|
দ্রুত লিংক
বিভাগসমূহ
মিডিয়া বিভাগ
নিউজ ডেস্ক
প্রকাশ : Aug 23, 2026 ইং
অনলাইন সংস্করণ

প্রাথমিক শিক্ষার নতুন নীতিমালা প্রণয়ন করা হবে: প্রতিমন্ত্রী ববি হাজ্জাজ

প্রাথমিক শিক্ষার কার্যক্রম আরও গতিশীল করা, তদারকি জোরদার করা এবং প্রশাসনিক জবাবদিহিতা শতভাগ নিশ্চিত করতে আগামী এক মাসের মধ্যে একটি নতুন নীতিমালা প্রণয়ন করা হবে বলে ঘোষণা দিয়েছেন প্রাথমিক ও গণশিক্ষা প্রতিমন্ত্রী ববি হাজ্জাজ। বরিশালের শিল্পকলা একাডেমিতে ‘বাংলাদেশের প্রাথমিক শিক্ষায় শ্রেণি কার্যক্রম পরিচালনা, মনিটরিং, জবাবদিহিতা ও প্রশাসনিক কাঠামোর সংস্কার’ শীর্ষক দিনব্যাপী এক প্রশিক্ষণ কর্মশালায় প্রধান অতিথির বক্তব্যে তিনি এই গুরুত্বপূর্ণ পরিকল্পনার কথা জানান।

প্রতিমন্ত্রী তাঁর বক্তব্যে উল্লেখ করেন যে, এই নতুন নীতিমালার আলোকেই আগামী দিনে প্রাথমিক শিক্ষা বিভাগের সকল কর্মকর্তা-কর্মচারী এবং সরকারি প্রাথমিক বিদ্যালয়গুলোর দৈনন্দিন কার্যক্রম পরিচালিত হবে। সরকারের নির্বাচনী ইশতেহারে দেওয়া প্রতিশ্রুতিগুলো স্বল্প সময়ের মধ্যে দৃশ্যমান করার জন্য প্রাথমিক শিক্ষা পরিবারের সকল সদস্যকে আন্তরিকতা ও নিষ্ঠার সঙ্গে কাজ করার আহ্বান জানান তিনি। প্রধানমন্ত্রী বাংলাদেশকে নিয়ে যে সুদূরপ্রসারী স্বপ্ন দেখেন, একটি সুশিক্ষিত ও দক্ষ জাতি গঠনের মাধ্যমে সেই স্বপ্ন বাস্তবায়নের মূল কারিগর হিসেবে প্রাথমিক শিক্ষা পরিবারের ভূমিকা অত্যন্ত গুরুত্বপূর্ণ বলে মন্তব্য করেন তিনি।

বরিশাল বিভাগের প্রাথমিক শিক্ষার উপ-নিচলক নিলুফার ইয়াসমিনের সভাপতিত্বে অনুষ্ঠিত উক্ত কর্মশালায় বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন প্রাথমিক শিক্ষা অধিদপ্তরের পরিচালক (পরিকল্পনা ও উন্নয়ন) মিরাজুল ইসলাম উকিল এবং উপ-সচিব (প্রশাসন-১) মোহাম্মদ সাখাওয়াত হোসেন সরকার। কর্মশালায় প্রাথমিক শিক্ষার বিভিন্ন স্তরের কর্মকর্তা ও শিক্ষকরা অংশ নেন এবং শ্রেণি কার্যক্রম উন্নত করার পাশাপাশি মনিটরিং ও প্রশাসনিক কাঠামো সংস্কারের বিভিন্ন কৌশল নিয়ে বিস্তারিত আলোচনা করেন।

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

নেতানিয়াহুর কি মৃত্যু হয়েছে?

1

ছাত্রশিবির থেকে আনুষ্ঠানিক বিদায় নিলেন ডাকসু ভিপি সাদিক কায়

2

হানিট্র্যাপ ও ব্ল্যাকমেইল চক্রের ৫ সদস্য গ্রেফতার: ডিবি পুলি

3

ইরাক-সিরিয়া সীমান্তে ইসরায়েলি বিমান হামলা

4

ধেয়ে আসছে শক্তিশালী বৃষ্টিবলয়

5

চাঁদাবাজির ভিডিও ভাইরাল: বরিশালে দুই যুবদল নেতাকে শোকজ

6

নেতানিয়াহু সরকারের বিরুদ্ধে ট্রাম্পের কাছে ইসরাইলি সাবেক কর্

7

ফাইনালের প্রতিপক্ষ নিয়ে মুখ খুললেন স্প্যানিশ কোচ লুইস দে লা

8

দেশের বাজারে স্বর্ণের দাম কমালো বাজুস: আজ কত ভরি?

9

DR Congo vs Uzbekistan: FIFA World Cup 2026 Match Preview

10

ইরানের তেলের ওপর মার্কিন নিষেধাজ্ঞা শিথিল

11

রাশিয়া-ইউক্রেন সীমান্তে নতুন উত্তেজনা: পালটাপালটি হামলায় নিহ

12

আমির হামজাকে জিজ্ঞাসাবাদের দাবিতে দুদকে আবেদন

13

এম্পায়ার স্টেট বিল্ডিংয়ের চূড়ায় বিয়ের প্রস্তাব: রুশ যুগলকে

14

দীর্ঘ ১৫ বছর পর দ্বিপাক্ষিক সিরিজে অস্ট্রেলিয়ার মুখোমুখি বাং

15

৩২ বছর বয়সেই পেশাদার ফুটবল থেকে অবসরের ঘোষণা দিলেন জো ব্রায

16

উখিয়ায় রোহিঙ্গা ক্যাম্পে পাহাড়ধস: শিক্ষার্থী নিহতের ঘটনায় উদ

17

পর্যাপ্ত ঘুমানোর পরও কেন শরীর ক্লান্ত থাকে? জেনে নিন মূল কার

18

ডাক বিভাগে ১৪টি ফুলফিলমেন্ট সেন্টার ও নতুন ফ্র্যাঞ্চাইজি সেব

19

পশ্চিম তীরে হামলার ঘটনায় ইসরাইলকে কড়া সতর্কবার্তা দিল আরব আম

20