দ্রুত লিংক
বিভাগসমূহ
মিডিয়া বিভাগ
নিউজ ডেস্ক
প্রকাশ : Aug 20, 2026 ইং
অনলাইন সংস্করণ

কৃত্রিম বুদ্ধিমত্তাকে প্রভাবিত করতে ইসরাইলের ভুয়া থিঙ্ক ট্যাঙ্ক প্রতিষ্ঠা

০ শেয়ার
কৃত্রিম বুদ্ধিমত্তাকে প্রভাবিত করতে ইসরাইলের ভুয়া থিঙ্ক ট্যাঙ্ক প্রতিষ্ঠা

এআই চ্যাটবটগুলোর উত্তর ও ব্যবহারকারীদের ধারণা প্রভাবিত করতে ‘হ্যানোভার ইনস্টিটিউট’ নামের একটি ভুয়া থিঙ্ক ট্যাঙ্ক প্রতিষ্ঠা করেছে ইসরাইল।

সংক্ষেপে মূল তথ্য
  • কৃত্রিম বুদ্ধিমত্তা বা এআই চ্যাটবটগুলোর উত্তর এবং ব্যবহারকারীদের ধারণাকে নিজেদের পক্ষে প্রভাবিত করতে ইসরাইল একটি ভুয়া থিঙ্ক ট্যাঙ্ক প্রতিষ্ঠা করেছে বলে চাঞ্চল্যকর তথ্য উঠে এসেছে।
  • ডিসইনফরমেশন ও গবেষণা সাময়িকী ‘রেসপন্সিবল স্টেটক্রাফট’-এর এক প্রতিবেদনের বরাতে ডেইলি সাবাহ-এ প্রকাশিত খবরে এই তথ্য জানানো হয়।
  • প্রতিবেদন অনুযায়ী, ‘হ্যানোভার ইনস্টিটিউট ফর পাবলিক পলিসি’ নামের এই প্রতিষ্ঠানটি মূলত কোনো স্বাধীন গবেষণাগার নয়।

কৃত্রিম বুদ্ধিমত্তা বা এআই চ্যাটবটগুলোর উত্তর এবং ব্যবহারকারীদের ধারণাকে নিজেদের পক্ষে প্রভাবিত করতে ইসরাইল একটি ভুয়া থিঙ্ক ট্যাঙ্ক প্রতিষ্ঠা করেছে বলে চাঞ্চল্যকর তথ্য উঠে এসেছে। ডিসইনফরমেশন ও গবেষণা সাময়িকী ‘রেসপন্সিবল স্টেটক্রাফট’-এর এক প্রতিবেদনের বরাতে ডেইলি সাবাহ-এ প্রকাশিত খবরে এই তথ্য জানানো হয়।

প্রতিবেদন অনুযায়ী, ‘হ্যানোভার ইনস্টিটিউট ফর পাবলিক পলিসি’ নামের এই প্রতিষ্ঠানটি মূলত কোনো স্বাধীন গবেষণাগার নয়। এটি ইসরাইলি সরকারের বিজ্ঞাপন সংস্থার হয়ে ‘পিরো ইনক’ নামের একটি প্রতিষ্ঠান তৈরি করেছে। পিরো ইনক-এর সহ-প্রতিষ্ঠাতা ড্যানিয়েল রোজেনবার্গ, যিনি পরিচালক স্পাইক লি-র ২০০৬ সালের চলচ্চিত্র ‘ইনসাইড ম্যান’-এর প্রযোজক ছিলেন। গত ৬ আগস্ট থেকে প্রতিষ্ঠানটি ফিলিস্তিন ও ইসরাইল সম্পর্কিত বিভিন্ন রাজনৈতিক ও সামাজিক প্রশ্নের উত্তর দিয়ে ১০০টিরও বেশি প্রতিবেদন প্রকাশ করেছে।

এআই চ্যাটবট এবং লার্জ ল্যাঙ্গুয়েজ মডেল (এলএলএম) যাতে এসব বিষয়বস্তুকে অত্যন্ত নির্ভরযোগ্য হিসেবে গ্রহণ করে, সে জন্য প্রতিবেদনগুলোতে সুনির্দিষ্ট পরিসংখ্যান, পাদটীকা, সূচিপত্র এবং নিরপেক্ষ ভাষা ব্যবহার করা হয়েছে। পিরো ইনক এই কৌশলকে ‘এআই স্টোরি অপ্টিমাইজেশন’ হিসেবে অভিহিত করেছে। ডিসইনফরমেশন ট্র্যাকিং সংস্থা ‘নিউজগার্ড’-এর বিশ্লেষকরা জানিয়েছেন, আমেরিকান পতাকার থিম ও বিশ্বাসযোগ্য সাইটেশন ব্যবহার করে সাইটটি এমনভাবে তৈরি করা হয়েছে যেন এটি একটি খাঁটি আমেরিকান থিঙ্ক ট্যাঙ্ক। এই প্রজেক্টের জন্য ইসরাইল সরকার ফরাসি জনসংযোগ প্রতিষ্ঠান ‘হাভাস মিডিয়া’-র মাধ্যমে পিরো ইনক-কে ৯ লাখ ডলার প্রদান করেছে বলে প্রতিবেদনে উল্লেখ করা হয়েছে।


ঢাকা ফাইলস ভেরিফাইড এডিটর

ঢাকা ফাইলসের প্রতিটি সংবাদ সম্পাদকীয় নীতি ও যাচাই প্রক্রিয়া মেনে প্রকাশ করা হয়। আমাদের সম্পাদকীয় নীতি পড়ুন।

  • সর্বশেষ
  • জনপ্রিয়
1

‘রিমান্ডে গুরুত্বপূর্ণ তথ্য দিয়েছেন নজরুলের প্রথম স্ত্রী’

2

জামালপুরে গ্যাসের দাবিতে সড়ক অবরোধ, দীর্ঘ যানজটে দুর্ভোগ

3

শারদীয় দুর্গোৎসবে পূজামণ্ডপ পরিদর্শনে রংপুরের পথে প্রধানমন্ত্রী তারেক রহমান

4

হৃদয়কে আউট করে রাবাদার আগ্রাসী উদ্‌যাপন, নেপথ্যে প্যাটারসনের ‘খোঁঁচা’

5

২০-৩০% লোপাট হলে বড় বাজেটে লাভ নেই: অ্যাটর্নি জেনারেল

6

ফ্রান্সের নতুন কোচ হিসেবে ২০৩০ পর্যন্ত চুক্তি করলেন জিনেদিন জিদান

7

ঢাকা-গোপালগঞ্জ রুটে ‘অভিযাত্রী কমিউটার’ ট্রেন চলাচল শুরু আজ

8

জুলাই গণঅভ্যুত্থানের বর্ষপূর্তিতে ১১ দলের ৩৬ দিনের কর্মসূচি ঘোষণা

9

গজারিয়ায় সড়ক দুর্ঘটনা: ঢাকা-চট্টগ্রাম মহাসড়কে ১০ কিলোমিটার দীর্ঘ যানজট

10

সৌদি আরবকে ইউরেনিয়াম সমৃদ্ধকরণের অনুমতি দিতে মার্কিন খসড়া চুক্তি