|
দ্রুত লিংক
বিভাগসমূহ
মিডিয়া বিভাগ
Dhaka Files
প্রকাশ : Oct 13, 2026 ইং
অনলাইন সংস্করণ

পাগলা মসজিদের দানবাক্সে ১০৪৪ ভরি স্বর্ণ ও বিপুল বৈদেশিক মুদ্রা

কিশোরগঞ্জের ঐতিহাসিক পাগলা মসজিদের দানবাক্সে নগদ টাকার পাশাপাশি মিলেছে বিপুল পরিমাণ বৈদেশিক মুদ্রা এবং ১ হাজার ৪৪ ভরি স্বর্ণ ও ১ হাজার ৮৮ ভরি রুপার অলঙ্কার। দানবাক্সে জমা হওয়া বৈদেশিক মুদ্রার মধ্যে আমেরিকান ডলার, সৌদি রিয়াল, ইউরো, ব্রিটিশ পাউন্ড, মালয়েশিয়ান রিঙ্গিত, সংযুক্ত আরব আমিরাতের দিরহাম, কুয়েতি দিনারসহ বিশ্বের বিভিন্ন দেশের মুদ্রা রয়েছে।

সোমবার সকাল পৌনে ১০টা থেকে জেলা প্রশাসনের তত্ত্বাবধানে জেলা প্রশাসকের সম্মেলন কক্ষে স্বর্ণের ক্যারেট যাচাই, ওজন নির্ধারণ এবং বৈদেশিক মুদ্রা গণনার কাজ শুরু হয়ে রাত সাড়ে ১০টায় শেষ হয়। অতিরিক্ত জেলা ম্যাজিস্ট্রেট মো. এরশাদুল আহমেদ জানান, গণনায় ৮ হাজার ৫৭ আমেরিকান ডলার, ৫৭ হাজার ৪১৪ সৌদি রিয়াল, ৩৭ হাজার ৮৭৭ ভারতীয় রুপি, ২৯ হাজার ৬৬২ মালয়েশিয়ান রিঙ্গিত, ১৪ হাজার ২৪০ আমিরাতি দিরহাম, ৫ হাজার ২৪৫ ইউরো ও ১ হাজার ২২০ ব্রিটিশ পাউন্ডসহ নানা দেশের ধাতব ও কাগজের মুদ্রা পাওয়া গেছে।

কড়া পুলিশ পাহাড়ায় জেলা প্রশাসনের ট্রেজারি থেকে অলঙ্কারগুলো সম্মেলন কক্ষে এনে জেলা প্রশাসক সোহানা নাসরিনের নেতৃত্বে গণনা ও মূল্যায়নের কার্যক্রম পরিচালিত হয়। বর্তমানে পাগলা মসজিদের মূল তহবিলে জমা রয়েছে ১৩১ কোটি ৮৫ লাখ ৪৪ হাজার ৮১০ টাকা। উল্লেখ্য, ভক্ত ও দর্শনার্থীদের দেওয়া এই দানের অর্থ মসজিদ কমপ্লেক্স, প্রাঙ্গণে অবস্থিত মাদ্রাসা, এতিমখানা, গোরস্তানের উন্নয়ন এবং জনকল্যাণমূলক কাজে ব্যয় করা হয়।

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

হাসানুল হক ইনুর মামলার রায় ৩০ জুন

1

ব্রিস্টলের আকাশচুম্বী আবাসন প্রকল্পে ইসরাইলি অর্থায়ন: বিতর্ক

2

আগস্টে সড়কে ঝরল ৪৮১ প্রাণ, সবচেয়ে বেশি মোটরসাইকেল দুর্ঘটনা

3

পে স্কেল নিয়ে আজকের বৈঠকে বড় সিদ্ধান্ত

4

দেশের বাজারে আবারও বাড়ল স্বর্ণের দাম: জেনে নিন আজকের দর

5

বৃষ রাশির আজকের রাশিফল: ৬ আগস্ট ২০২৬

6

১৮ জুলাই ঢাকায় আজ কী কী কর্মসূচি রয়েছে? জেনে নিন বিস্তারিত

7

শহীদ মায়ের আর্তনাদ শুনে কান্নায় ভেঙে পড়লেন প্রধানমন্ত্রী তার

8

বিশ্বকাপ ২০২৬: প্যারাগুয়েকে হারিয়ে কোয়ার্টার ফাইনালে ফ্রান্স

9

সমর্থকদের কাছে ক্ষমা চাইলেন আর্জেন্টিনা কোচ স্কালোনি, ভবিষ্য

10

সংখ্যালঘু কল্যাণে কাজ করবে সরকার

11

সাভারে ঝটিকা মিছিলের প্রস্তুতিকালে ১৩ নেতাকর্মী আটক

12

রোমেরোর চোটে চিন্তিত আর্জেন্টিনা

13

মূল্যস্ফীতি নিয়ন্ত্রণ ও ঋণপ্রবাহ বাড়াতে বাংলাদেশ ব্যাংকের নত

14

পুশইনে ব্যর্থ বিএসএফ

15

দেশের ৯ জেলায় ঝড়ো হাওয়াসহ বজ্রবৃষ্টির আভাস, নদীবন্দরে সতর্ক

16

গৃহায়ণ ও গণপূর্ত মন্ত্রণালয়ে ১৭৭ পদে চাকরির বিজ্ঞপ্তি প্রক

17

যমুনার তীব্র ভাঙনে টাঙ্গাইলে তারাকান্দি-টাঙ্গাইল মহাসড়কের ৬০

18

হোয়াইবার্সের নতুন গেম 'নোডাসফল': চরিত্র পেতে লাগবে না র‍্যা

19

মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের ছেলে ব্যারন ট্রাম্পকে

20