|
দ্রুত লিংক
বিভাগসমূহ
মিডিয়া বিভাগ
নিউজ ডেস্ক
প্রকাশ : Aug 6, 2026 ইং
অনলাইন সংস্করণ

মার্কিন হামলা হলে উপসাগরীয় অঞ্চলের জ্বালানি অবকাঠামোয় পালটা হামলার হুশিয়ারি দিয়েছে ইরান

যুক্তরাষ্ট্র নতুন করে ইরানের ওপর কোনো সামরিক হামলা চালালে উপসাগরীয় অঞ্চলের অত্যন্ত সংবেদনশীল জ্বালানি অবকাঠামোতেও পালটা হামলা চালানো হবে বলে কঠোর হুঁশিয়ারি দিয়েছে তেহরান। একাধিক কূটনৈতিক সূত্রের বরাত দিয়ে রয়টার্স জানিয়েছে, মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের সাম্প্রতিক হুমকির পর আঞ্চলিক মিত্রদের ওপর চাপ সৃষ্টি এবং সম্ভাব্য সামরিক পদক্ষেপের ব্যয় বাড়িয়ে দিতে এই কড়া বার্তা দিয়েছে ইরান। গত ২৮ জুলাই ট্রাম্পের হুমকির পর ইরানের পররাষ্ট্রমন্ত্রী আব্বাস আরাগচি সৌদি আরব, কাতার ও তুরস্কের পররাষ্ট্রমন্ত্রী এবং পাকিস্তানের সেনাপ্রধানের সঙ্গে পৃথকভাবে যোগাযোগ করে ওয়াশিংটনকে নিবৃত্ত করতে তাদের প্রভাব কাজে লাগানোর অনুরোধ জানান।

আলোচনার সঙ্গে সংশ্লিষ্ট জ্যেষ্ঠ কূটনীতিকদের মতে, আরাগচির স্পষ্ট বার্তা ছিল যুক্তরাষ্ট্র ইরানে হামলা চালালে উপসাগরে থাকা মার্কিন সামরিক স্থাপনার পাশাপাশি আঞ্চলিক জ্বালানি অবকাঠামোও তেহরানের পালটা আক্রমণের লক্ষ্যবস্তুতে পরিণত হবে। ২০১৯ সালে সৌদি আরবের আরামকো স্থাপনায় হামলার প্রসঙ্গ টেনে ইরানি কর্মকর্তারা বুঝিয়ে দিয়েছেন যে, আঞ্চলিক জ্বালানি ও অর্থনৈতিক স্থাপনাগুলো কতটা অরক্ষিত। এর ফলে তেল শোধনাগার, বিদ্যুৎকেন্দ্র ও পানির অবকাঠামো মারাত্মক ঝুঁকির মুখে পড়তে পারে। এই পরিস্থিতিতে সৌদি আরব ও কাতারসহ উপসাগরীয় দেশগুলো ওয়াশিংটনকে সংঘাতের পথ ছেড়ে পুনরায় আলোচনার টেবিলে ফিরে যাওয়ার জোরালো আহ্বান জানিয়েছে, কারণ নতুন কোনো যুদ্ধ পুরো মধ্যপ্রাচ্যকে এক মহাবিপর্যয়ের মুখে ঠেলে দিতে পারে।

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

টটেনহ্যামের জার্সিতে অভিষেকেই বাজিমাত মাতেউস ফার্নান্দেজের,

1

Argentina VS England চোরের দলের ফুটবল খেলা কবে!

2

গণমাধ্যম নিয়ন্ত্রণের কোনো ইচ্ছা সরকারের নেই

3

উত্তেজনা বাড়ার আশঙ্কায় কি পিছু হটছেন ট্রাম্প? মধ্যপ্রাচ্যে ন

4

বগুড়ায় পদযাত্রায় আসছেন এনসিপির নাসীরুদ্দীন পাটওয়ারী ও সারজিস

5

সদর দপ্তরের দাবিতে ফটিকছড়িতে টানা দ্বিতীয় দিনের হরতাল, অচল

6

রায় দেওয়ায় মুসলিম বিচারককে ধর্ষণ ও হত্যার হুমকি: ভারতে চাঞ্চ

7

হিজবুল্লাহর দৃঢ়তা বিশ্বের মুক্তিকামী জাতিগুলোর জন্য অনুপ্রে

8

শপথ নিলেন স্পিকার হাফিজ উদ্দিন ও ডেপুটি স্পিকার কায়সার কামা

9

বিশ্বকাপের প্রথম দিনেই ৯৬ বছরের রেকর্ড ভাঙল

10

ওয়াশিংটনের কাছে ‘প্রতারিত’ হওয়ার অনুভূতি ইসরাইলিদের

11

বিয়েতে ‘গায়ে হলুদ’ অনুষ্ঠান কি ইসলামে বৈধ? জানুন কুরআন-হাদিস

12

স্যামসাং গ্যালাক্সি এস২৬ আল্ট্রা প্রাইভেসি ডিসপ্লে ফিচার ও দ

13

নড়াইলে জুলাই যোদ্ধাদের ওপর হামলার হুমকি: ১১ জনের বিরুদ্ধে মা

14

ডোনাল্ড ট্রাম্পের মাথার দাম ১২৩ কোটি টাকা ঘোষণা করল ইরাকি সশ

15

কিশোরদের সুরক্ষায় মেটা এআই চ্যাটবটে যুক্ত হলো অভিভাবক সতর্কব

16

Türkiye vs Paraguay Prediction: ২০২৬ বিশ্বকাপে তুরস্ক ও প্যা

17

দুপুরের মধ্যে দেশের ৬ জেলায় ঝড়ের আভাস, নদীবন্দরে সতর্কসংকেত

18

ইরানের নির্মাণাধীন পারমাণবিক বিদ্যুৎকেন্দ্রে মার্কিন হামলা:

19

জুলাই থেকে সরকারি কর্মচারীদের নতুন মূল বেতন: দুই ধাপে বাস্তব

20