দ্রুত লিংক
বিভাগসমূহ
মিডিয়া বিভাগ
নিউজ ডেস্ক
প্রকাশ : Oct 21, 2026 ইং
অনলাইন সংস্করণ

ফ্রিল্যান্সার ও কনটেন্ট ক্রিয়েটরদের কর মওকুফ

০ শেয়ার
ফ্রিল্যান্সার ও কনটেন্ট ক্রিয়েটরদের কর মওকুফ

দেশের ফ্রিল্যান্সার, কনটেন্ট ক্রিয়েটর এবং স্টার্টআপ উদ্যোক্তাদের জন্য বড় সুখবর! ২০২৬-২৭ অর্থবছরের প্রস্তাবিত বাজেটে ১৫ শতাংশ ভ্যাট পুরোপুরি প্রত্যাহারের ঘোষণা দিয়েছেন অর্থমন্ত্রী।

সংক্ষেপে মূল তথ্য
  • দেশের তথ্যপ্রযুক্তি খাতকে চাঙ্গা করতে এবং তরুণ আইটি উদ্যোক্তাদের উৎসাহিত করতে ২০২৬-২৭ অর্থবছরের প্রস্তাবিত বাজেটে যুগান্তকারী সুখবর দেওয়া হয়েছে।
  • নতুন বাজেটে কনটেন্ট নির্মাতা, ফ্রিল্যান্সার এবং স্টার্টআপ উদ্যোক্তাদের জন্য একাধিক কর ও ভ্যাট সুবিধার ঘোষণা দিয়েছে সরকার।
  • বৃহস্পতিবার (১১ জুন) জাতীয় সংসদে ৯ লাখ ৩৮ হাজার কোটি টাকার বিশাল বাজেট উপস্থাপনকালে অর্থ ও পরিকল্পনামন্ত্রী আমির খসরু মাহমুদ চৌধুরী এই খাতগুলোর ওপর আরোপিত বিদ্যমান সব ভ্যাট প্রত্যাহার ও অব্যাহতির প্রস্তাব করেন।

দেশের তথ্যপ্রযুক্তি খাতকে চাঙ্গা করতে এবং তরুণ আইটি উদ্যোক্তাদের উৎসাহিত করতে ২০২৬-২৭ অর্থবছরের প্রস্তাবিত বাজেটে যুগান্তকারী সুখবর দেওয়া হয়েছে। নতুন বাজেটে কনটেন্ট নির্মাতা, ফ্রিল্যান্সার এবং স্টার্টআপ উদ্যোক্তাদের জন্য একাধিক কর ও ভ্যাট সুবিধার ঘোষণা দিয়েছে সরকার। বৃহস্পতিবার (১১ জুন) জাতীয় সংসদে ৯ লাখ ৩৮ হাজার কোটি টাকার বিশাল বাজেট উপস্থাপনকালে অর্থ ও পরিকল্পনামন্ত্রী আমির খসরু মাহমুদ চৌধুরী এই খাতগুলোর ওপর আরোপিত বিদ্যমান সব ভ্যাট প্রত্যাহার ও অব্যাহতির প্রস্তাব করেন। নতুন এই সিদ্ধান্তের ফলে কনটেন্ট নির্মাতা ও ফ্রিল্যান্সারদের দেওয়া সেবার ওপর বর্তমানে প্রযোজ্য ১৫ শতাংশ ভ্যাট পুরোপুরি প্রত্যাহার করা হচ্ছে। পাশাপাশি, দেশীয় স্টার্টআপগুলোর ওপর স্থানীয় পর্যায়ে আরোপিত ১৫ শতাংশ ভ্যাট অব্যাহতি দেওয়ার পাশাপাশি তাদের আমদানি করা সেবা এবং অফিস বা স্থাপনা ভাড়ার ওপর থাকা ১৫ শতাংশ ভ্যাটও মওকুফ করার ঐতিহাসিক প্রস্তাব করা হয়েছে, যা ২০৩৫ সালের ৩০ জুন পর্যন্ত বহাল থাকবে।

