দ্রুত লিংক
বিভাগসমূহ
মিডিয়া বিভাগ
Dhaka Files
প্রকাশ : Sep 15, 2026 ইং
অনলাইন সংস্করণ

ডেঙ্গুতে ২৪ ঘণ্টায় আরও ৩ জনের মৃত্যু, নতুন আক্রান্ত ১৫৯৩

০ শেয়ার
ডেঙ্গুতে ২৪ ঘণ্টায় আরও ৩ জনের মৃত্যু, নতুন আক্রান্ত ১৫৯৩

স্বাস্থ্য অধিদপ্তরের তথ্য অনুযায়ী, গত ২৪ ঘণ্টায় ডেঙ্গু আক্রান্ত হয়ে আরও ৩ জনের মৃত্যু হয়েছে এবং নতুন করে ১ হাজার ৫৯৩ জন হাসপাতালে ভর্তি হয়েছেন।

সংক্ষেপে মূল তথ্য
  • দেশে ডেঙ্গুর সংক্রমণ ও মৃত্যুর ঊর্ধ্বমুখী ধারা অব্যাহত রয়েছে।
  • মঙ্গলবার (১৫ সেপ্টেম্বর) স্বাস্থ্য অধিদপ্তরের ডেঙ্গুবিষয়ক নিয়মিত বুলেটিনে জানানো হয়েছে যে, গত ২৪ ঘণ্টায় ডেঙ্গুতে আক্রান্ত হয়ে আরও তিনজনের মৃত্যু হয়েছে।
  • এর ফলে চলতি বছর ডেঙ্গুতে মোট মৃতের সংখ্যা বেড়ে দাঁড়িয়েছে ১৬৪ জনে।

দেশে ডেঙ্গুর সংক্রমণ ও মৃত্যুর ঊর্ধ্বমুখী ধারা অব্যাহত রয়েছে। মঙ্গলবার (১৫ সেপ্টেম্বর) স্বাস্থ্য অধিদপ্তরের ডেঙ্গুবিষয়ক নিয়মিত বুলেটিনে জানানো হয়েছে যে, গত ২৪ ঘণ্টায় ডেঙ্গুতে আক্রান্ত হয়ে আরও তিনজনের মৃত্যু হয়েছে। এর ফলে চলতি বছর ডেঙ্গুতে মোট মৃতের সংখ্যা বেড়ে দাঁড়িয়েছে ১৬৪ জনে। এর মধ্যে শুধু সেপ্টেম্বর মাসের প্রথম ১৪ দিনেই মারা গেছেন ৬৭ জন, যা চলতি বছরে এক মাসে সর্বোচ্চ মৃত্যুর রেকর্ড ছাড়িয়ে যাওয়ার ইঙ্গিত দিচ্ছে। এছাড়া আগস্ট মাসে মারা গেছেন ৪৩ জন, জুলাইয়ে ৩৬ জন, জুনে ১৩ জন, মে মাসে একজন এবং জানুয়ারি ও ফেব্রুয়ারি মাসে দুজন করে মারা গেছেন।

বিজ্ঞপ্তিতে আরও জানানো হয়, সোমবার সকাল আটটা থেকে মঙ্গলবার সকাল আটটা পর্যন্ত বিগত ২৪ ঘণ্টায় দেশের বিভিন্ন হাসপাতালে নতুন করে ১ হাজার ৫৯৩ জন ডেঙ্গু রোগী ভর্তি হয়েছেন। এ নিয়ে চলতি বছরে হাসপাতালে মোট ভর্তি রোগীর সংখ্যা দাঁড়িয়েছে ৫৫ হাজার ১৬৩ জনে। বিভাগওয়ারি পরিসংখ্যানে দেখা যায়, গত ২৪ ঘণ্টায় সবচেয়ে বেশি রোগী ভর্তি হয়েছেন ঢাকা বিভাগে (৫৮৬ জন), এরপরেই রয়েছে খুলনা বিভাগে ২৯০ জন এবং চট্টগ্রাম বিভাগে ১৬5 জন। একই সময়ে সুস্থ হয়ে হাসপাতাল ছেড়েছেন ১ হাজার ৫৬৬ জন, যার ফলে এ পর্যন্ত মোট ৫০ হাজার ৯৪১ জন রোগী সুস্থ হয়ে বাড়ি ফিরেছেন। স্বাস্থ্য বিশেষজ্ঞরা এই পরিস্থিতি মোকাবেলায় মশার উপদ্রব কমাতে জোরালো পরিচ্ছন্নতা অভিযান পরিচালনা এবং সাধারণ মানুষকে সচেতন থাকার পরামর্শ দিয়েছেন।

ঢাকা ফাইলস ভেরিফাইড এডিটর

ঢাকা ফাইলসের প্রতিটি সংবাদ সম্পাদকীয় নীতি ও যাচাই প্রক্রিয়া মেনে প্রকাশ করা হয়। আমাদের সম্পাদকীয় নীতি পড়ুন।

  • সর্বশেষ
  • জনপ্রিয়
1

চট্টগ্রাম বোর্ডের স্থগিত এইচএসসি পরীক্ষার নতুন রুটিন প্রকাশ, শুরু ২০ আগস্ট

2

চীনের প্রাচীর দেখিনি, আবু সাঈদের বুক দেখেছি: শহীদ মিনারে রিজভী

3

ভৈরবে গ্রিস প্রবাসীর স্ত্রীর একসঙ্গে তিন সন্তানের জন্ম

4

বাথরুমে অতিরিক্ত চাপে স্মৃতিভ্রষ্ট হওয়ার ঝুঁকি: চিকিৎসা বিজ্ঞানের ব্যাখ্যা

5

অফিসের যাতায়াত ভাড়ার বেঁচে যাওয়া টাকা নিজে নেওয়া কি জায়েজ? ইসলাম যা বলে

6

বিশ্বকাপে সমকামী চিকিৎসকের অভিনব প্রতিবাদ

7

সৌদি আরবে ক্ষেপণাস্ত্র হামলায় নিহত প্রবাসীর মরদেহ দেশে পৌঁছেছে

8

স্কটল্যান্ডের স্মৃতির পাহারাদার ঐতিহাসিক এডিনবরা ক্যাসল

9

গভর্নর হিসেবে ‘ব্যবসায়ী’ নিয়োগ নিয়ে তাসনিম জারার পাঁচ প্রশ্ন

10

বিশ্বকাপ ২০২৬: গ্রুপ পর্বের চূড়ান্ত তালিকা ও নকআউট পর্বের বিস্তারিত