|
দ্রুত লিংক
বিভাগসমূহ
মিডিয়া বিভাগ
Dhaka Files
প্রকাশ : Oct 15, 2026 ইং
অনলাইন সংস্করণ

সাবেক উপমন্ত্রী আব্দুল হাইয়ের মৃত্যুতে প্রধানমন্ত্রী তারেক রহমানের শোক

সাবেক উপমন্ত্রী, বিএনপির চেয়ারপারসনের উপদেষ্টা, পাঁচবারের সাবেক সংসদ সদস্য এবং মুন্সীগঞ্জ জেলা বিএনপির সাবেক সভাপতি মো. আব্দুল হাইয়ের প্রয়াণে গভীর শোক প্রকাশ করেছেন প্রধানমন্ত্রী তারেক রহমান। বৃহস্পতিবার এক শোকবার্তায় প্রধানমন্ত্রী মরহুমের বিদেহী আত্মার মাগফিরাত কামনা করেন এবং তার শোকসন্তপ্ত পরিবার-পরিজন, রাজনৈতিক সহকর্মী ও শুভানুধ্যায়ীদের প্রতি গভীর সমবেদনা জানান।

শোকবার্তায় প্রধানমন্ত্রী বলেন, আব্দুল হাই ছিলেন একজন অত্যন্ত নিবেদিতপ্রাণ রাজনীতিবিদ, যিনি গণতন্ত্রের প্রতি অবিচল থেকে সবসময় জাতীয়তাবাদী আদর্শের একজন পরীক্ষিত সৈনিক হিসেবে দায়িত্ব পালন করেছেন। বিএনপিকে তৃণমূল পর্যায়ে সাংগঠনিকভাবে শক্তিশালী ও সুসংগঠিত করার ক্ষেত্রে তার অনন্য অবদান রয়েছে। দেশের বিভিন্ন রাজনৈতিক সংকটকালে এবং স্বৈরাচার ও ফ্যাসিবাদবিরোধী আন্দোলন-সংগ্রামে তিনি রাজপথে সাহসী ভূমিকা পালন করেছিলেন।

গণতন্ত্র পুনরুদ্ধার ও জনগণের ভোটাধিকার প্রতিষ্ঠার লড়াইয়ে আব্দুল হাইয়ের দৃঢ় অবস্থান সবসময় বিএনপির নেতাকর্মীদের জন্য প্রেরণা হয়ে থাকবে বলে উল্লেখ করেন প্রধানমন্ত্রী। তিনি বলেন, তার এই প্রয়াণে দল একজন অভিজ্ঞ, ত্যাগী ও আদর্শনিষ্ঠ অভিভাবককে হারালো, যা জাতীয়তাবাদী রাজনীতির জন্য এক অপূরণীয় ক্ষতি। উল্লেখ্য, দীর্ঘদিন ধরে অসুস্থ থাকার পর গত বুধবার রাত দেড়টার দিকে রাজধানীর ধানমন্ডির একটি বেসরকারি হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় ৭৭ বছর বয়সে শেষ নিঃশ্বাস ত্যাগ করেন এই প্রবীণ নেতা।


মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

রাজপথে হুমকি না দিয়ে গ্যাস-বিদ্যুৎ নিয়ে সুনির্দিষ্ট পরামর্শ

1

বিশ্ববাজারে বড় দরপতন: স্বর্ণ ও রুপার দাম কমলেও ঊর্ধ্বমুখী তে

2

সাও পাওলোর বিপক্ষে বোকার জয়

3

জিম্বাবুয়ের বিপক্ষে টি-টোয়েন্টি সিরিজ জয় ভারতের, ঈশান-তিল

4

মন্ত্রিত্ব হারানোর গুঞ্জন নিয়ে যা বললেন সেতুমন্ত্রী শেখ রবিউ

5

প্যাট্রিয়ট ক্ষেপণাস্ত্র উৎপাদনের লাইসেন্স দিতে ট্রাম্প রাজি

6

পবিত্র মক্কা শরিফে ড্রোন হামলার ঘটনায় বাংলাদেশের তীব্র নিন্

7

স্কুল-কলেজে গভর্নিং বডি ও ম্যানেজিং কমিটি গঠন কার্যক্রম স্থগ

8

কোপা সুদামেরিকার শেষ ষোলোর টিকি টের খোঁজে মিগেলিতো ও সান্তোস

9

চীনা রাষ্ট্রদূতের সঙ্গে এনসিপি প্রতিনিধিদলের সৌজন্য সাক্ষাৎ

10

ব্যবসা সহজ করতে বিশেষ টাস্কফোর্স গঠন

11

সেপ্টেম্বর থেকেই টাকা তুলতে পারবেন সম্মিলিত ইসলামী ব্যাংকের

12

কুলাউড়ায় খাসিয়া চাষির ১২ শতাধিক পান গাছ কর্তন: নিঃস্ব হয়ে প

13

ঢাকার খুব কাছেই ভূমিকম্পের উৎপত্তিস্থল: অশনি সংকেত?

14

ইরানের বিরুদ্ধে যুদ্ধে ব্যর্থতা ঢাকতে অন্যদের ওপর দোষ চাপাচ্

15

মধ্যপ্রাচ্য সংঘাত: হরমুজ প্রণালিতে তেলবাহী দুটি জাহাজে হামলা

16

মেঘলা দিনেও ঢাকার বাতাস অস্বাস্থ্যকর, বিশ্বে বায়ুদূষণে চতুর্

17

লটারিতে মিলল নতুন ঠিকানা, ঝুপড়িঘর থেকে ফ্ল্যাটে উঠছে ৭৩০ পর

18

চলতি মাসের শেষ দিকে দেশব্যাপী শুরু হচ্ছে হামের বিশেষ টিকা ক্

19

ফিফা বিশ্বকাপ ২০২৬: বিটিভি’র প্রচারস্বত্বে ভ্যাট অব্যাহতি

20