|
দ্রুত লিংক
বিভাগসমূহ
মিডিয়া বিভাগ
নিউজ ডেস্ক
প্রকাশ : Aug 2, 2026 ইং
অনলাইন সংস্করণ

চট্টগ্রামের শীর্ষ সন্ত্রাসী ডেভিড ইমনের ১০ দিনের রিমান্ড মঞ্জুর

চট্টগ্রামের ফটিকছড়ি থানায় দায়ের করা হত্যা ও অস্ত্র আইনের পৃথক দুটি মামলায় শীর্ষ সন্ত্রাসী মোবারক হোসেন ইমন ওরফে ডেভিড ইমনসহ পাঁচ আসামির ১০ দিনের রিমান্ড মঞ্জুর করেছেন আদালত। রোববার (২ আগস্ট) শুনানি শেষে চট্টগ্রামের একটি আদালত এই আদেশ দেন।

হাটহাজারী সার্কেলের অতিরিক্ত পুলিশ সুপার কাজী মো. তারেক আজিজ জানান, হত্যা ও অস্ত্র মামলায় আসামিদের বিরুদ্ধে প্রতিটি মামলায় সাত দিন করে মোট ১৪ দিনের রিমান্ডের আবেদন জানিয়েছিল পুলিশ। উভয় পক্ষের শুনানি শেষে আদালত দুই মামলায় পাঁচ দিন করে মোট ১০ দিনের রিমান্ড মঞ্জুর করেন। এর আগে কঠোর নিরাপত্তার মধ্য দিয়ে তাকে আদালতে হাজির করা হয়।

উল্লেখ্য, গত ২৯ জুলাই ভারতে পালিয়ে যাওয়ার প্রাক্কালে চার সহযোগীসহ যশোর সীমান্ত থেকে ডেভিড ইমনকে গ্রেপ্তার করে আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনী। পুলিশের দেওয়া তথ্য অনুযায়ী, মোবারক হোসেন ইমন ওরফে ডেভিড ইমনের বিরুদ্ধে চট্টগ্রাম মহানগর ও জেলার বিভিন্ন থানায় হত্যা, অস্ত্র ও চাঁদাবাজিসহ মোট ১৩টি গুরুতর মামলা রয়েছে।

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

একুশের স্মরণিকায় লেখা আহ্বান: আন্তর্জাতিক মাতৃভাষা ইনস্টিটি

1

রাখাইনে সংঘাত: বাংলাদেশ থেকে ৩ লক্ষাধিক রোহিঙ্গা নিতে কেন দে

2

সাধারণ মানুষের স্বস্তি: হাজারও পণ্যের দাম কমালো ওয়ালমার্ট

3

শান্তিতে নোবেল কি পাচ্ছেন ডোনাল্ড ট্রাম্প?

4

এআই ডেটা সেন্টারের বিদ্যুৎ সরবরাহের জন্য এবার ব্যক্তিগত জমি

5

কসমেটিক চিকিৎসায় নতুন লুকে ভিনিসিয়ুস, ভক্তদের মাঝে রামিরেসে

6

মোনার্ক ইস্যুতে ডিএসইর রেগুলেটরি ব্যর্থতা, ব্যাখ্যা চাইল বিএ

7

রাজধানীতে ককটেল বিস্ফোরণের পর এবার বাসে আগুন

8

যুক্তরাষ্ট্রের ব্যাংকে জমা হচ্ছে ইরাকের তেল বিক্রির টাকা, নে

9

সচিব পদমর্যাদায় প্রধানমন্ত্রীর রাজনৈতিক সহকারী হলেন রাশেদ খ

10

জাহ্নবী কাপুরের সঙ্গে এআই ডিপফেক ভিডিও ভাইরাল

11

মেসির পেনাল্টি ঠেকানোর স্বপ্ন: ছোট দ্বীপরাষ্ট্র কেপ ভার্দের

12

পশ্চিম তীরে মসজিদে অগ্নিসংযোগ ও ৮০ ফিলিস্তিনিকে গ্রেফতারের খ

13

তত্ত্বাবধায়ক সরকারের রূপরেখা নিয়ে উন্মুক্ত প্রস্তাব ও পরামর

14

জমি বিক্রির ৫ লাখ টাকার লোভেই ইসমাইলকে খুন

15

স্কুলে অনুপস্থিত চার বছর, হাজিরা খাতা বাড়ি নিয়ে স্বাক্ষর ও ন

16

বিকালের মধ্যেই গ্যাসের চাপ স্বাভাবিক হবে

17

ঢালিউড এখন ‘ডাস্টবিন’: বিস্ফোরক মন্তব্যে আলোচনায় অপু বিশ্বাস

18

ডারউইনে অবিশ্বাস্য ইতিহাস: অস্ট্রেলিয়াকে হারিয়ে টেস্ট জয় বাং

19

দুই মন্ত্রীর অনুসারীদের দ্বন্দ্বে সিলেট বিএনপিতে ফের বিভক্তি

20