দ্রুত লিংক
বিভাগসমূহ
মিডিয়া বিভাগ
নিউজ ডেস্ক
প্রকাশ : Jul 29, 2026 ইং
অনলাইন সংস্করণ

দক্ষিণ অস্ট্রেলিয়ায় নতুন করে ১১ সন্দেহভাজন বার্ড ফ্লু রোগী শনাক্ত, স্থানীয় বিস্তারের আশঙ্কা

০ শেয়ার
দক্ষিণ অস্ট্রেলিয়ায় নতুন করে ১১ সন্দেহভাজন বার্ড ফ্লু রোগী শনাক্ত, স্থানীয় বিস্তারের আশঙ্কা

দক্ষিণ অস্ট্রেলিয়ায় নতুন করে আরও ১১টি সন্দেহভাজন বার্ড ফ্লু সংক্রমণ শনাক্ত হয়েছে। বন্য পাখিদের মধ্যে ভাইরাসটির স্থানীয় বিস্তার নিয়ে আশঙ্কা প্রকাশ করেছে কর্তৃপক্ষ।

সংক্ষেপে মূল তথ্য
  • দক্ষিণ অস্ট্রেলিয়ায় এইচ৫ ধরনের বার্ড ফ্লু স্থানীয়ভাবে ছড়িয়ে পড়ছে বলে আশঙ্কা প্রকাশ করেছে দেশটির কর্তৃপক্ষ।
  • নতুন করে আরও ১১টি সন্দেহভাজন সংক্রমণ শনাক্ত হওয়ার পর কর্মকর্তারা জানিয়েছেন, ভাইরাসটি স্থানীয় পর্যায়ে বন্য পাখিদের মধ্যে ছড়িয়ে পড়ার সম্ভাবনা ‘খুবই বেশি’।
  • অস্ট্রেলিয়ান ব্রডকাস্টিং করপোরেশনের (এবিসি) এক প্রতিবেদনে জানানো হয়, নতুন শনাক্ত হওয়া ১১টি সন্দেহভাজন ঘটনার মধ্যে সাতটি দক্ষিণ অস্ট্রেলিয়ার সাউথ ইস্ট অঞ্চলে এবং চারটি ক্যাঙ্গারু আইল্যান্ডে পাওয়া গেছে।

দক্ষিণ অস্ট্রেলিয়ায় এইচ৫ ধরনের বার্ড ফ্লু স্থানীয়ভাবে ছড়িয়ে পড়ছে বলে আশঙ্কা প্রকাশ করেছে দেশটির কর্তৃপক্ষ। নতুন করে আরও ১১টি সন্দেহভাজন সংক্রমণ শনাক্ত হওয়ার পর কর্মকর্তারা জানিয়েছেন, ভাইরাসটি স্থানীয় পর্যায়ে বন্য পাখিদের মধ্যে ছড়িয়ে পড়ার সম্ভাবনা ‘খুবই বেশি’।

অস্ট্রেলিয়ান ব্রডকাস্টিং করপোরেশনের (এবিসি) এক প্রতিবেদনে জানানো হয়, নতুন শনাক্ত হওয়া ১১টি সন্দেহভাজন ঘটনার মধ্যে সাতটি দক্ষিণ অস্ট্রেলিয়ার সাউথ ইস্ট অঞ্চলে এবং চারটি ক্যাঙ্গারু আইল্যান্ডে পাওয়া গেছে। যদিও চূড়ান্ত পরীক্ষার ফলাফল এখনও হাতে আসেনি, তবুও দক্ষিণ অস্ট্রেলিয়ার প্রাইমারি ইন্ডাস্ট্রিজমন্ত্রী ক্লেয়ার স্ক্রিভেন একে ভাইরাসটির স্থানীয় বিস্তারের ইঙ্গিত হিসেবে দেখছেন। কমনওয়েলথ সায়েন্টিফিক অ্যান্ড ইন্ডাস্ট্রিয়াল রিসার্চ অর্গানাইজেশন (সিএসআইআরও)-এর পরীক্ষাগার থেকে দ্রুতই চূড়ান্ত পরীক্ষার ফল পাওয়ার আশা করা হচ্ছে।

বিশ্বের বিভিন্ন দেশের অভিজ্ঞতার কথা উল্লেখ করে ক্লেয়ার স্ক্রিভেন জানান, অ্যান্টার্কটিকা ছাড়া প্রায় সব মহাদেশেই স্থানীয়ভাবে এইচ৫ ভাইরাস ছড়িয়ে পড়েছে এবং একে পুরোপুরি থামানো সম্ভব হয়নি। তবে এখন পর্যন্ত স্বস্তির বিষয় হলো, দক্ষিণ অস্ট্রেলিয়া কিংবা দেশের অন্য কোথাও খামারে বাণিজ্যিকভাবে পালন করা পোলট্রিতে এই ভাইরাসের কোনো সংক্রমণ পাওয়া যায়নি। এর আগে গত ১৪ জুন দক্ষিণ অস্ট্রেলিয়ায় একটি জায়ান্ট পেট্রেল প্রজাতির সামুদ্রিক পাখির দেহে প্রথম এইচ৫ বার্ড ফ্লুর সংক্রমণ শনাক্ত হয়েছিল। এদিকে স্থানীয় সামুদ্রিক সিংহের সুরক্ষার স্বার্থে জনপ্রিয় পর্যটন এলাকা সিল বে সাময়িকভাবে জনসাধারণের জন্য বন্ধ ঘোষণা করা হয়েছে।

ঢাকা ফাইলস ভেরিফাইড এডিটর

ঢাকা ফাইলসের প্রতিটি সংবাদ সম্পাদকীয় নীতি ও যাচাই প্রক্রিয়া মেনে প্রকাশ করা হয়। আমাদের সম্পাদকীয় নীতি পড়ুন।

  • সর্বশেষ
  • জনপ্রিয়
1

শুভ মহাসপ্তমী আজ: মণ্ডপে মণ্ডপে ঢাকের বাদ্য

2

বিশ্বকাপে বাংলাদেশের সমর্থন চাইল হালান্ডের নরওয়ে

3

কানাডাকে হারিয়ে বিশ্বকাপ বাছাইপর্ব নিশ্চিত করল স্কটল্যান্ড

4

বর্তমান বিশ্ব ফুটবলে এমবাপ্পে এবং আমিই সেরা: ইয়ামাল

5

শিশু তাবাচ্ছুম হত্যায় আসামির মৃত্যুদণ্ড

6

নিউজিল্যান্ডকে উড়িয়ে গ্রুপসেরা বেলজিয়াম, নকআউটে সঙ্গী মিশর

7

নারী বিক্ষোভকারীকে চড় মারা সেই দিল্লি পুলিশের কর্মকর্তা যন্তর মন্তর থেকে প্রত্যাহার

8

কাতার বনাম সুইজারল্যান্ড ম্যাচ প্রেডিকশন ও বিশ্লেষণ ২০২৬

9

পে স্কেলের গেজেট প্রকাশে বিলম্ব কেন, যা বলছেন অর্থ মন্ত্রণালয় ও সংশ্লিষ্ট কর্মকর্তারা

10

যুক্তরাষ্ট্র ও ইসরাইলের আগ্রাসন মোকাবিলায় মুসলিম বিশ্বকে ঐক্যের ডাক ইরানের