|
দ্রুত লিংক
বিভাগসমূহ
মিডিয়া বিভাগ
নিউজ ডেস্ক
প্রকাশ : Jul 19, 2026 ইং
অনলাইন সংস্করণ

পাহাড়ি ঢলে আলীকদমের ৪৫৮ হেক্টর ফসলের ক্ষতি

টানা কয়েক দিনের ভারী বৃষ্টিপাত ও পাহাড়ি ঢলে বান্দরবানের আলীকদম উপজেলায় কৃষিখাতে ব্যাপক ক্ষয়ক্ষতি হয়েছে। উপজেলার সদর, চৈক্ষ্যং, নয়াপাড়া ও কুরুকপাতা ইউনিয়নের নিচু এলাকা প্লাবিত হওয়ায় ফসলি জমিসহ সবজিখেত পানিতে তলিয়ে গেছে। কৃষি অধিদপ্তরের প্রাথমিক হিসাব অনুযায়ী, এখন পর্যন্ত চার ইউনিয়নে প্রায় ৪৫৮ হেক্টর কৃষিজমির ফসল নষ্ট হয়েছে।

অতিবৃষ্টি ও ঢলের পানিতে আমন ও আউশ ধানের পাশাপাশি বেগুন, করলা, চিচিঙ্গা, ঢেঁড়শ, শসা, মরিচ ও পেঁপের মতো গুরুত্বপূর্ণ মৌসুমি ফসলের ব্যাপক ক্ষতি হয়েছে। অনেক কৃষক ধারদেনা ও ঋণ নিয়ে চাষাবাদ করেছিলেন। হঠাৎ এই প্রাকৃতিক দুর্যোগে ফসল হারিয়ে তারা চরম বিপাকে পড়েছেন এবং নতুন করে চাষাবাদের পুঁজিও তাদের হাতে নেই।

ক্ষতিগ্রস্ত কৃষকরা জানিয়েছেন, তারা সরকারি প্রণোদনা বা সহজ শর্তে কৃষিঋণের ওপর নির্ভর করছেন। সমবায় সমিতির মাধ্যমে চাষাবাদ করা অনেক ক্ষুদ্র চাষি সরকারি সাহায্য ছাড়া ঘুরে দাঁড়ানো অসম্ভব বলে মনে করছেন।

পরিস্থিতি সম্পর্কে আলীকদম উপজেলা কৃষি সম্প্রসারণ অধিদপ্তরের কর্মকর্তা কৃষিবিদ মো. সোহেল রানা জানান, গত ৫ জুলাই থেকে অব্যাহত ভারী বর্ষণ ও পাহাড়ি ঢল কৃষিখাতে বড় ধরনের আঘাত হেনেছে। ক্ষতিগ্রস্ত কৃষকদের সঠিক তালিকা প্রণয়ন করা হচ্ছে। বান্দরবান পার্বত্য জেলা পরিষদ ও কৃষি সম্প্রসারণ অধিদপ্তরের মাধ্যমে ক্ষতিগ্রস্তদের সবজির বীজ, সার এবং প্রয়োজনীয় প্রণোদনা সহায়তা প্রদানের প্রক্রিয়া চলমান রয়েছে।

ক্ষয়ক্ষতির পূর্ণাঙ্গ পরিমাণ নিরূপণে মাঠ পর্যায়ে কৃষি অধিদপ্তরের কাজ চলছে। প্রাকৃতিক দুর্যোগে ক্ষতিগ্রস্ত এই প্রান্তিক চাষিদের দ্রুত সহযোগিতার আওতায় আনা গেলে তারা পুনরায় ঘুরে দাঁড়ানোর স্বপ্ন দেখছেন। 

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

হামের প্রাদুর্ভাব: চিকিৎসা খরচ মেটাতে গিয়ে ঋণের জালে দরিদ্র

1

সালথায় ইউপি চেয়ারম্যান বাবু মোল্যা গ্রেফতার

2

সাড়ে পাঁচ মাসে দেশে হামে মৃত্যু ৯৮৬, আক্রান্ত ছাড়াল ১ লাখ ৮

3

রাষ্ট্রপতি মির্জা ফখরুলকে কাতারের আমিরের উষ্ণ অভিনন্দন

4

আলমডাঙ্গায় ফুয়েল কার্ড নিতে গিয়ে লাইনে বৃদ্ধের মৃত্যু: শোকা

5

টানা দুই সপ্তাহ বৃদ্ধির পর বিশ্ববাজারে অপরিশোধিত তেলের দাম স

6

১৮ বছর পর স্বাধীনতা দিবসে ফিরল বর্ণাঢ্য কুচকাওয়াজ ও ফ্লাইপা

7

এআইনির্ভর মাইক্রো-ড্রামায় বিলিয়ন ডলারের বাজার গড়ছে চীন

8

জাতিসংঘের মহাসচিব পদের দৌড়ে ফিফা সভাপতি জিয়ান্নি ইনফান্তিন

9

এইচএসসি পরীক্ষা নিয়ে ক্ষোভ: কুড়িগ্রামে শিক্ষামন্ত্রীর পদত্যা

10

ব্রাজিলকে ‘ভয় পাই না’ বললেন হাকিমি

11

গোল্ডেন বুটের লড়াইয়ে মেসিকে ছাড়িয়ে শীর্ষে এমবাপ্পে

12

ভূপাতিত মার্কিন এফ-১৫ যুদ্ধবিমান ও ড্রোনের ধ্বংসাবশেষ প্রদর্

13

দেশে জ্বালানি নিরাপত্তা নিশ্চিত করতে রেকর্ড ১৬ লাখ টন ডিজেল

14

ঢাকাসহ ৮ বিভাগেই টানা ৫ দিন বৃষ্টির পূর্বাভাস: বাড়বে রাতের ত

15

ওসি আফতাব উদ্দিনের কোটি টাকার মিশন ভেস্তে গেল

16

মাদকমুক্ত সমাজ গঠনে সমন্বিত উদ্যোগের আহ্বান

17

ইউক্রেনের খারকিভে রুশ ড্রোন হামলা, তরুণীসহ নিহত ৪

18

জুলাই আন্দোলনে শেখ হাসিনার নির্দেশনার অডিও ট্রাইব্যুনালে উপস

19

তাপদাহে মাতল সুরের উৎসব

20