সপ্রেস ট্রিবিউনকে খবরের সত্যতা নিশ্চিত করেছেন কোহাট পুলিশের মুখপাত্র মুহাম্মদ নওমান জেব।


পাকিস্তানের উত্তর-পশ্চিমাঞ্চলীয় খাইবার পাখতুনখোয়া প্রদেশের কোহাট জেলায় সন্ত্রাসীদের ভয়াবহ হামলায় ডেপুটি সুপারিনটেনডেন্ট অব পুলিশ (ডিএসপি) ও এক সাব-ইন্সপেক্টরসহ অন্তত ১০ জন পুলিশ সদস্য নিহত হয়েছেন।

বুধবার (১১ নভেম্বর) অবৈধ স্বর্ণ খননের বিরুদ্ধে অভিযান চালাতে যাওয়ার পথে আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর একটি দলকে লক্ষ্য করে এ অতর্কিত হামলা চালায় সশস্ত্র সন্ত্রাসীরা।

পাকিস্তানের শীর্ষ দৈনিক এক্সপ্রেস ট্রিবিউনকে খবরের সত্যতা নিশ্চিত করেছেন কোহাট পুলিশের মুখপাত্র মুহাম্মদ নওমান জেব।

তিনি জানান, কোহাটের গামবাত এলাকায় অবৈধ খননবিরোধী অভিযান চালাতে যাচ্ছিল পুলিশের গাড়ি বহর। পথিমধ্যে কোহাট ও কারাকের মধ্যবর্তী ‘দারবোকাচ জালান্দার বান্দা’ নামক স্থানে পৌঁছালে পূর্ব থেকে ওত পেতে থাকা সন্ত্রাসীরা তাঁদের লক্ষ্য করে এলোপাতাড়ি গুলিবর্ষণ শুরু করে।

প্রাথমিক তথ্য অনুযায়ী, পাহাড়ি উঁচু অবস্থান থেকে কৌশলগত সুবিধা নিয়ে পুলিশ সদস্যদের ওপর হামলা চালানো হয়। এ সময় হামলায় গামবাতের ডিএসপি হায়দার জামান এবং সাব-ইন্সপেক্টর মুখতিয়ার ঘটনাস্থলেই প্রাণ হারান। গুলিবর্ষণের একপর্যায়ে হামলাকারীরা পুলিশের ৫টি মোবাইল ভ্যানে আগুন ধরিয়ে দেয় এবং বাকি গাড়িগুলোও ব্যাপক ক্ষতিগ্রস্ত হয়।

হামলার সময় পুলিশ পাল্টা গুলি চালালে দুই পক্ষের মধ্যে দীর্ঘ সময় ধরে তুমুল বন্দুকযুদ্ধ চলে। খবর পাওয়ার পরপরই পরিস্থিতি সামাল দিতে ঘটনাস্থলে অতিরিক্ত পুলিশি দল ও উদ্ধারকারী বহর পাঠানো হয়েছে।

বর্তমানে পুরো এলাকাটি ঘিরে ফেলে কঠোর নিরাপত্তা বলয় তৈরি করেছে আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনী এবং হামলাকারী সন্ত্রাসীদের গ্রেপ্তারে সাঁড়াশি অভিযান চালানো হচ্ছে।

ঢাকা ফাইলস ভেরিফাইড এডিটর

ঢাকা ফাইলসের প্রতিটি সংবাদ সম্পাদকীয় নীতি ও যাচাই প্রক্রিয়া মেনে প্রকাশ করা হয়। আমাদের সম্পাদকীয় নীতি পড়ুন।

  • সর্বশেষ
  • জনপ্রিয়
1

লালমনিরহাটে ৫ বছরের শিশুকে ধর্ষণের দায়ে যুবকের যাবজ্জীবন কারাদণ্ড

2

ফটিকছড়িতে নিষিদ্ধ আওয়ামী লীগের লিফলেট তৈরি, গ্রেফতার ২

3

আট মাসে প্রশাসনে বড় রদবদল: ২ হাজারের বেশি বদলি ও পদায়ন

4

মুক্ত হয়ে মোদিকে তীব্র আক্রমণ অভিজিৎ দীপকের

5

নুসরাত হত্যা মামলা: নিম্ন আদালতের সেই বিচারককে সরিয়ে দেওয়ার নির্দেশ হাইকোর্টের

6

ঢাকা-চট্টগ্রাম মহাসড়কে ৫০ কিলোমিটার দীর্ঘ যানজট

7

শাবিপ্রবির বিজয়-২৪ ও সৈয়দ মুজতবা আলী হলে নতুন প্রভোস্ট নিয়োগ

8

জাতীয় নিরাপত্তা ঝুঁকি কাটিয়ে আসছে ওপেনএআই-এর শক্তিশালী ‘জিপিটি-৫.৬’

9

হাম ও ডেঙ্গুর প্রকোপ অব্যাহত: একদিনে ৭ জনের মৃত্যু

10

‘আই হেট পলিটিক্স’ নয়, তরুণদের ‘আই লাভ পলিটিক্সে’ আসতে হবে: হান্নান মাসউদ