দ্রুত লিংক
বিভাগসমূহ
মিডিয়া বিভাগ
Dhaka Files
প্রকাশ : Oct 21, 2026 ইং
অনলাইন সংস্করণ

গভর্নর হিসেবে ‘ব্যবসায়ী’ নিয়োগ নিয়ে তাসনিম জারার পাঁচ প্রশ্ন

০ শেয়ার
গভর্নর হিসেবে ‘ব্যবসায়ী’ নিয়োগ নিয়ে তাসনিম জারার পাঁচ প্রশ্ন

বাংলাদেশ ব্যাংকের নতুন গভর্নর হিসেবে একজন ব্যবসায়ীকে নিয়োগ দেওয়ার সিদ্ধান্ত নিয়ে সামাজিক যোগাযোগমাধ্যমে আলোচনা চলছে। এ নিয়ে এনসিপির সাবেক যুগ্ম সদস্যসচিব ডা. তাসনিম জারা পাঁচটি প্রশ্ন তুলেছেন। বুধবার রাতে ফেসবুক পোস্টে তিনি বলেন, কেন্দ্রীয় ব্যাংকের স্বাধীনতা অত্যন্ত গুরুত্বপূর্ণ। তিনি জানতে চান,নতুন গভর্নর সরকারের বাইরে স্বাধীনভাবে মত দিতে পারবেন কি না, ব্যবসায়িক সম্পৃক্ততা ত্যাগ করেছেন কি না, খেলাপি ঋণ মোকাবিলায় কী পদক্ষেপ নেবেন, মুদ্রানীতিতে পরিবর্তন আসছে কি না এবং টাকার মান বাজারভিত্তিক রাখা হবে কি না।

সংক্ষেপে মূল তথ্য
  • বাংলাদেশ ব্যাংকের নতুন গভর্নর হিসেবে একজন ব্যবসায়ীকে নিয়োগ দেওয়ার সিদ্ধান্ত ঘিরে সামাজিক যোগাযোগমাধ্যমে আলোচনা শুরু হয়েছে।
  • এ প্রেক্ষাপটে জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) সাবেক যুগ্ম সদস্যসচিব ডা. তাসনিম জারা নতুন গভর্নরের ভবিষ্যৎ ভূমিকা ও সম্ভাব্য স্বার্থের সংঘাত নিয়ে পাঁচটি প্রশ্ন তুলেছেন।
  • বুধবার (২৫ ফেব্রুয়ারি) রাতে নিজের ভেরিফায়েড ফেসবুক পেজে দেওয়া এক পোস্টে তিনি বলেন, কেন্দ্রীয় ব্যাংকের গভর্নরের দায়িত্ব অর্থ মন্ত্রণালয়ের সিনিয়র সচিবের চেয়ে ভিন্ন।
বাংলাদেশ ব্যাংকের নতুন গভর্নর হিসেবে একজন ব্যবসায়ীকে নিয়োগ দেওয়ার সিদ্ধান্ত ঘিরে সামাজিক যোগাযোগমাধ্যমে আলোচনা শুরু হয়েছে। এ প্রেক্ষাপটে জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) সাবেক যুগ্ম সদস্যসচিব ডা. তাসনিম জারা নতুন গভর্নরের ভবিষ্যৎ ভূমিকা ও সম্ভাব্য স্বার্থের সংঘাত নিয়ে পাঁচটি প্রশ্ন তুলেছেন।

বুধবার (২৫ ফেব্রুয়ারি) রাতে নিজের ভেরিফায়েড ফেসবুক পেজে দেওয়া এক পোস্টে তিনি বলেন, কেন্দ্রীয় ব্যাংকের গভর্নরের দায়িত্ব অর্থ মন্ত্রণালয়ের সিনিয়র সচিবের চেয়ে ভিন্ন। গভর্নরের কাজ শুধু নীতি বাস্তবায়ন নয়; মুদ্রাস্ফীতি নিয়ন্ত্রণ, আর্থিক স্থিতিশীলতা রক্ষা এবং প্রয়োজনে সরকারের বিরুদ্ধেও অবস্থান নেওয়ার সক্ষমতা থাকা জরুরি। এ কারণেই বিশ্বজুড়ে কেন্দ্রীয় ব্যাংকের স্বাধীনতাকে গুরুত্ব দেওয়া হয় বলেও উল্লেখ করেন তিনি। গভর্নরের নির্দিষ্ট মেয়াদ থাকার বিষয়টি তুলে ধরে জারা বলেন, সরকার পরিবর্তনের সঙ্গে সঙ্গে এ পদে রদবদল সচিবালয়ের পরিবর্তনের মতো নয়; এর প্রভাব দীর্ঘমেয়াদি হতে পারে।

পোস্টের শেষে তিনি পাঁচটি বিষয়ে নজর দেওয়ার আহ্বান জানান,গভর্নরের স্বাধীন মত প্রকাশের সক্ষমতা, ব্যবসায়িক সম্পৃক্ততা ত্যাগের বাস্তবতা, খেলাপি ঋণ মোকাবিলায় উদ্যোগ, সুদ ও মুদ্রানীতির ধারাবাহিকতা এবং টাকার মান বাজারভিত্তিক রাখা হচ্ছে কি না।

উল্লেখ্য, বুধবার আহসান এইচ মনসুরকে সরিয়ে মোস্তাকুর রহমানকে নতুন গভর্নর হিসেবে নিয়োগ দেয় সরকার।

ঢাকা ফাইলস ভেরিফাইড এডিটর

ঢাকা ফাইলসের প্রতিটি সংবাদ সম্পাদকীয় নীতি ও যাচাই প্রক্রিয়া মেনে প্রকাশ করা হয়। আমাদের সম্পাদকীয় নীতি পড়ুন।

  • সর্বশেষ
  • জনপ্রিয়
1

মার্কিন আইটি খাতে বিপাকে হাজার হাজার ভারতীয় প্রযুক্তিবিদ

2

কঠোর নিরাপত্তায় রূপপুর পারমাণবিক বিদ্যুৎকেন্দ্রে পৌঁছাল ইউরেনিয়ামের চালান

3

নুসরাত হত্যা মামলা: হাইকোর্টের আপিল রায়ে ২ জনের ফাঁসি ও ৪ জনের যাবজ্জীবন

4

কুমিল্লায় প্রতিবন্ধী নারীকে ধর্ষণের অভিযোগে অটোরিকশাচালক গ্রেপ্তার

5

ক্রুজ আজুল বনাম জুয়ারেজ ম্যাচ লাইভ দেখার উপায় ও সময়সূচী

6

দলীয় নেতাকর্মীদের ইস্পাত কঠিন ঐক্য বজায় রাখার আহ্বান প্রধানমন্ত্রী তারেক রহমানের

7

ক্ষমতায় ৮ মাস: বাংলাদেশে কতটা পরিবর্তন আনলো বিএনপি সরকার?

8

মেসির পরামর্শে বার্সেলোনায় যোগ দিতে আগ্রহী হুলিয়ান আলভারেজ

9

ইন্দোনেশিয়ায় ৭.৭ মাত্রার শক্তিশালী ভূমিকম্প, নিহত বেড়ে ১৪

10

সোমালিয়ায় ইসরাইলের কোনো উপস্থিতি বরদাস্ত করা হবে না