|
দ্রুত লিংক
বিভাগসমূহ
মিডিয়া বিভাগ
নিউজ ডেস্ক
প্রকাশ : Jun 26, 2026 ইং
অনলাইন সংস্করণ

দেশে ফিরছেন প্রধানমন্ত্রী: বিমানবন্দরে শোডাউন না করার নির্দেশ

মালয়েশিয়া ও চীনে সফল রাষ্ট্রীয় সফর শেষে আজ শুক্রবার (২৬ জুন) রাতে সরাসরি বেইজিং থেকে ঢাকায় পৌঁছাচ্ছেন প্রধানমন্ত্রী তারেক রহমান। তার এই দেশে ফেরাকে কেন্দ্র করে বিমানবন্দর বা আশপাশের সড়কে নেতাকর্মীদের কোনো ধরনের শোডাউন বা র‍্যালি না করার জন্য দলীয়ভাবে কড়া নির্দেশনা দেওয়া হয়েছে। বিএনপি সূত্রে জানা গেছে, যানজট সৃষ্টি করে জনদুর্ভোগ এড়াতেই এই সিদ্ধান্ত নেওয়া হয়েছে।

প্রধানমন্ত্রী আজ বেইজিংয়ের ক্যাপিটাল আন্তর্জাতিক বিমানবন্দর থেকে স্থানীয় সময় বিকেল ৫টা ১৬ মিনিটে ঢাকার উদ্দেশে রওনা দেন। তাকে বহনকারী ফ্লাইটটি আজ রাত ৮টার দিকে হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে অবতরণের কথা রয়েছে। বিমানবন্দরে প্রধানমন্ত্রীকে স্বাগত জানাতে কেবল দলের মহাসচিব ও এলজিআরডি মন্ত্রী মির্জা ফখরুল ইসলাম আলমগীরসহ সিনিয়র নেতারা এবং সরকারের উচ্চপদস্থ কর্মকর্তারা উপস্থিত থাকবেন।

উল্লেখ্য, গত ২১ জুন মালয়েশিয়া সফরের মধ্য দিয়ে প্রধানমন্ত্রী তারেক রহমান তার প্রথম সরকারি বিদেশ সফর শুরু করেন। এরপর তিনি ওয়ার্ল্ড ইকোনমিক ফোরামের (সামার দাভোস ২০২৬) কর্মসূচিতে যোগ দিতে চীনের দালিয়ান এবং পরে বেইজিং সফর করেন। বেইজিং সফরকালে তিনি চীনের প্রেসিডেন্ট শি জিনপিং ও প্রধানমন্ত্রী লি কিয়াংয়ের সঙ্গে দ্বিপাক্ষিক বৈঠকে অংশ নেন। এই সফরগুলোতে বাংলাদেশ ও চীন এবং মালয়েশিয়ার মধ্যে বাণিজ্য, বিনিয়োগ ও জ্বালানি সহযোগিতাসহ বিভিন্ন গুরুত্বপূর্ণ খাতে বেশ কয়েকটি সমঝোতা স্মারক ও চুক্তি স্বাক্ষরিত হয়েছে।

সফর শেষে প্রধানমন্ত্রীর এই প্রত্যাবর্তনকে ঘিরে দলের শৃঙ্খলা বজায় রাখার ওপর বিশেষ গুরুত্ব দিচ্ছে বিএনপি। নির্দেশনায় স্পষ্টভাবে বলা হয়েছে, জনগণের স্বাভাবিক জীবনযাত্রা যাতে কোনোভাবেই ব্যাহত না হয়, সে বিষয়টি সবাইকে নিশ্চিত করতে হবে।

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

ব্রাজিলকে রুখতে মরক্কোর পিএসজি কৌশল

1

শাপলা চত্বরে হত্যাযজ্ঞে নিহত ৫৮ জনের পরিচয় শনাক্ত

2

কষ্টার্জিত জয়, তবে ঐতিহাসিক অর্জন: সেমিফাইনাল নিয়ে স্কালোনি

3

আগামী কয়েক দিনের আবহাওয়া: ঢাকাসহ দেশের বিভিন্ন স্থানে বৃষ্টি

4

গাঁজা খেয়ে বিমান চালনা: এয়ার ইন্ডিয়ার ফ্লাইটে ভয়াবহ ঝাঁকুন

5

চীনে ধেয়ে আসছে টাইফুন ‘বাভি’: ৬ লাখের বেশি মানুষকে সরিয়ে নেও

6

পাকিস্তানকে কড়া হুঁশিয়ারি রাজনাথ সিং

7

নুসরাত হত্যা মামলা: নিম্ন আদালতের সেই বিচারককে সরিয়ে দেওয়ার

8

জাতিসংঘের মহাসচিব পদের দৌড়ে ফিফা সভাপতি জিয়ান্নি ইনফান্তিন

9

সারা দেশে জাতীয় ভিটামিন ‘এ’ প্লাস ক্যাম্পেইন আজ: আপনার শিশুক

10

গণঅধিকার পরিষদের নতুন মুখপাত্র হিসেবে দায়িত্ব পেলেন আবু হানি

11

মনপুরায় বিএনপি অফিসে জুয়ার আসরের ভিডিও ভাইরাল

12

কুমিল্লার রেস্টুরেন্টে ভুলবশত ফেলে যাওয়া কাশ্মীরি শিশু উদ্ধা

13

খালেদা রব্বানীর বাসায় প্রধানমন্ত্রী তারেক রহমান

14

দক্ষিণ অস্ট্রেলিয়ায় নতুন করে ১১ সন্দেহভাজন বার্ড ফ্লু রোগী

15

জনগণের ভোগান্তি নিরসনে লং মার্চে অংশ নিচ্ছে এনসিপি: আখতার হো

16

নিউইয়র্কের ব্রুকলিনে বন্দুকধারীর গুলিতে বাংলাদেশি যুবক নিহত,

17

দেশের বাজারে ফের বাড়ল স্বর্ণের দাম, ২২ ক্যারেটের ভরি ছাড়াল ২

18

সনির নতুন সিনেমা ক্যামেরা ‘এফএক্স৫’-এর মেমোরি কার্ড নিয়ে বড়

19

মাত্র ২০ মিনিটে সাতটি ভয়াবহ বিস্ফোরণে কেঁপে উঠল দুবাইয়ের জেব

20