বাংলাদেশ জামায়াতে ইসলামীর সেক্রেটারি জেনারেল মিয়া গোলাম পরওয়ারের সঙ্গে ভারতীয় উচ্চপর্যায়ের এক গোয়েন্দা কর্মকর্তার গোপন বৈঠকের বিস্ফোরক অভিযোগ তুলেছেন প্রধানমন্ত্রীর রাজনৈতিক সহকারী রাশেদ খান। দাবির সপক্ষে তিনি সামাজিক যোগাযোগমাধ্যমে একটি ভিডিও প্রকাশ করেছেন।
বাংলাদেশ জামায়াতে ইসলামীর সেক্রেটারি জেনারেল মিয়া গোলাম পরওয়ারের বিরুদ্ধে ভারতীয় উচ্চপর্যায়ের এক গোয়েন্দা কর্মকর্তার সঙ্গে গোপন বৈঠকের বিস্ফোরক অভিযোগ তুলেছেন প্রধানমন্ত্রীর রাজনৈতিক সহকারী রাশেদ খান। নিজের দাবির সপক্ষে একটি ভিডিও-ও সামাজিক যোগাযোগমাধ্যমে প্রকাশ করেছেন তিনি।
মঙ্গলবার (২৭ অক্টোবর) সন্ধ্যায় নিজের ভেরিফাইড ফেসবুক অ্যাকাউন্টে ভিডিওটি পোস্ট করেন রাশেদ খান। ভিডিওর ক্যাপশনে তিনি দাবি করেন, ভারতীয় ওই গোয়েন্দা কর্মকর্তার সঙ্গে বৈঠক শেষে একটি গাড়িতে করে বেরিয়ে যান মিয়া গোলাম পরওয়ারসহ জামায়াতের প্রতিনিধি দলের সদস্যরা। তবে প্রকাশ করা ভিডিওটি ঠিক কবের কিংবা গাড়িতে কে কে উপস্থিত ছিলেন, সে বিষয়ে সুনির্দিষ্ট বিস্তারিত তথ্য তিনি প্রকাশ করেননি।
ফেসবুক পোস্টে রাশেদ খান লেখেন, ‘ভারতীয় গোয়েন্দা কর্মকর্তার সঙ্গে বৈঠক শেষে এই গাড়ি করে বের হয়ে আসে মিয়া গোলাম পরওয়ারসহ জামায়াতের প্রতিনিধি দল। আমি আবারও বলছি, মিয়া গোলাম পরওয়ার চাইলে আমার বিরুদ্ধে মানহানির মামলা করতে পারেন।’
এর আগে সোমবার (২৫ অক্টোবর) এক ফেসবুক স্ট্যাটাসে তিনি প্রথম এই অভিযোগ তোলেন। রাশেদ খানের দাবি অনুযায়ী, গত ১৬ অক্টোবর মাগরিবের পর রাজধানীর বারিধারার একটি বাসায় ভারতীয় উচ্চপর্যায়ের ওই গোয়েন্দা কর্মকর্তার সঙ্গে মিয়া গোলাম পরওয়ার এবং জামায়াত নেতা এ টি এম মাছুমসহ তিনজন গোপনে বৈঠক করেন।
সামাজিক যোগাযোগমাধ্যমে বিষয়টি নিয়ে প্রশ্ন তুলে রাশেদ খান বলেন, যারা প্রকাশ্যে ভারতের বিরোধী বক্তব্য দেন, তারা কোন উদ্দেশ্যে ও স্বার্থে ভারতীয় গোয়েন্দাদের সঙ্গে গোপন বৈঠকে বসছেন? তিনি উল্লেখ করেন, কোনো দেশের কূটনীতিকের সঙ্গে সাধারণ বৈঠক এবং তাদের উচ্চপর্যায়ের গোয়েন্দা কর্মকর্তার সঙ্গে গোপন বৈঠক কখনোই এক বিষয় নয়। জামায়াত নেতাদের প্রতি নৈতিকতার জায়গা থেকে বিষয়টি স্পষ্ট করার আহ্বান জানান তিনি। অন্যথায় জামায়াত রাষ্ট্রের বিরুদ্ধে ষড়যন্ত্রে লিপ্ত এমন ধারণা তৈরি হওয়া স্বাভাবিক বলেও মন্তব্য করেন। এর পাশাপাশি আওয়ামী লীগকে সঙ্গে নিয়ে জামায়াত আন্দোলনের ছক কষছে বলেও পাল্টা অভিযোগ তোলেন রাশেদ খান।