|
দ্রুত লিংক
বিভাগসমূহ
মিডিয়া বিভাগ
নিউজ ডেস্ক
প্রকাশ : Aug 20, 2026 ইং
অনলাইন সংস্করণ

অন্যের শিশুকে স্তন্যপান করিয়ে প্রশংসায় ভাসছেন নেপালের মন্ত্রী সীতা বাদি

ছবি: সংগৃহীত

একজন মন্ত্রীর দায়িত্ব ও প্রটোকলকে ছাপিয়ে মানবিকতার এক অনন্য দৃষ্টান্ত স্থাপন করেছেন নেপালের মহিলা, শিশু ও প্রবীণ নাগরিকবিষয়ক মন্ত্রী সীতা বাদি। কাঠমান্ডুর একটি শিশু হোমে পরিদর্শনে গিয়ে ক্ষুধার্ত ও কান্নারত এক ১৭ দিন বয়সী শিশুকে নিজের সন্তানের মতো বুকে জড়িয়ে স্তন্যপান করিয়েছেন তিনি। এই মানবিক মুহূর্তের দৃশ্য সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে পড়লে বিশ্বজুড়ে প্রশংসায় ভাসছেন এই নেপালি মন্ত্রী।

জানা গেছে, সম্প্রতি কাঠমান্ডুর ওই শিশু হোমের চরম অব্যবস্থাপনা, অস্বাস্থ্যকর পরিবেশ এবং শিশুদের অসুস্থতার খবর পেয়ে সরেজমিনে পরিদর্শনে যান মন্ত্রী সীতা বাদি। পরিদর্শনকালে তিনি দেখেন, ক্ষুধার যন্ত্রণায় একটি ১৭ দিন বয়সী শিশুকন্যা কান্না করছে, কিন্তু সেখানে শিশুটিকে খাওয়ানোর মতো কোনো বিকল্প ব্যবস্থা নেই। ক্ষুধার্ত শিশুটিকে অসহায় অবস্থায় দেখে মন্ত্রী নিজের দায়িত্বের কথা ভুলে নোংরা বিছানাতেই বসে শিশুটিকে কোলে তুলে নেন এবং স্তন্যপান করিয়ে শান্ত করেন। মন্ত্রীর স্পর্শ পেয়ে শিশুটি দ্রুতই শান্ত হয়ে তার কোলেই ঘুমিয়ে পড়ে।

এই ঘটনার পর আবেগাপ্লুত সীতা বাদি ঘোষণা দিয়েছেন যে, তিনি এখন থেকে ওই শিশুটির মায়ের দায়িত্ব পালন করবেন। সীতা বাদির এমন আচরণের পেছনে রয়েছে তার নিজস্ব সংগ্রামী জীবন। তিনি নিজেও শৈশবে এমন একটি শিশু হোমে বেড়ে উঠেছেন এবং কঠোর পরিশ্রম ও পড়াশোনার মাধ্যমে আজকের এই পর্যায়ে পৌঁছেছেন। ওই হোমে থাকা ১৫ দিন থেকে ২ বছর বয়সী অন্তত ২০টি শিশুর সার্বিক যত্ন নিশ্চিত করা এবং পুরো প্রতিষ্ঠানটি নতুন করে সাজানোর জন্য প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণের নির্দেশ দিয়েছেন তিনি। মন্ত্রীর এই মমতাময়ী পদক্ষেপে নেপালের সাধারণ মানুষ ও বিভিন্ন মহল থেকে তার প্রতি কৃতজ্ঞতা ও প্রশংসা জানানো হচ্ছে।

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

পঞ্জিকার নিয়ম ভেঙে যেভাবে ৫ আগস্ট হয়ে উঠেছিল ‘৩৬ জুলাই’

1

তত্ত্বাবধায়ক সরকারের রূপরেখা নিয়ে উন্মুক্ত প্রস্তাব ও পরামর

2

বিশ্বকাপে যে রেকর্ডে ব্রাজিল-আর্জেন্টিনার চেয়েও এগিয়ে মেক্সি

3

ত্রিভুজের ক্ষেত্রফল শেখাই, কিন্তু টাকার হিসাব শেখাই না

4

ভারত বনাম আফগানিস্তান ১ম ওয়ানডে

5

রিয়াল মাদ্রিদ বনাম ইন্টার মিলান প্রিভিউ: চ্যাম্পিয়ন্স লিগ

6

ওবায়দুল কাদেরসহ ৭ নেতার বিরুদ্ধে সাক্ষ্যগ্রহণ শেষ, যুক্তিতর

7

আবু সাঈদ হত্যায় দুই পুলিশের মৃত্যুদণ্ডের পূর্ণাঙ্গ রায়

8

গণভোটের রায় বাস্তবায়ন ও ৬ দফা দাবিতে ১১ দলীয় ঐক্যের চট্টগ্রা

9

এসএসসি পুনঃনিরীক্ষণের ফল ১০ সেপ্টেম্বর প্রকাশের সম্ভাবনা

10

লিগস কাপে পুয়েবাকে ৩-২ গোলে হারিয়ে সান ডিয়েগো এফসির দুর্দান্

11

দুদক কমিশনার নিয়োগে শিগগির সার্চ কমিটি

12

দাখিল পরীক্ষায় এবার ২২৬ মাদ্রাসার সবাই ফেল, মোট শূন্য পাসের

13

চোটের কারণে ছিটকে গেলেন মন্তিয়েল

14

Czechia vs South Africa Prediction: ২০২৬ বিশ্বকাপে চেক প্রজা

15

প্রতিশোধের অপেক্ষায় মরক্কো: কোয়ার্টার ফাইনালে ফ্রান্সের মুখো

16

বাংলাদেশের জ্বালানি সংকট মোকাবিলা ও সৌরশক্তিতে কাজ করতে আগ্র

17

পশ্চিম তীরে এক মাসে সাংবাদিকদের ওপর ১০৮ হামলা চালিয়েছে ইসরাই

18

তাড়াইলে সপ্তাহের ব্যবধানে বেড়ে কাঁচা মরিচের কেজি ২০০ টাকা

19

বাজেটে শিক্ষাকেই সর্বোচ্চ গুরুত্ব: শিক্ষামন্ত্রী

20