দ্রুত লিংক
বিভাগসমূহ
মিডিয়া বিভাগ
নিউজ ডেস্ক
প্রকাশ : Oct 21, 2026 ইং
অনলাইন সংস্করণ

যুক্তরাষ্ট্রে বড় ধাক্কা: দুই লাখ আশ্রয়প্রার্থীর ভিসা বাতিলের পরিকল্পনা ট্রাম্প প্রশাসনের

০ শেয়ার
যুক্তরাষ্ট্রে বড় ধাক্কা: দুই লাখ আশ্রয়প্রার্থীর ভিসা বাতিলের পরিকল্পনা ট্রাম্প প্রশাসনের

পর্যটক বা ব্যবসার ভিসায় যুক্তরাষ্ট্রে প্রবেশ করে পরবর্তীতে আশ্রয় প্রার্থনা করেছেন,এমন প্রায় দুই লাখ বিদেশির ভিসা বাতিল করতে যাচ্ছে ট্রাম্প প্রশাসন।

সংক্ষেপে মূল তথ্য
  • মার্কিন অভিবাসন নীতিতে বড় ধরনের কঠোর পরিবর্তনের উদ্যোগ নিয়েছে প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের প্রশাসন।
  • যুক্তরাষ্ট্রভিত্তিক সংবাদমাধ্যম Fox News এবং বার্তা সংস্থা Associated Press (AP)-এর সাম্প্রতিক প্রতিবেদন অনুযায়ী, পর্যটক বা ব্যবসার উদ্দেশ্যে স্বল্পমেয়াদি ভিসায় (বি-ওয়ান ও বি-টু) দেশটিতে প্রবেশ করার পর স্থায়ীভাবে বসবাসের জন্য আশ্রয়ের আবেদন করেছেন এমন প্রায় দুই লাখ বিদেশির ভিসা বাতিল করার প্রস্তুতি নেওয়া হচ্ছে।
  • মার্কিন পররাষ্ট্র ও স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের যৌথ উদ্যোগে এই পরিকল্পনা বাস্তবায়িত হবে বলে সংশ্লিষ্ট কর্মকর্তারা জানিয়েছেন।
মার্কিন অভিবাসন নীতিতে বড় ধরনের কঠোর পরিবর্তনের উদ্যোগ নিয়েছে প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের প্রশাসন। যুক্তরাষ্ট্রভিত্তিক সংবাদমাধ্যম Fox News এবং বার্তা সংস্থা Associated Press (AP)-এর সাম্প্রতিক প্রতিবেদন অনুযায়ী, পর্যটক বা ব্যবসার উদ্দেশ্যে স্বল্পমেয়াদি ভিসায় (বি-ওয়ান ও বি-টু) দেশটিতে প্রবেশ করার পর স্থায়ীভাবে বসবাসের জন্য আশ্রয়ের আবেদন করেছেন এমন প্রায় দুই লাখ বিদেশির ভিসা বাতিল করার প্রস্তুতি নেওয়া হচ্ছে। মার্কিন পররাষ্ট্র ও স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের যৌথ উদ্যোগে এই পরিকল্পনা বাস্তবায়িত হবে বলে সংশ্লিষ্ট কর্মকর্তারা জানিয়েছেন। পররাষ্ট্র মন্ত্রণালয়ের মুখপাত্র টমি পিগোট এই খবরের সত্যতা স্বীকার করে গণমাধ্যমকে জানিয়েছেন যে, স্বল্পমেয়াদি অ-অভিবাসী ভিসায় যুক্তরাষ্ট্রে প্রবেশ করে যারা পরবর্তীতে স্থায়ীভাবে বসবাসের জন্য আবেদন করেন, তাদের চিহ্নিত করে ভিসা বাতিলের এই প্রক্রিয়া চলমান থাকবে। তবে কত সংখ্যক মানুষের ভিসা এই আয়ের আওতায় পড়বে, সে বিষয়ে তাৎক্ষণিকভাবে সুনির্দিষ্ট কোনো সংখ্যা প্রকাশ করতে চায়নি প্রশাসন। ২০১৬ সাল থেকে ২০২৬ সালের মধ্যে আশ্রয়ের আবেদন করা ব্যক্তিদের নিশানা করেই মূলত এই নীতিগত সিদ্ধান্ত বাস্তবায়িত হতে যাচ্ছে, যা অভিবাসী মহলে বড় ধরনের উদ্বেগের সৃষ্টি করেছে।

ঢাকা ফাইলস ভেরিফাইড এডিটর

ঢাকা ফাইলসের প্রতিটি সংবাদ সম্পাদকীয় নীতি ও যাচাই প্রক্রিয়া মেনে প্রকাশ করা হয়। আমাদের সম্পাদকীয় নীতি পড়ুন।

  • সর্বশেষ
  • জনপ্রিয়
1

বরিশালে ১৫ দিনে ডেঙ্গুতে ৯ মৃত্যু, হাসপাতালে ভর্তি ৩ হাজার ১৪৫

2

দিল্লির যন্তর মন্তরে কাউকে প্রবেশ করতে দিচ্ছে না পুলিশ

3

‘সেক্স মন্ত্রণালয়’ প্রতিষ্ঠার প্রস্তাব আর্মেনিয়ার পার্লামেন্টে তুমুল মারামারি

4

ইসলামের দৃষ্টিতে ‘সুখ’: ভোগবাদের মোহ ছাড়িয়ে হৃদয়ের প্রশান্তি খোঁজার উপায়

5

পুলিশ প্রশাসনে বড় রদবদল: ৬ জেলার এসপিসহ ১০ কর্মকর্তার বদলি

6

ইরানের বিরুদ্ধে সামরিক অভিযানে বড় বাধা মার্কিন অস্ত্রের ঘাটতি

7

নরসিংদীতে ডেঙ্গুতে আক্রান্ত হয়ে কলেজশিক্ষকের মৃত্যু

8

ভারতের স্বাধীনতা দিবস: বেনাপোল-পেট্রাপোল বন্দরে আমদানি-রপ্তানি বন্ধ

9

শাবিপ্রবির বিজয়-২৪ ও সৈয়দ মুজতবা আলী হলে নতুন প্রভোস্ট নিয়োগ

10

হরমুজ নিরাপত্তা ও দ্বিপাক্ষিক আলোচনা নিয়ে ওমান সফরে আরাগচি