|
দ্রুত লিংক
বিভাগসমূহ
মিডিয়া বিভাগ
নিউজ ডেস্ক
প্রকাশ : Jun 25, 2026 ইং
অনলাইন সংস্করণ

দেশে মাদকাসক্ত ৮২ লাখ মানুষ

স্বরাষ্ট্রমন্ত্রী সালাহউদ্দিন আহমদ।

দেশে বর্তমানে প্রায় ৮২ লাখ মানুষ বিভিন্ন ধরনের মাদকে আসক্ত বলে জানিয়েছেন স্বরাষ্ট্রমন্ত্রী সালাহউদ্দিন আহমদ। বিশেষ করে সিনথেটিক ও সেমি-সিনথেটিক মাদকের সহজলভ্যতার কারণে এই সংখ্যা আশঙ্কাজনক হারে বৃদ্ধি পাচ্ছে। বৃহস্পতিবার (২৫ জুন) আন্তর্জাতিক মাদকবিরোধী দিবস উপলক্ষে সচিবালয়ে আয়োজিত এক অনুষ্ঠানে তিনি এই তথ্য তুলে ধরেন।

মাদক নিয়ন্ত্রণে সরকারের নানা উদ্যোগের কথা জানিয়ে স্বরাষ্ট্রমন্ত্রী বলেন, মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তরের (ডিএনসি) কর্মকর্তাদের অস্ত্র দেওয়ার পাশাপাশি মাদক আইন সংশোধনের উদ্যোগ নেওয়া হয়েছে, যা চলতি সংসদ অধিবেশনে উত্থাপন করা হতে পারে। বর্তমানে কেবল ঢাকায় মাদকের ৮০ হাজার মামলা পেন্ডিং রয়েছে, যা প্রথাগত আদালতে বিচার করা কঠিন। এই সংকট কাটাতে মাদক মামলার বিচারের জন্য বিশেষ ট্রাইব্যুনাল গঠনের প্রস্তাব পাঠানো হয়েছে।

মাদকাসক্ত ব্যক্তিদের চিকিৎসার জন্য সরকার ১৪১৩ কোটি টাকা ব্যয়ে সাতটি বিভাগীয় শহরে ২০০ শয্যা বিশিষ্ট মাদকাসক্ত নিরাময় ও পুনর্বাসন কেন্দ্র নির্মাণের কাজ শুরু করেছে। এছাড়া বেসরকারি খাতের মাদক নিরাময় কেন্দ্রগুলোকে উৎসাহিত করার অংশ হিসেবে ৭৩টি কেন্দ্রকে এক কোটি ১০ লাখ টাকা অনুদান দেওয়া হচ্ছে। উক্ত অনুষ্ঠানে ১৫টি বেসরকারি মাদক পুনর্বাসন কেন্দ্রকে অনুদানের চেকও হস্তান্তর করা হয়।

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

ইরানের ওপর মার্কিন ভ্রমণ নিষেধাজ্ঞা বহাল

1

ড্রোন ও ক্ষেপণাস্ত্র হামলায় উত্তপ্ত মধ্যপ্রাচ্য: যুক্তরাষ্ট

2

ঝড়ের শঙ্কা: দেশের চার সমুদ্রবন্দরে ৩ নম্বর সতর্কসংকেত

3

ইরানে হামলার সমর্থন: ন্যাটোর সমালোচনা তেহরানের

4

সার সিন্ডিকেট ও কৃত্রিম সংকটে বিপর্যস্ত কৃষক: খাদ্যনিরাপত্তা

5

তীব্র তাপপ্রবাহে পুড়ছে ইউরোপ

6

দেশের বাজারে স্বর্ণের দাম বাড়ল: ২২ ক্যারেটের ভরি এখন ২ লাখ ৩

7

রাষ্ট্রায়ত্ত ৬ ব্যাংকের খেলাপি ঋণ প্রায় দেড় লাখ কোটি টাকা: স

8

কওমি শিক্ষার্থীদের চাকরির সুখবর দিল শিক্ষা মন্ত্রণালয়

9

ইরানের ড্রোন নেটওয়ার্কের তথ্য দিলেই মিলবে দেড় কোটি ডলার পুরস

10

চট্টগ্রামে ৪২ বছরের রেকর্ড বৃষ্টি: জনজীবন স্থবির ও রেল চলাচল

11

একাদশ-দ্বাদশ শ্রেণিতে হিসাববিজ্ঞান পাঠদান পদ্ধতি পরিবর্তনের

12

বাংলাদেশ অত্যন্ত নিরাপদ একটি দেশ, আশা করি ভারত আসবে: তামিম ই

13

কানাডা বনাম বসনিয়া ও হার্জেগোভিনা ১-১ গোলে ড্র ২০২৬

14

ডলারের দুর্বলতা ও মধ্যপ্রাচ্য সংকটে দেড় মাসের মধ্যে স্বর্ণের

15

দক্ষিণ কোরিয়ায় সর্বোচ্চ তাপপ্রবাহের সতর্কতা, জাপানে দাবদাহ ও

16

রেকর্ড রান তাড়ায় আয়ারল্যান্ডকে উড়িয়ে দিল ইংল্যান্ড নারী ক্রি

17

ডিজিটাল কর বসালে ইউরোপের পণ্যে ১০০% শুল্ক আরোপের হুমকি ট্রাম

18

খারগ দ্বীপ থেকে ইরানের তেল রপ্তানি শুরু

19

পিএসজির হার বাঁচাল তোরেসের জোড়া গোল

20