|
দ্রুত লিংক
বিভাগসমূহ
মিডিয়া বিভাগ
নিউজ ডেস্ক
প্রকাশ : Aug 6, 2026 ইং
অনলাইন সংস্করণ

এফসিআরএ সংশোধনী বিল নিয়ে কেন্দ্রকে তোপ শশী থারুরের, ক্ষতিগ্রস্ত হবেন সাধারণ মানুষ

শশী থারুর। ছবি: সংগৃহীত

ভারতের বিদেশি অনুদান (নিয়ন্ত্রণ) আইন বা এফসিআরএ সংশোধনী বিল–২০২৬-এর প্রস্তাবিত পরিবর্তনের তীব্র সমালোচনা করে একে সরকারের নির্বাহী ক্ষমতার একটি বিপজ্জনক কেন্দ্রীকরণ বলে অভিহিত করেছেন কংগ্রেস সংসদ সদস্য শশী থারুর। কেরালার তিরুবনন্তপুরমের এই সংসদ সদস্য সম্প্রতি ‘ইন্ডিয়ান এক্সপ্রেস’-এ প্রকাশিত একটি নিবন্ধে অভিযোগ করেছেন যে, এই বিল কার্যকর হলে রাষ্ট্র ও নাগরিক সমাজের মৌলিক সম্পর্ক বদলে যাবে এবং এর সবচেয়ে বড় ক্ষতি ভোগ করতে হবে দেশের সাধারণ মানুষকে। প্রস্তাবিত আইনে লাইসেন্স বাতিল বা নবায়ন না হলে সরকার নির্ধারিত কর্তৃপক্ষের মাধ্যমে বিদেশি অনুদানে গড়ে ওঠা সম্পদ অধিগ্রহণ বা ব্যবস্থাপনার যে ক্ষমতা হাতে নিচ্ছে, তা অলাভজনক ও জনকল্যাণমূলক খাতকে স্থায়ীভাবে পঙ্গু করে দিতে পারে বলে আশঙ্কা প্রকাশ করেছেন তিনি।

শশী থারুরের মতে, বর্তমান সরকার মানবাধিকার সংগঠন, থিংক ট্যাংক ও দাতব্য প্রতিষ্ঠানগুলোকে উন্নয়নের অংশীদার হিসেবে না দেখে বিদেশি ষড়যন্ত্রের উৎস হিসেবে বিবেচনা করছে। ইতিপূর্বের কঠোর বিধিনিষেধের কারণে বিদেশি অনুদান প্রায় ৮৭ শতাংশ কমে গেছে এবং হাজার হাজার ধর্মনিরপেক্ষ ও জনকল্যাণমূলক সংস্থা বন্ধ হয়ে গেছে। বিশেষ করে কেরালার খ্রিস্টান পরিচালিত দাতব্য ট্রাস্ট, স্কুল, কলেজ ও হাসপাতালের মতো প্রতিষ্ঠানগুলো শত বছর ধরে ধর্ম-বর্ণ নির্বিশেষে মানুষের সেবা করে আসছে। নতুন আইনের সুবাদে প্রশাসনিক জটিলতায় এ ধরনের প্রতিষ্ঠানের লাইসেন্স বাতিল হলে একটি বড় দাতব্য হাসপাতালও মুহূর্তের মধ্যে রাষ্ট্রীয় নিয়ন্ত্রণে চলে যেতে পারে, যা স্বাস্থ্য ও শিক্ষাসেভাকে চরম অনিশ্চয়তার মুখে ফেলবে। এই বিলকে গণতন্ত্রবিরোধী আখ্যা দিয়ে এর বিরুদ্ধে সংসদে বিরোধী দলগুলোকে ঐক্যবদ্ধভাবে রুখে দাঁড়ানোর আহ্বান জানিয়েছেন থারুর।

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

পরিত্যক্ত কলাগাছের বাকলে স্বপ্ন বুনছেন ভোলার তরুণ উদ্যোক্তা

1

বাংলাদেশের স্বাধীনতা দিবসে ভারতের রাষ্ট্রপতির শুভেচ্ছা

2

লালমনিরহাট সীমান্তে বিএসএফের ফেলে যাওয়া অস্ত্র ও ওয়াকিটকি

3

হরমুজ প্রণালিতে জাহাজ চলাচল কমেছে ৮০ শতাংশ, চরম ঝুঁকি বহাল

4

হারানো মাঠ ফেরাতে সরকারের মেগা পরিকল্পনা, বদলে যাচ্ছে দেশের

5

রাষ্ট্রপতি মির্জা ফখরুলকে কাতারের আমিরের উষ্ণ অভিনন্দন

6

South Korea vs Czechia 2026 ম্যাচ একাদশ ও প্রেডিকশন ২০২৬

7

ব্রাজিলের জার্সিতে ১৬ বছরের অধ্যায়ের ইতি টানলেন নেইমার

8

রাজধানীতে ডিএমপির বিশেষ অভিযান: গত ২৪ ঘণ্টায় গ্রেফতার ৪৩১, ম

9

৫৩ বছর পর চাঁদের পথে মানুষ: নাসার আর্টেমিস-২ মিশনের ঐতিহাসিক

10

গুয়াহাটির টিস ক্যাম্পাসে মহিলা হস্টেলের স্নানঘরে গোপন ক্যাম

11

সারা দেশে ২৪ ঘণ্টায় হাম উপসর্গে ৩ শিশুর মৃত্যু, আক্রান্ত ১ হ

12

এইচএসসির রসায়ন প্রশ্নে কোনো ভুল নেই, জানাল ঢাকা শিক্ষা বোর্

13

হরমুজ প্রণালিতে টোল নিচ্ছে না ইরান

14

ঝড়ের কারণে পিছিয়ে গেল মেক্সিকো–ইকুয়েডর ম্যাচ

15

টানা ৫ দিন ভারী বর্ষণের আভাস: লঘুচাপের প্রভাবে বাড়তে পারে বৃ

16

দুবাইয়ে গ্রেফতার বেনজীর আহমেদের জামিন আবেদন ও পরবর্তী আইনি প

17

একাদশ শ্রেণিতে ভর্তি নীতিমালায় বড় পরিবর্তন

18

সপ্তাহ দুই দিন ছুটিসহ এসিআইয়ে আকর্ষণীয় বেতনে চাকরি, বেতন ৫০

19

ছাত্রদলের কমিটি প্রায়ই চূড়ান্ত: শেষ মুহূর্তে যাদের ঘিরে বেশি

20