|
দ্রুত লিংক
বিভাগসমূহ
মিডিয়া বিভাগ
Dhaka Files
প্রকাশ : Sep 17, 2026 ইং
অনলাইন সংস্করণ

স্ত্রীসহ আসিফ মাহমুদের দেশ-বিদেশের সম্পদের তথ্য চাইল দুদক

অন্তর্বর্তী সরকারের সাবেক উপদেষ্টা আসিফ মাহমুদ সজীব ভূঁইয়া ও তার স্ত্রী আয়েশা আক্তার পান্নার দেশ-বিদেশের স্থাবর-অস্থাবর সম্পদ, ব্যাংক হিসাব এবং অর্থপাচারের চাঞ্চল্যকর তথ্য চেয়েছে দুর্নীতি দমন কমিশন (দুদক)। বৃহস্পতিবার (১৭ সেপ্টেম্বর) দুদকের উপপরিচালক মো. জাহিদ কালামের সই করা একটি চিঠি বাংলাদেশ ফাইন্যান্সিয়াল ইন্টেলিজেন্স ইউনিটের (বিএফআইইউ) কাছে পাঠানো হয়েছে।

দুদক সূত্রে জানা গেছে, অবৈধ সম্পদ অর্জন, দেশে কোম্পানি গঠন, বিদেশি নাগরিকত্ব গ্রহণ ও অর্থপাচারসহ বিভিন্ন অনিয়ম ও দুর্নীতির অভিযোগের প্রাথমিক অনুসন্ধানের অংশ হিসেবে এই তথ্য চাওয়া হয়েছে। বিএফআইইউর কাছে পাঠানো চিঠিতে আসিফ মাহমুদ, তার স্ত্রী এবং স্বার্থসংশ্লিষ্ট ব্যক্তি বা প্রতিষ্ঠানের নামে থাকা ব্যাংক ও অ-ব্যাংকিং আর্থিক প্রতিষ্ঠানের হিসাব, সঞ্চয়ী ও চলতি হিসাব, ডেবিট-ক্রেডিট কার্ড, লকার, ঋণ, সঞ্চয়পত্র, এফডিআর ও ডিপিএসের বিস্তারিত তথ্য এবং সাম্প্রতিক লেনদেনের রেকর্ড তলব করা হয়েছে।

পাশাপাশি অনুসন্ধানে তার বৈদেশিক বিনিয়োগ ও অর্থপাচারের বিষয়গুলোও সর্বোচ্চ গুরুত্ব পাচ্ছে। চিঠিতে পর্তুগাল, অস্ট্রেলিয়া, দুবাই, সিঙ্গাপুর ও সুইজারল্যান্ডে জমি কেনা, অর্থপাচার এবং শেল কোম্পানি গঠনের অভিযোগ খতিয়ে দেখতে সংশ্লিষ্ট দেশগুলোর আর্থিক গোয়েন্দা সংস্থার (এফআইইউ) সহায়তা চাওয়ার উদ্যোগ নেওয়া হয়েছে। এর আগে যুব ও ক্রীড়া মন্ত্রণালয় এবং স্থানীয় সরকার মন্ত্রণালয়ের দায়িত্বে থাকাকালীন নিয়োগ, পদোন্নতি, ডিসি পদায়ন, টেন্ডার প্রক্রিয়া ও উন্নয়ন প্রকল্পে অনিয়মের অভিযোগে আসিফ মাহমুদের বিরুদ্ধে অনুসন্ধানের সিদ্ধান্ত নিয়েছিল দুর্নীতি দমন কমিশন।

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

বন্যাদুর্গতদের সহায়তায় সর্বাত্মক পাশে দাঁড়ানোর নির্দেশ প্রতি

1

চিকিৎসক সংকটে চরফ্যাশনের ৬ লাখ মানুষের স্বাস্থ্যসেবা: ৪২ পদে

2

ইরানি হামলার প্রেক্ষিতে বাহরাইনে জরুরি সতর্কতা জারি

3

জর্ডানকে হারিয়ে আলজেরিয়ার জয়

4

পদত্যাগ করলেন ব্রিটিশ প্রধানমন্ত্রী কিয়ার স্টারমার

5

মেহেরপুর জেলা প্রশাসক কার্যালয়ে নতুন চাকরির নিয়োগ বিজ্ঞপ্তি

6

ত্রাণ মন্ত্রণালয় সম্পর্কিত স্থায়ী কমিটির সভাপতি হলেন মুন্স

7

আদ-দ্বীন ফাউন্ডেশনে কিচেন ম্যানেজার পদে চাকরির সুযোগ

8

যৌতুক না পেয়ে স্ত্রীকে গরম পানিতে পুড়িয়ে হত্যা: ২০ বছর পর

9

যমুনা গ্রুপে অ্যাসিস্ট্যান্ট জেনারেল ম্যানেজার পদে নিয়োগ

10

ফাইনালে কীভাবে মেসিকে আটকে বিশ্বচ্যাম্পিয়ন হলো স্পেন

11

জিয়াউর রহমানের আদর্শ অনুসরণ: বেতনের ১০ শতাংশ সরকারি কোষাগার

12

প্যারাগুয়ে বনাম ফ্রান্স: ফিফা বিশ্বকাপ ২০২৬ রাউন্ড অফ ১৬ প্

13

মন্ত্রী-প্রতিমন্ত্রীর ভ্রমণ বিলে নতুন নির্দেশনা

14

গুগল জেমিনির নতুন ব্র্যান্ড অ্যাম্বাসেডর হলেন বলিউড বাদশাহ শ

15

শোকের ছায়ায় খামেনির শেষ বিদায়: জানাজায় ঠাঁই হলো ১৪ মাসের নাত

16

ব্যালন ডি’অর জয়ের দৌড়ে এগিয়ে হ্যারি কেইন, লড়াইয়ে এমবাপে-ই

17

টানা পাঁচ দিন দেশজুড়ে বৃষ্টির পূর্বাভাস, কমতে পারে তাপমাত্রা

18

বিশ্বকাপ ফাইনালের ইতিহাসে সবচেয়ে বড় জয়ের ব্যবধান: একনজরে রেক

19

দীর্ঘ দুই মাস পর মধ্যপাড়া খনিতে ফের পাথর উত্তোলন শুরু

20