বিএনপি নেতৃত্বাধীন নতুন সরকারের প্রথম এই বাজেটের মূল শিরোনাম দেওয়া হয়েছে,‘গণতান্ত্রিক, মানবিক ও অন্তর্ভুক্তিমূলক অর্থনীতির অভিযাত্রা’। অর্থমন্ত্রীর এই তরুণ ও ব্যবসাবান্ধব ঘোষণা ফ্রিল্যান্সিং ও আইটি সেক্টরে নতুন কর্মসংস্থান সৃষ্টিতে বড় ভূমিকা রাখবে বলে মনে করা হচ্ছে। এবারের বিশাল বাজেটে সামগ্রিক রাজস্ব আদায়ের লক্ষ্যমাত্রা ধরা হয়েছে ৬ লাখ ৯৫ হাজার কোটি টাকা এবং মোট ঘাটতির পরিমাণ ২ লাখ ৪৩ হাজার কোটি টাকা। এই ঘাটতি পূরণে ব্যাংক ঋণ থেকে ১ লাখ ১২ হাজার কোটি টাকা, সঞ্চয়পত্র থেকে ১৫ হাজার কোটি টাকা এবং বৈদেশিক উৎস থেকে অর্থ সংগ্রহের পরিকল্পনা রয়েছে সরকারের। এছাড়াও বাজেটে সাধারণ মানুষের জন্য করমুক্ত আয়সীমা বাড়িয়ে ৩ লাখ ৭৫ হাজার টাকা করা হয়েছে এবং ব্যাংক অ্যাকাউন্টে ৪ লাখ টাকা পর্যন্ত স্থিতি থাকলে কোনো আবগারি শুল্ক দিতে হবে না বলে ঘোষণা দেওয়া হয়েছে।

ঢাকা ফাইলস ভেরিফাইড এডিটর

ঢাকা ফাইলসের প্রতিটি সংবাদ সম্পাদকীয় নীতি ও যাচাই প্রক্রিয়া মেনে প্রকাশ করা হয়। আমাদের সম্পাদকীয় নীতি পড়ুন।

  • সর্বশেষ
  • জনপ্রিয়
1

অ্যামাজনে নিষিদ্ধ হলো মেটার এআই এজেন্ট ‘মিউজ’,

2

মিষ্টির শূন্য সংরক্ষিত আসনে উপনির্বাচন: শুক্রবার ফরম দেবে বিএনপি

3

বিদ্যুৎ ও জ্বালানি খাতে ৩.৩ বিলিয়ন ডলারের অনমনীয় ঋণ অনুমোদন

4

দুপুরের মধ্যে রাজধানীতে বজ্রবৃষ্টির আভাস

5

প্রতি উপজেলায় ৭ হাজার পরিবার পাবে ফ্যামিলি কার্ড: প্রধানমন্ত্রী তারেক রহমান

6

যুদ্ধ বিস্তৃত করার ইচ্ছা নেই, তবে সীমান্ত রক্ষায় প্রস্তুত: ইরানি প্রেসিডেন্ট পেজেশকিয়ান

7

রাশিয়া-ইউক্রেন যুদ্ধে আটকে পড়া বাংলাদেশিদের দেশে ফেরানোর দাবি

8

হৃদ্‌রোগীর ফ্লু-কাশিকে অবহেলা নয়, টিকায় কমতে পারে জটিলতার ঝুঁকি

9

২০২৬ বিশ্বকাপে দুর্দান্ত প্রত্যাবর্তন ব্রাজিলের, নরওয়ের বিপক্ষে কঠিন পরীক্ষায় সেলেসাওরা

10

সব সরকারি দাপ্তরিক পত্রে ‘নজরুল বর্ষ’-এর লোগো ব্যবহারের নির্দেশ