|
দ্রুত লিংক
বিভাগসমূহ
মিডিয়া বিভাগ
নিউজ ডেস্ক
প্রকাশ : Aug 6, 2026 ইং
অনলাইন সংস্করণ

বসুন্ধরা স্পোর্টস সিটিতে আন্তর্জাতিক ক্রিকেটের অভিষেক, মালয়েশিয়ার মুখোমুখি বাংলাদেশ

বাংলাদেশ জাতীয় টেস্ট দল বর্তমানে অস্ট্রেলিয়া সফরে থাকলেও দেশের মাটিতে শুরু হতে যাচ্ছে আন্তর্জাতিক ক্রিকেট উন্মাদনা। দুটি টি-টোয়েন্টি ও তিনটি ওয়ানডে খেলতে আইসিসি সহযোগী দেশ মালয়েশিয়া দল ঢাকায় পা রেখেছে। এই সফরের মধ্য দিয়ে ওয়ানডে সিরিজের ম্যাচগুলোর মাধ্যমে নতুন আন্তর্জাতিক ভেন্যু হিসেবে আত্মপ্রকাশ করতে যাচ্ছে বসুন্ধরা স্পোর্টস সিটি ক্রিকেট গ্রাউন্ড। এর আগে ঢাকা প্রিমিয়ার লিগের ম্যাচ সফলভাবে আয়োজিত হলেও এবার আন্তর্জাতিক দলের ম্যাচ দিয়ে বসুন্ধরায় নতুন ইতিহাস রচিত হতে চলেছে। সফরকারী মালয়েশিয়া দল বাংলাদেশ অনূর্ধ্ব-২৩ দলের বিপক্ষে তিনটি ওয়ানডে ম্যাচ খেলবে ১২, ১৪ ও ১৬ আগস্ট বসুন্ধরা স্পোর্টস সিটি মাঠে।

অন্যদিকে, সিরিজের প্রথম অংশে আগামী ৮ ও ১০ আগস্ট মিরপুর শেরেবাংলা জাতীয় ক্রিকেট স্টেডিয়ামে দুটি টি-টোয়েন্টি ম্যাচ অনুষ্ঠিত হবে। এই টি-টোয়েন্টি সিরিজে মালয়েশিয়ার মুখোমুখি হবে বাংলাদেশ হাইপারফরম্যান্স (এইচপি) ইউনিট, যার নেতৃত্ব দেবেন এস এম মেহেরব হাসান। আসন্ন এশিয়ান গেমসকে সামনে রেখে গঠিত এই শক্তিশালী স্কোয়াডে সাব্বির রহমান, শামীম হোসেন পাটোয়ারী ও আবু হায়দার রনির মতো অভিজ্ঞরা জায়গা পেয়েছেন। মালয়েশিয়া দলের নেতৃত্বে রয়েছেন চট্টগ্রামের মেয়ে জামাই সৈয়দ আজিজ এবং দলে খেলছেন খুলনার ক্রিকেটার নাজমুস সাকিব। মিরপুরের টি-টোয়েন্টি লড়াই শেষে বসুন্ধরার ভেন্যুতে ওয়ানডে সিরিজ দিয়ে এই দ্বিপাক্ষিক সিরিজটি একটি নতুন মাইলফলক স্পর্শ করবে।

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

দুই ধাপে বাস্তবায়িত হতে পারে সরকারি কর্মচারীদের নতুন বেতন কা

1

বরিশালে আহত অবস্থায় উদ্ধার বিপন্ন প্রজাতির গন্ধগোকুল

2

মালয়েশিয়ায় প্যানাসনিকের কারখানা বন্ধ: ঝুঁকিতে ৪০০ কর্মী,

3

এনবিআরের নতুন চেয়ারম্যান হিসেবে আহসান হাবিবের নিয়োগ

4

কেরানীগঞ্জে স্ত্রীকে হত্যায় স্বামী গ্রেফতার

5

১৭৮ দিনে হাম ও উপসর্গ নিয়ে ৯৯৯ জনের মৃত্যু

6

কাতারের উদ্দেশ্যে ঢাকা ছেড়েছেন জাতীয় সংসদের স্পিকার

7

হামের উপসর্গ নিয়ে আরও ৬ জনের মৃত্যু, আক্রান্ত ১৩১৬

8

১৮ জুলাই ঢাকায় আজ কী কী কর্মসূচি রয়েছে? জেনে নিন বিস্তারিত

9

মার্কিন নৌবাহিনীর নতুন এআইএম-৪২৪ ম্যালিস মিসাইল: আকাশযুদ্ধে

10

খারগ দ্বীপ থেকে ইরানের তেল রপ্তানি শুরু

11

রাজধানীতে ককটেল বিস্ফোরণের পর এবার বাসে আগুন

12

সিটির মতো বড় একটি ক্লাবে আসার স্বপ্ন দেখতাম

13

যুদ্ধের বাজারে তেলের আয়ে ফুলেফেঁপে উঠছে ইরান: প্রতিদিন আয় ১৩

14

স্ক্রিপেমস স্পোর্টস উইমেন্স বাস্কেটবল শোকেসে ইউসিএলএর মুখোমু

15

বিচারপতি মো. রেজাউল হাসানের পদত্যাগ ২০২৬ | সুপ্রিম কোর্ট আপড

16

ওসি আফতাব উদ্দিনের কোটি টাকার মিশন ভেস্তে গেল

17

পোশাক খাতের সমস্যা সমাধানে বিজিএমইএ-র কাছে সুপারিশ চাইলেন অর

18

স্বপ্নের মাটি নাকি ইতিহাসের বিস্ময়: নকআউটে মুখোমুখি যুক্তরা

19

বক্স অফিস কালেকশন: বিশ্বব্যাপী ৫১ কোটি পার করল সানি দেওলের '

20