|
দ্রুত লিংক
বিভাগসমূহ
মিডিয়া বিভাগ
Dhaka Files
প্রকাশ : Oct 13, 2026 ইং
অনলাইন সংস্করণ

হাসিনা আমলে মুক্তিযুদ্ধ মন্ত্রণালয় শূন্যের চক্রান্ত ছিল

আগের সরকারের আমলে সরকারি স্থাপনা ও সম্পদ পরিত্যক্ত ফেলে রেখে কিংবা বিক্রি করে দিয়ে মুক্তিযুদ্ধবিষয়ক মন্ত্রণালয়কে শূন্য করে দেওয়ার একটি গভীর চক্রান্ত ছিল বলে মন্তব্য করেছেন মুক্তিযুদ্ধবিষয়ক মন্ত্রী আহমেদ আযম খান। তিনি জানিয়েছেন, বর্তমান গণতান্ত্রিক সরকার দায়িত্ব গ্রহণের পর প্রধানমন্ত্রী সুনির্দিষ্ট নির্দেশনা দিয়েছেন যেন রাষ্ট্রের সকল সম্পদ ও স্থাপনার সঠিক ও সর্বোত্তম ব্যবহার নিশ্চিত করা হয়।

মঙ্গলবার (১৩ অক্টোবর) দুপুরে চট্টগ্রামের রাঙ্গুনিয়ায় বাংলাদেশ মুক্তিযোদ্ধা কল্যাণ ট্রাস্টের নিয়ন্ত্রণাধীন প্রতিষ্ঠান ‘ইস্টার্ন কেমিক্যাল ইন্ডাস্ট্রিজ লিমিটেড’-এর ১০ একর জমি ও পরিত্যক্ত কারখানা পরিদর্শনের পর সাংবাদিকদের সঙ্গে আলাপকালে মন্ত্রী এসব কথা বলেন। তিনি বলেন, দীর্ঘ সময় ধরে মূল্যবান এই ১০ একর সম্পত্তি পরিত্যক্ত ফেলে রাখায় রাষ্ট্রের বিপুল ক্ষতি সাধিত হয়েছে। বর্তমান সরকার এই অবস্থা থেকে বেরিয়ে এসেছে এবং এখানে বড় প্রকল্পের মাধ্যমে রাষ্ট্রের উন্নয়ন ও স্থানীয় জনগণের জন্য ব্যাপক কর্মসংস্থান সৃষ্টির উদ্যোগ নিচ্ছে।

পরিদর্শনকালে সফরসঙ্গী হিসেবে উপস্থিত ছিলেন মুক্তিযুদ্ধবিষয়ক প্রতিমন্ত্রী ইশরাক হোসেন। তিনি জানান, মুক্তিযোদ্ধা কল্যাণ ট্রাস্টের আওতাধীন পরিত্যক্ত জমি ও কারখানা কীভাবে পুনরায় কার্যকরভাবে কাজে লাগানো যায়, সে লক্ষ্যেই দুই দিনের চট্টগ্রাম সফরে ট্রাস্টের অন্যান্য সম্পত্তিগুলোও সরেজমিনে পরিদর্শন করা হচ্ছে। চট্টগ্রাম সফরের এই কার্যক্রমে স্থানীয় উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) মো. নাজমুল হাসান, মুক্তিযোদ্ধা কল্যাণ ট্রাস্টের ঊর্ধ্বতন কর্মকর্তাবৃন্দ এবং স্থানীয় রাজনৈতিক ও প্রশাসনিক প্রতিনিধিরা উপস্থিত ছিলেন।

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

ক্ষমাশীলতা ও উদারতা: জান্নাতে যাওয়ার এক অনন্য ও মহৎ আমল

1

ইসরাইলে ইরানের ক্ষেপণাস্ত্র হামলা ঠেকাল যুক্তরাষ্ট্র

2

এমপি পদ থেকে ফেরদৌসী আহমেদ মিষ্টির পদত্যাগ: প্রধানমন্ত্রীর ন

3

২০২৫ সালের তুলনায় দেশের আইনশৃঙ্খলা পরিস্থিতি অনেক ভালো: স্বর

4

নুসরাত হত্যা মামলা: বিচারকের ভূমিকা নিয়ে হাইকোর্টের কড়া পর্য

5

১৬ সেপ্টেম্বর ২০২৬: ২২ ক্যারেটের স্বর্ণের ভরি কত?

6

চুক্তি স্বাক্ষরের একদিনের মাথায় লেবাননে ইসরাইলি ড্রোন হামলা

7

ব্রিটিশ রেসিং ড্রাইভারের সঙ্গে রাজকীয় আয়োজনে বিয়ে করলেন ম

8

ঢাকা-মাওয়া এক্সপ্রেসওয়ের সংযোগ হলে এলিভেটেড এক্সপ্রেসওয়ের

9

হাইফার তেল শোধনাগারে ক্ষেপণাস্ত্র হামলা: হিজবুল্লাহর অভিযানে

10

ব্রাহ্মণবাড়িয়ায় পুলিশ ও মাদ্রাসাছাত্রদের সংঘর্ষ, প্রত্যাহার

11

বেলুচিস্তানে কোস্ট গার্ড ক্যাম্পে ভয়াবহ আত্মঘাতী হামলা: ৩০ ন

12

আইনি বেড়াজালে মেরিন লে পেন: ফ্রান্সের রাজনীতিতে অভিবাসন নিয়ে

13

প্রতিমন্ত্রীর পদমর্যাদা পেলেন ইনভেস্ট বাংলাদেশ কর্তৃপক্ষের চ

14

সিয়াটলে হাই-ভোল্টেজ লড়াই: যুক্তরাষ্ট্রের তরুণ শক্তি নাকি বে

15

বুয়েটে সরাসরি সাক্ষাৎকারে ৩৩ প্রভাষক নিয়োগ

16

মেসি পেনাল্টি নিতে ভয় পাবে না, সেমিফাইনাল নিয়ে মন্তব্য ইংলিশ

17

অপহরণ মামলা থেকে নির্দোষ প্রমাণিত পাকিস্তানি অভিনেতা মুনিব ব

18

তরুণদের আন্দোলন হাইজ্যাক করছে বিজেপি ও কংগ্রেস: মায়াবতী

19

হরমুজে আটকা ১১ হাজার নাবিক উদ্ধার

20