|
দ্রুত লিংক
বিভাগসমূহ
মিডিয়া বিভাগ
নিউজ ডেস্ক
প্রকাশ : Aug 16, 2026 ইং
অনলাইন সংস্করণ

বিএনপিতে যোগ দিলেন কুমিল্লার তিতাসের আওয়ামী লীগ সমর্থিত ১১ ইউপি সদস্য

বিএনপিতে যোগ দিলেন কুমিল্লার তিতাসের আওয়ামী লীগ সমর্থিত ১১ ইউপি সদস্য

কুমিল্লার তিতাস উপজেলার ৮ নম্বর জিয়ারকান্দি ইউনিয়ন পরিষদের আওয়ামী লীগ সমর্থিত ১১ জন ইউনিয়ন পরিষদ সদস্য (মেম্বার) আনুষ্ঠানিকভাবে বাংলাদেশ জাতীয়তাবাদী দলে (বিএনপি) যোগ দিয়েছেন। শুক্রবার সন্ধ্যায় হোমনা উপজেলায় কুমিল্লা-২ (হোমনা-তিতাস) আসনের সংসদ সদস্য অধ্যক্ষ মো. সেলিম ভূঁইয়ার বাসভবনে গিয়ে তারা দলটিতে ভিড়েছেন। সংসদ সদস্যের হাতে ধানের শীষ তুলে দিয়ে তারা এই রাজনৈতিক দলবদল সম্পন্ন করেন। জানা গেছে, যোগদানকারী এই জনপ্রতিনিধিরা সকলেই পূর্বে আওয়ামী লীগের রাজনীতির সঙ্গে সক্রিয়ভাবে যুক্ত ছিলেন।

যোগদানকারী ইউপি সদস্যদের মধ্যে সাধারণ ওয়ার্ডের সদস্যদের মধ্যে রয়েছেন ১ নম্বর ওয়ার্ডের বিল্লাল মোল্লা, ২ নম্বর ওয়ার্ডের হারুনুর রশিদ, ৩ নম্বর ওয়ার্ডের মো. আমীর হোসেন গাজী, ৪ নম্বর ওয়ার্ডের আশরাফ উদ্দিন, ৫ নম্বর ওয়ার্ডের খুরশিদ আলম, ৬ নম্বর ওয়ার্ডের শাহ আলী, ৭ নম্বর ওয়ার্ডের মো. জাবেদ হোসেন, ৮ নম্বর ওয়ার্ডের মুনসুর আলী এবং ৯ নম্বর ওয়ার্ডের হান্নান মিয়া। এছাড়া সংরক্ষিত মহিলা ওয়ার্ডের সদস্যদের মধ্যে ১, ২ ও ৩ নম্বর ওয়ার্ডের সদস্য রিপা বেগম এবং ৭, ৮ ও ৯ নম্বর ওয়ার্ডের সদস্য রোজিনা আক্তারও বিএনপিতে যোগ দিয়েছেন।

এই যোগদান অনুষ্ঠানে তিতাস উপজেলা বিএনপির সভাপতি ও কুমিল্লা উত্তর জেলা বিএনপির যুগ্ম আহ্বায়ক মো. ওসমান গনি ভূঁইয়া, তিতাস উপজেলা বিএনপির সাধারণ সম্পাদক মো. মেহেদী হাসান সেলিম ভূঁইয়া, যুগ্ম সাধারণ সম্পাদক মো. সেলিম মোল্লা এবং উপজেলা যুবদলের যুগ্ম আহ্বায়ক মো. নজরুল ইসলামসহ স্থানীয় নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন। দলবদলের পর সদ্য যোগদানকারী সদস্য বিল্লাল মোল্লা তার ফেসবুক আইডিতে এক পোস্টে জানান যে সংসদ সদস্য অধ্যক্ষ সেলিম ভূঁইয়ার ভালো ব্যক্তিত্ব ও মনমানসিকতায় অনুপ্রাণিত হয়ে তারা সৌজন্য সাক্ষাৎ শেষে স্বেচ্ছায় বিএনপির রাজনীতিতে যুক্ত হয়েছেন।

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

ঢাকা মেডিকেলে রোগী ও স্বজনদের জন্য বিশুদ্ধ পানির ফিল্টার স্থ

1

ডিস্টিংকশনসহ আইসিসি লেভেল থ্রি কোচিং কোর্স পাস করলেন নাজিরুদ

2

রাকসু তহবিলের লাখ লাখ টাকার হিসাব জমা না দেওয়ার অভিযোগ

3

ইরানের নিরাপত্তা নিশ্চিত না হলে মধ্যপ্রাচ্যের কোনো অবকাঠামোই

4

মদ-সিগারেটের দাম বৃদ্ধি বিরোধী দলের পছন্দ নয়: প্রধানমন্ত্রী

5

চলতি বছরেই নবম পে-স্কেল কার্যকর হচ্ছে: অর্থমন্ত্রী আমির খসরু

6

দেশের বাজারে ফের কমল স্বর্ণের দাম

7

নারীর ক্ষমতায়নে পরিবার ও সমাজের দৃষ্টিভঙ্গি পরিবর্তন জরুরি

8

উত্তর কোরিয়াকে ৩ কোটি ২৫ লাখ ডলার ক্ষতিপূরণের নির্দেশ সিউল

9

হাসিনা আমলে মুক্তিযুদ্ধ মন্ত্রণালয় শূন্যের চক্রান্ত ছিল

10

"কাকা, তুমি খালি বাইরে বাইরে থাকলে কেন": ট্রাইব্যুনালে ওবায়

11

মার্কিন হামলা হলে উপসাগরীয় অঞ্চলের জ্বালানি অবকাঠামোয় পালটা

12

অস্ট্রিয়া ম্যাচে আর্জেন্টিনা একাদশে পরিবর্তনের আভাস

13

২০৩০ বিশ্বকাপে কি ফিরবেন নেইমার? জল্পনা তুঙ্গে

14

প্যাকেজ ভ্যাট প্রস্তাব থেকে সরে এলো সরকার: ক্ষুদ্র ব্যবসায়ীদ

15

পঞ্জিকার নিয়ম ভেঙে যেভাবে ৫ আগস্ট হয়ে উঠেছিল ‘৩৬ জুলাই’

16

এমবাপ্পের বিরুদ্ধে আইনি ব্যবস্থার হুমকি প্যারাগুয়ের সিনেটরের

17

চিন্নাস্বামীতে কোহলির বিশ্বরেকর্ড: টি-টোয়েন্টিতে অনন্য উচ্চত

18

ঢাকা ওয়াসার নতুন চেয়ারম্যান হিসেবে বুয়েট অধ্যাপক ড. সাব্বি

19

বিশ্বজয়ের স্বপ্ন নিয়ে ফ্রান্সের মুখোমুখি মরক্কো

20