|
দ্রুত লিংক
বিভাগসমূহ
মিডিয়া বিভাগ
নিউজ ডেস্ক
প্রকাশ : Jun 29, 2026 ইং
অনলাইন সংস্করণ

ব্রাজিল ম্যাচের আগে জাপানকে বড় দুঃসংবাদ: ছিটকে গেলেন ‘জাপানি মেসি’ কুবো

তাকেফুসা কুবো (ডান থেকে দ্বিতীয়)/ফাইল ছবি

বিশ্বকাপের রাউন্ড অব ৩২-এর মহাগুরুত্বপূর্ণ ম্যাচে ব্রাজিলের মুখোমুখি হতে যাচ্ছে জাপান। এই হাই-ভোল্টেজ লড়াইয়ের আগে জাপানি শিবিরে এসেছে বড় দুঃসংবাদ। চোটের কারণে পাঁচবারের বিশ্ব চ্যাম্পিয়ন ব্রাজিলের বিপক্ষে ম্যাচে মাঠে নামা হচ্ছে না দলটির তারকা উইঙ্গার তাকেফুসা কুবোর।

‘জাপানি মেসি’ নামে পরিচিত এই তারকা ফুটবলার গত ১৪ জুন নেদারল্যান্ডসের বিপক্ষে টুর্নামেন্টের উদ্বোধনী ম্যাচে বাঁ হাঁটুর মেনিস্কাসে চোট পান। সেই চোটের কারণে তিনি তিউনিসিয়া ও সুইডেনের বিপক্ষে গ্রুপ পর্বের ম্যাচেও খেলতে পারেননি।

রোববার দলের অনুশীলনের সময় কুবোকে আলাদাভাবে ব্যক্তিগত অনুশীলন করতে দেখা গেছে। এরপরই সংবাদ সম্মেলনে জাপানের কোচ হাজিমে মরিয়াসু নিশ্চিত করেন যে, ব্রাজিল ম্যাচে কুবোকে পাওয়ার সম্ভাবনা নেই। মরিয়াসু বলেন, ‘সে এখনো কেবল একা দৌড়ানোর মতো ব্যক্তিগত অনুশীলন চালাচ্ছে। ব্রাজিলের বিপক্ষে ম্যাচে সে খেলতে পারবে না।’

দলীয় এই গুরুত্বপূর্ণ সদস্যের দ্রুত সুস্থতা কামনা করে কোচ আরও জানান, তারা কুবোকে পুরোপুরি ফিট হওয়ার সুযোগ দিতে চান। উল্লেখ্য, সোমবার হিউস্টনে ব্রাজিলের বিপক্ষে জাপান তাদের নকআউট পর্বের লড়াইয়ে নামবে। কুবোর অনুপস্থিতি জাপানের আক্রমণভাগের জন্য বড় ধাক্কা হিসেবেই দেখছেন ফুটবল বিশ্লেষকরা।

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

ট্রাম্পের গাজা শান্তি পরিকল্পনা প্রত্যাখ্যান করলেন ইসরাইলি প

1

জ্বালানি সংকট মোকাবিলায় সরকার সর্বোচ্চ চেষ্টা চালিয়ে যাচ্ছ

2

চাঁদপুরে বাস ও বালুবাহী ট্রাকের মুখোমুখি সংঘর্ষে নিহত ৩, আহত

3

যুক্তরাষ্ট্রের ডার্লিংটন কাউন্টিতে ফ্ল্যাশ ফ্লাড সতর্কতা জার

4

ফুটবল বিশ্বকাপের শেষ ষোলো: টিকিটের দামে বড় ধস

5

ইউরোপিয়ান ফুটবল ট্রান্সফার উইন্ডো লাইভ

6

হরমুজ প্রণালি টোলমুক্ত রাখার দাবি ট্রাম্পের

7

মেটলাইফ স্টেডিয়ামে বসে ব্রাজিলের বিদায়ে সাক্ষী মেহজাবীন: ‘স্

8

নারী বিক্ষোভকারীকে চড় মারা সেই দিল্লি পুলিশের কর্মকর্তা যন্ত

9

নাটোরে হিন্দু সম্প্রদায়ের কাছে চাঁদা দাবি, না দিলে হত্যার হু

10

ব্রাজিলের বিপক্ষে টাইব্রেকার ভয়: নতুন ছক কষলেন জাপান কোচ মোর

11

ভিনিসিয়ুসের গোল বাতিল নিয়ে বিতর্ক: রেফারি কি ভুল করেছিলেন?

12

শিক্ষা উপবৃত্তিসহ সরকারি ৫ খাতের ভাতার অনলাইন আবেদন শুরু

13

ইরানে সামরিক হামলা আপাতত স্থগিতের নির্দেশ মার্কিন প্রেসিডেন্

14

মক্কা প্রতিরক্ষা চুক্তিতে মিসরকে যুক্ত করতে রাজি হয়নি সৌদি আ

15

পাহাড়ি ঢলে আলীকদমের ৪৫৮ হেক্টর ফসলের ক্ষতি

16

Canada vs Qatar Prediction: ২০২৬ বিশ্বকাপে কানাডা ও কাতারের

17

ইরানি হামলায় উত্তপ্ত কুয়েত: অগ্নিনির্বাপণের সময় আহত দমকলকর্ম

18

হরমুজ প্রণালি খোলার সম্ভাবনায় সাত সপ্তাহের মধ্যে সর্বোচ্চ স্

19

ইরান যুদ্ধের আগে তেলের দাম, আন্তর্জাতিক বাজারে স্বস্তি

20