|
দ্রুত লিংক
বিভাগসমূহ
মিডিয়া বিভাগ
নিউজ ডেস্ক
প্রকাশ : Jul 23, 2026 ইং
অনলাইন সংস্করণ

নারী বিক্ষোভকারীকে চড় মারা সেই দিল্লি পুলিশের কর্মকর্তা যন্তর মন্তর থেকে প্রত্যাহার

ককরোচ জনতা পার্টি (সিজেপি)-এর ‘চলো সংসদ’ কর্মসূচির সময় এক নারী বিক্ষোভকারীকে প্রকাশ্যে চড় মারার ঘটনায় তীব্র সমালোচনার মুখে পড়া দিল্লি পুলিশের জ্যেষ্ঠ কর্মকর্তা সন্দীপ লাম্বাকে যন্তর মন্তরের বিক্ষোভস্থল থেকে প্রত্যাহার করা হয়েছে। গত ২০ জুলাই সংঘটিত এই ঘটনার একটি ভিডিও সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে পড়লে দেশজুড়ে ব্যাপক ক্ষোভের সৃষ্টি হয়। কেন্দ্রীয় শিক্ষামন্ত্রীর পদত্যাগ ও পরীক্ষায় অনিয়মের দাবিতে আয়োজিত ওই কর্মসূচিতে দিল্লি পুলিশের অতিরিক্ত উপপুলিশ কমিশনার (অ্যাডিশনাল ডিসিপি) হিসেবে দায়িত্বরত সন্দীপ লাম্বার এমন ঔদ্ধত্যপূর্ণ আচরণের পর তৃণমূল কংগ্রেসের সাবেক এমপি সাকেত গোখলে তার বিরুদ্ধে আনুষ্ঠানিকভাবে পুলিশে অভিযোগ দায়ের করেন।

এদিকে দিল্লি হাইকোর্টে পুলিশি অতিরিক্ত বলপ্রয়োগের অভিযোগে দায়ের করা এক রিট আবেদনের শুনানিতেও এই পুলিশ কর্মকর্তার বিতর্কিত বিষয়টি জোরালোভাবে উঠে এসেছে। শুনানিকালে আদালত দিল্লি পুলিশ, কেন্দ্রীয় সরকার এবং জাতীয় মানবাধিকার কমিশনকে নোটিশ জারি করে চার সপ্তাহের মধ্যে জবাব তলব করেছে এবং ঘটনার সঙ্গে জড়িত সব সিসিটিভি ফুটেজ ও ভিডিও সংরক্ষণের নির্দেশ দিয়েছে। ২০ জুলাইয়ের ওই বিক্ষোভে অনুমতি ছাড়া সংসদের দিকে এগিয়ে যাওয়ার সময় পুলিশ লাঠিচার্জ ও টিয়ার গ্যাস ব্যবহার করে বিক্ষোভকারীদের ছত্রভঙ্গ করে দেয়। এই ঘটনায় পুলিশের বিরুদ্ধে অতিরিক্ত বলপ্রয়োগের অভিযোগ উঠলেও শেষ পর্যন্ত অভিযুক্ত পুলিশ কর্মকর্তাকে দায়িত্ব থেকে অপসারণ করা হলো।

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

‘হ্যাঁ’ ভোটদাতাদের নিয়ে জুলাই সনদ বাস্তবায়ন করবে এবি পার্টি

1

আন্তর্জাতিক বাজারে তেলের দাম বৃদ্ধি ও এশিয়ার শেয়ারবাজার আপডে

2

এইচএসসি পরীক্ষা: প্রতিটি কক্ষে সিসি ক্যামেরা স্থাপনের নির্দে

3

২৪ ঘণ্টার ব্যবধানে মিয়ানমারে দুবার ভূমিকম্প

4

৫-০ গোলের বিশাল জয়ে বিশ্বকাপের প্রস্তুতি সারল আর্জেন্টিনা

5

সরকারি চাকরিজীবীদের মূল বেতন ৫০ শতাংশ বৃদ্ধির প্রস্তাব

6

মেসিকে থামানো অসম্ভব, স্পেনকে ভিন্ন পরামর্শ ইনিয়েস্তার

7

টানা ৪ দফায় স্বর্ণের দামে রেকর্ড পতন

8

বন্যপ্রাণী পাচারের দায়ে যুবকের কারাদণ্ড

9

আন্দোলন শুরুর দিনই পদত্যাগ করতে চেয়েছিলেন ধর্মেন্দ্র প্রধান

10

ঘানা ও আইভরি কোস্টে ভয়াবহ বন্যায় ৩০ জনের প্রাণহানি

11

আন্দোলনের সাফল্যের পর ককরোচ জনতা পার্টির ভবিষ্যৎ নিয়ে রাজনৈত

12

হযরত শাহজালাল (রহ.) মাজারে দান আত্মসাৎ ও অপরাধ সিন্ডিকেট: চা

13

শেখ হাসিনার ফিরে আসার ঘোষণাকে স্বাগত জানালেন তথ্য উপদেষ্টা

14

র‌্যাঙ্কিংয়ের শীর্ষে আর্জেন্টিনা: বিশ্বকাপ ফাইনালের আগে অজান

15

মার্কিন রণতরীতে ইরানের ক্ষেপণাস্ত্র হামলা: মধ্যপ্রাচ্যে যুদ্

16

ব্যাংক খাতের খেলাপি ঋণের সহজ পাঠ

17

কোভিড গবেষণায় ফাউচিকে দায়ী করলেন তুলসি গ্যাবার্ড

18

রাজশাহী থেকে সারা দেশের বাস চলাচল অনির্দিষ্টকালের জন্য বন্ধ

19

মেসি পেনাল্টি নিতে ভয় পাবে না, সেমিফাইনাল নিয়ে মন্তব্য ইংলিশ

20