|
দ্রুত লিংক
বিভাগসমূহ
মিডিয়া বিভাগ
Dhaka Files
প্রকাশ : Sep 16, 2026 ইং
অনলাইন সংস্করণ

মুগ্ধসহ ১১ হত্যা: অভিযোগ গঠনের আদেশ ২৩ সেপ্টেম্বর

জুলাই গণ-অভ্যুত্থানের সময় রাজধানীর উত্তরায় মীর মাহফুজুর রহমান মুগ্ধসহ ১১ জনকে হত্যার ঘটনায় মানবতাবিরোধী অপরাধের মামলায় ২৬ আসামির বিরুদ্ধে অভিযোগ গঠন করা হবে কি না, সে বিষয়ে আদেশের জন্য আগামী ২৩ সেপ্টেম্বর দিন ধার্য করেছেন আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল। বুধবার (১৬ সেপ্টেম্বর) আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল-২ এই আদেশ দেন।

এর আগে গত ৯ সেপ্টেম্বর মামলাটিতে প্রসিকিউশনের পক্ষে শুনানি করেন প্রসিকিউটর গাজী এম এইচ তামীম এবং আসামিপক্ষে ছিলেন আইনজীবী এম লিটন আহমেদ। এছাড়া পলাতক আসামিদের পক্ষে রাষ্ট্রনিযুক্ত আইনজীবী হিসেবে দায়িত্ব পালন করছেন মো. আমির হোসেন ও এম হাসান ইমাম। এই মামলায় মোট ২৬ জন আসামির মধ্যে সাবেক অতিরিক্ত পুলিশ সুপার মির্জা সালাউদ্দিনসহ ৮ জন বর্তমানে কারাগারে আছেন। অন্যদিকে সাবেক সংসদ সদস্য হাবিব হাসান, ডিএমপির সাবেক কমিশনার হাবিবুর রহমান এবং উত্তরা বিভাগের সাবেক ডিসি কাজী আশরাফুল আজীমসহ ১৮ জন আসামি এখনও পলাতক রয়েছেন।

মামলার বিবরণে আনুষ্ঠানিকভাবে দুটি প্রধান অভিযোগ আনা হয়েছে। প্রথম অভিযোগ অনুযায়ী, ২০২৪ সালের ১৮ জুলাই উত্তরা ৩ নম্বর সেক্টরে আন্দোলনরত ছাত্র-জনতার মাঝে পানি ও বিস্কুট বিতরণের সময় গুলিতে নিহত হন বাংলাদেশ ইউনিভার্সিটি অব প্রফেশনালসের (বিইউপি) শিক্ষার্থী মীর মাহফুজুর রহমান মুগ্ধ। সতীর্থরা তাকে উত্তরা ক্রিসেন্ট হাসপাতালে নিলে চিকিৎসকরা মৃত ঘোষণা করেন। দ্বিতীয় অভিযোগে উল্লেখ করা হয়েছে, ১৯ জুলাই উত্তরা এলাকায় রিদোয়ান শরীফ, মো. ছাব্বির ইসলাম, মো. আসাদুল্লাহ ও নাঈমা সুলতানাসহ অন্যান্যদের গুলি করে হত্যা করা হয়।মুগ্ধসহ ১১ হত্যা: অভিযোগ গঠন বিষয়ে আদেশের দিন ধার্য ২৩ সেপ্টেম্বর

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

ঠাকুরগাঁও-১ আসনে মির্জা পরিবারের রাজনৈতিক উত্তরাধিকারী কে? ফ

1

ঢালিউডে পরিবর্তনের হাওয়া: কাজের মান ও পেশাদারিত্ব নিয়ে যা বল

2

আর্জেন্টিনাকে বিশ্বকাপ থেকে বহিষ্কারের দাবিতে ২৩ মিলিয়নের ব

3

বাংলাদেশ বিনির্মাণে সমাজের সবাইকে সর্বোচ্চ প্রাধান্য দেওয়া

4

সৌদি আরবের বিরুদ্ধে কঠোর নৌ অবরোধের ঘোষণা ইয়েমেনের হুথি বিদ্

5

রাষ্ট্রীয় শিল্প প্রতিষ্ঠানের বিনিয়োগ প্রস্তাব মূল্যায়নে আ

6

শেয়ারবাজারে মার্জিন বিধিমালার সংশোধনী গেজেট প্রকাশ, ঋণের শর্

7

জাতীয় সংসদের দক্ষিণ প্লাজায় ব্যারিস্টার জমির উদ্দিন সরকারের

8

মিউচুয়াল ট্রাস্ট ব্যাংকে চাকরি, অভিজ্ঞতা ছাড়াই আবেদনের সুযো

9

ব্রাজিলের জার্সিতে ১৬ বছরের অধ্যায়ের ইতি টানলেন নেইমার

10

চোট কাটিয়ে অস্ট্রিয়ার বিপক্ষে ফিরছেন পারেদেস

11

আগামী দুবছর ‘কঠিন’: অর্থমন্ত্রী

12

ইসরাইলকে ইসমাইল ঘানির সতর্কবার্তা

13

ঢাকার খুব কাছেই ভূমিকম্পের উৎপত্তিস্থল: অশনি সংকেত?

14

চট্টগ্রাম বিশ্ববিদ্যালয় আইন বিভাগের পরীক্ষার রুটিন বিতর্ক ২০

15

রাষ্ট্রপতি হিসেবে প্রথম নিজ জেলা ঠাকুরগাঁওয়ে মির্জা ফখরুল ইস

16

গলে শ্রীলঙ্কাকে গুঁড়িয়ে ইতিহাস গড়লেন মানব সুথার, ভারতের দাপু

17

পর্তুগাল বনাম স্পেন: ফিফা বিশ্বকাপ ২০২৬ রাউন্ড অফ ১৬ প্রিভিউ

18

আর্জেন্টিনার জয় নিয়ে তোপ দাগলেন মরিনহো ও ক্যাসপারভ

19

জ্বালানি তেলের দাম ১১৪ ডলার ছাড়াল | রুশ পেট্রোল রপ্তানি বন্ধ

20