|
দ্রুত লিংক
বিভাগসমূহ
মিডিয়া বিভাগ
নিউজ ডেস্ক
প্রকাশ : Aug 20, 2026 ইং
অনলাইন সংস্করণ

চীনা রাষ্ট্রদূতের সঙ্গে এনসিপি প্রতিনিধিদলের সৌজন্য সাক্ষাৎ

ঢাকার চীনা দূতাবাসে দেশটির রাষ্ট্রদূত ইয়াও ওয়েনের সঙ্গে সৌজন্য সাক্ষাৎ করেছে জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) একটি প্রতিনিধিদল। বৃহস্পতিবার সকালে অনুষ্ঠিত এই বৈঠকে এনসিপির মুখপাত্র এবং আন্তর্জাতিক সম্পর্ক ও প্রবাসীবিষয়ক উপকমিটির প্রধান আসিফ মাহমুদ সজীব ভূঁইয়ার নেতৃত্বে প্রতিনিধিদলটি অংশ নেয়। বৈঠক শেষে বিষয়টি আসিফ মাহমুদের ভেরিফায়েড ফেসবুক অ্যাকাউন্টের মাধ্যমেও আনুষ্ঠানিকভাবে জানানো হয়।

সৌহার্দ্যপূর্ণ ও গঠনমূলক এই বৈঠকে বাংলাদেশ ও চীনের মধ্যকার দ্বিপক্ষীয় সম্পর্কের পাশাপাশি আঞ্চলিক বিভিন্ন গুরুত্বপূর্ণ বিষয় এবং পারস্পরিক স্বার্থসংশ্লিষ্ট নানা দিক নিয়ে আলোচনা করা হয়েছে। উভয় পক্ষই অত্যন্ত আন্তরিক পরিবেশে নিজেদের মতামত বিনিময় করেন। এ সময় আঞ্চলিক স্থিতিশীলতা বজায় রাখা এবং অভিন্ন উন্নয়নের ধারাকে এগিয়ে নেওয়ার লক্ষে ধারাবাহিক কূটনৈতিক যোগাযোগ, পারস্পরিক সম্মান ও সহযোগিতার ওপর বিশেষ গুরুত্ব আরোপ করা হয়।

বৈঠকে এনসিপির প্রতিনিধিদলে আসিফ মাহমুদ সজীব ভূঁইয়া ছাড়াও দলের আন্তর্জাতিক সেলের ইনচার্জ আলাউদ্দিন মোহাম্মদ, পূর্ব এশিয়া ডেস্কের প্রধান মাহবুব আলম, ইউরোপীয় ইউনিয়ন ডেস্কের প্রধান নাভিদ নওরাজ শাহ এবং জয়েন্ট চিফ কো-অর্ডিনেটর মঞ্জিলা ঝুমা উপস্থিত ছিলেন। দেশের বর্তমান রাজনৈতিক প্রেক্ষাপটে বিদেশি কোনো দেশের রাষ্ট্রদূতের সঙ্গে এনসিপির এই কূটনৈতিক বৈঠকটি বেশ তাৎপর্যপূর্ণ বলে মনে করছেন সংশ্লিষ্টরা।


মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

জয়ের সুর ‘কান্ট্রি রোডস’: বিশ্বকাপে যুক্তরাষ্ট্রের নতুন স্ব

1

নারায়ণগঞ্জের যেসব এলাকায় রোববার ২৪ ঘণ্টা গ্যাস থাকবে না

2

দক্ষিণ লেবাননে ইসরাইলি বাহিনীর গোলাবর্ষণ, ব্যবহার করা হলো ফস

3

এমবাপ্পের নেতৃত্বের বিতর্ক নিয়ে মুখ খুললেন দিদিয়ের দেশম

4

ক্যামেরুন গ্রিনের সঙ্গে প্রতিদ্বন্দ্বিতা দেখছেন না বো ওয়েবস্

5

থাইল্যান্ড ছাড়ল মার্কিন বিমানবাহী রণতরি আব্রাহাম লিংকন

6

রিয়েল মাদ্রিদে ফেরার শর্ত জানালেন লুকা মদ্রিচ

7

রাজধানীতে তীব্র গ্যাস সংকটে সিএনজি চালকদের নাভিশ্বাস: পাম্পে

8

স্মরণকালের সবচেয়ে শক্তিশালী এল নিনোর পূর্বাভাস, উষ্ণতম হতে

9

পাকিস্তান নিয়ন্ত্রিত কাশ্মীর ভারতের সঙ্গে যুক্ত হতো: ফারুক আ

10

ফ্রান্স ফুটবল নিয়ে বর্ণবিদ্বেষী মন্তব্য: তীব্র সমালোচনার মুখ

11

নাইজেরিয়ায় হামলায় নিহত অন্তত ২৫

12

ফটিকছড়িতে প্রস্তুতি সম্পন্ন, হেফাজত আমিরের সঙ্গে সৌজন্য সাক্

13

ডারউইনে অবিশ্বাস্য ইতিহাস: অস্ট্রেলিয়াকে হারিয়ে টেস্ট জয় বাং

14

এনসিপির ওপর হামলা প্রসঙ্গে যা বললেন নাহিদ ইসলাম

15

তানিয়া বৃষ্টির সফল দ্বিতীয় অস্ত্রোপচার: ছোট বোনের সুস্থতায

16

এমপিদের বাসভবন বরাদ্দ ১০ এপ্রিলের মধ্যে: সংসদ কমিটির বৈঠকে ব

17

শিক্ষার্থীদের রাজনৈতিক ট্যাগ দেওয়া বন্ধের আহ্বান নাসীরুদ্দীন

18

কুয়েতে মার্কিন সামরিক স্থাপনায় ইরানের হামলা, ধ্বংসের দাবি

19

শিক্ষায় বিশেষ অবদানকারীদের রাষ্ট্রীয়ভাবে মূল্যায়নের আহ্বান র

20