|
দ্রুত লিংক
বিভাগসমূহ
মিডিয়া বিভাগ
নিউজ ডেস্ক
প্রকাশ : Sep 15, 2026 ইং
অনলাইন সংস্করণ

আসিফের বিরুদ্ধে অভিযোগ মনগড়া নয়, পাচার হওয়া অর্থ উদ্ধারে প্রয়োজনে বিদেশে চিঠি

জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) মুখপাত্র ও অন্তর্বর্তীকালীন সরকারের সাবেক উপদেষ্টা আসিফ মাহমুদ সজীব ভূঁইয়ার বিরুদ্ধে আনীত অর্থ পাচার ও দুর্নীতির অভিযোগগুলো কোনোভাবেই মনগড়া নয় বলে স্পষ্ট করেছেন দুর্নীতি দমন কমিশনের (দুদক) সচিব সাইদুর রহমান খান। মঙ্গলবার (১৫ সেপ্টেম্বর) দুদকের প্রধান কার্যালয়ে সাংবাদিকদের সঙ্গে আলাপকালে তিনি জানান, অনুসন্ধানে প্রাপ্ত তথ্যের ভিত্তিতেই পরবর্তী আইনগত পদক্ষেপ নেওয়া হচ্ছে এবং সত্যতা যাচাইয়ে প্রয়োজন সাপেক্ষে অভিযুক্ত দেশগুলোতে মিউচুয়াল লিগ্যাল অ্যাসিস্ট্যান্ট রিকোয়েস্ট (এমএলআর) বা তথ্য চেয়ে চিঠি পাঠানো হবে।

দুদক সচিব আরও জানান, যুব ও ক্রীড়া মন্ত্রণালয়ে তার দায়িত্ব পালনকালে অনিয়ম ও দুর্নীতির অভিযোগের অংশ হিসেবে ইতোমধ্যে বিভিন্ন নিয়োগ, পদোন্নতি ও বদলির গুরুত্বপূর্ণ নথিপত্র মন্ত্রণালয় থেকে দুদকে এসে পৌঁছেছে। এর আগে দুবাই, সিঙ্গাপুর, অস্ট্রেলিয়া ও সুইজারল্যান্ডসহ বিভিন্ন দেশে ১১ হাজার কোটি টাকা পাচার, ডিসি পদায়ন ও টেন্ডার কমিশন বাণিজ্যের গুরুতর অভিযোগে আসিফ মাহমুদসহ চারজনের বিরুদ্ধে অনুসন্ধান শুরু করে দুদক। এদিকে এই অনুসন্ধানকে রাজনৈতিক হয়রানি ও উদ্দেশ্যপ্রণোদিত বলে দাবি করে সংবাদ সম্মেলন ও আইনি নোটিশ পাঠিয়েছেন আসিফ মাহমুদ। তবে দুদক জানিয়েছে, আইন অনুযায়ী স্বচ্ছতার সঙ্গে নিরপেক্ষ তদন্ত সম্পন্ন করেই পরবর্তী কমিশন সিদ্ধান্ত গ্রহণ করা হবে।

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

রাকসু তহবিলের লাখ লাখ টাকার হিসাব জমা না দেওয়ার অভিযোগ

1

প্রাথমিক শিক্ষকদের বদলিতে নতুন কমিটি

2

রংপুর শিক্ষক পরিবার হত্যা: যেভাবে নিখুঁত আলামতে ধরা পড়ল দুই

3

আ.লীগের সঙ্গে বিএনপিকে তুলনা করতে চাই না : সারজিস আলম

4

হিজবুল্লাহর রকেট হামলায় ৬ ইসরায়েলি সেনা আহত: হাইফায় ক্ষেপণা

5

পুঁজিবাজারে তালিকাভুক্ত কোম্পানিতে নারী স্বতন্ত্র পরিচালক নি

6

বুন্দেসলিগায় ইতিহাস গড়লেন ম্যানুয়েল নয়্যার

7

নিউইয়র্কের ব্রুকলিনে বন্দুকধারীর গুলিতে বাংলাদেশি যুবক নিহত,

8

ভরা মৌসুমেও পিরোজপুরে ইলিশ সংকট, দাম আকাশচুম্বী

9

রিয়াল মাদ্রিদে ফেরার ইচ্ছাপ্রকাশ করলেন ফ্যাবিনহো

10

আন্দোলন শুরুর দিনই পদত্যাগ করতে চেয়েছিলেন ধর্মেন্দ্র প্রধান

11

বড় ব্যাটারি ও দুর্দান্ত স্টোরেজ নিয়ে আসছে রেডমি ১৭ ৫জি

12

৫১ মিলিয়ন পাউন্ডে ইংলিশ ডিফেন্ডার এজরি কনসাকে দলে ভিড়ালো আর

13

বাজেট ২০২৬-২৭: তৃণমূলের নির্যাতিত নেতাকর্মীদের পুনর্বাসনের দ

14

দুবাইয়ে বেনজীরের জামিন বাতিলে ল ফার্ম নিয়োগ করা হয়েছে: স্বরা

15

ইরান-যুক্তরাষ্ট্র যুদ্ধ ও ৪ মুসলিম দেশের মধ্যস্থতা ২০২৬ | পা

16

আর্জেন্টিনা বনাম ফ্রান্স: ফুটবলের নতুন ধ্রুপদী লড়াই ও অলিম্প

17

গরুর মাংস রান্নার সময় সবুজ হয়ে যাওয়ার রহস্য: যা বলছেন বিশেষজ

18

সাজেকে আটকা ৬ শতাধিক পর্যটক: রিসোর্ট ভাড়ায় বিশেষ ছাড়

19

বিশ্বকাপ জয়ের উৎসবে ছোট ভাইকে কোলে নিয়ে ইয়ামালের আবেগঘন উল্ল

20