|
দ্রুত লিংক
বিভাগসমূহ
মিডিয়া বিভাগ
নিউজ ডেস্ক
প্রকাশ : Jun 29, 2026 ইং
অনলাইন সংস্করণ

বাজেট ২০২৬-২৭: কালো টাকা সাদা করার বিতর্কিত সুযোগ বাতিলের প্রস্তাব প্রধানমন্ত্রীর

প্রধানমন্ত্রী তারেক রহমান,

আসন্ন ২০২৬-২৭ অর্থবছরের বাজেট পাসের আগে জাতীয় সংসদে বড় ধরনের সংশোধনীর প্রস্তাব দিয়েছেন প্রধানমন্ত্রী ও সংসদ নেতা তারেক রহমান। সোমবার জাতীয় সংসদের বাজেট অধিবেশনে সমাপনী বক্তব্যে তিনি করদাতাদের স্বস্তি দিতে ব্যক্তিগত আয়কর অব্যাহতির সীমা বাড়ানোসহ বেশ কিছু জনবান্ধব প্রস্তাব উত্থাপন করেন। প্রধানমন্ত্রী তার বক্তব্যে স্পষ্টভাবে জানিয়েছেন যে, প্রস্তাবিত বাজেটে কালো টাকা সাদা করার যে বিতর্কিত বিধানটি রাখা হয়েছে, তা জনমনে উদ্বেগ ও বিভ্রান্তি তৈরি করেছে। তাই স্বচ্ছতা নিশ্চিত করতে এই বিধানটি অবিলম্বে প্রত্যাহার করার জন্য তিনি অর্থমন্ত্রী আমির খসরু মাহমুদ চৌধুরীর প্রতি জোর আহ্বান জানান।

করদাতাদের সুবিধার কথা মাথায় রেখে প্রধানমন্ত্রী ব্যক্তিগত আয়কর সীমা বাড়ানোর প্রস্তাব দেন। তার প্রস্তাব অনুযায়ী, করমুক্ত আয়ের সীমা ধাপে ধাপে বাড়িয়ে ৪ লাখ থেকে ৫ লাখ টাকা পর্যন্ত করা উচিত। একই সঙ্গে ব্যাংক হিসাব খোলা, বণ্টননামা দলিল নিবন্ধন ও সম্পত্তি নামজারির ক্ষেত্রে টিআইএন সনদ বাধ্যতামূলক করার বিষয়টি জনমনে বিভ্রান্তি সৃষ্টি করছে উল্লেখ করে তিনি তা প্রত্যাহারের সুপারিশ করেন। তার এই প্রস্তাবের পর সংসদের সরকার ও বিরোধী দলের সদস্যরা টেবিল চাপড়ে তাকে অভিনন্দন জানান।

শিক্ষাক্ষেত্রে সহায়তার অংশ হিসেবে প্রধানমন্ত্রী বেসরকারি বিশ্ববিদ্যালয়ের ওপর বিদ্যমান ১০ শতাংশ কর কমিয়ে ৫ শতাংশে আনার প্রস্তাব করেছেন। তবে এই কর সুবিধার বিনিময়ে তিনি বিশ্ববিদ্যালয়গুলোকে গবেষণায় বিনিয়োগ বৃদ্ধি, ভাষা শিক্ষা ও ল্যাঙ্গুয়েজ ল্যাব স্থাপন এবং মেধাবী দরিদ্র শিক্ষার্থীদের বিনা বেতনে পড়ার সুযোগ সম্প্রসারণের কঠোর শর্ত জুড়ে দিয়েছেন। এছাড়া পার্বত্য জেলা ও সমতলের ক্ষুদ্র নৃগোষ্ঠীর জন্য কর-সুবিধা আরও সম্প্রসারণ এবং তাদের বেতনের আয়কেও করমুক্ত রাখার সুপারিশ করেছেন তিনি।

স্থানীয় শিল্পের বিকাশ ও রপ্তানি সক্ষমতা বাড়াতে প্রধানমন্ত্রী চিংড়ি শিল্পের প্রয়োজনীয় কাঁচামাল ও যন্ত্রপাতি আমদানিতে শুল্ক-ভ্যাট প্রত্যাহারের প্রস্তাব দিয়েছেন। পাশাপাশি ওষুধ ও শিল্পকারখানায় ব্যবহৃত মধু আমদানির ওপর থাকা ১০ শতাংশ সম্পূরক শুল্ক প্রত্যাহার এবং পিইটি রেজিন, পিভিসি ও কপারসহ বিভিন্ন শিল্পের কাঁচামালের ওপর প্রস্তাবিত শুল্ক কমানোর আহ্বান জানান তিনি। প্রধানমন্ত্রীর এই প্রস্তাবনাগুলো বাস্তবায়িত হলে তা সাধারণ করদাতা ও স্থানীয় উদ্যোক্তাদের জন্য বড় ধরনের স্বস্তি বয়ে আনবে বলে মনে করা হচ্ছে।

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

সৌদির কারখানায় অগ্নিকাণ্ড: নিহত ১৬ বাংলাদেশির পরিচয় প্রকাশ

1

জুলাই-আগস্টে ডেঙ্গুর প্রকোপ বাড়ার আশঙ্কা: সতর্কবার্তা স্বাস্

2

নবম পে স্কেল প্রকাশে বিলম্ব কেন? বিস্তারিত জানাল সচিব কমিটি

3

লিগস কাপে মুখোমুখি টলুকা এফসি ও এলএএফসি: মাঠে উত্তাপ ছড়াচ্ছে

4

গাজা নিয়ে মতবিরোধ থাকলেও নেতানিয়াহুর সঙ্গে সম্পর্ক খুব ভাল

5

চলতি বছরের মধ্যেই স্থানীয় সরকার নির্বাচন শুরুর পরিকল্পনা রয়ে

6

মস্কোয় খোঁজ মিলল বাশার আল-আসাদের কুখ্যাত গোয়েন্দাপ্রধান ‘দ

7

হাম উপসর্গে ২৪ ঘণ্টায় ৮ জনের মৃত্যু

8

বেঙ্গালুরুতে ডুপ্লেক্স বাড়ি থেকে এক বছর বয়সি কঙ্কাল উদ্ধার,

9

নেত্রকোনা সীমান্তে ভারত যাওয়ার পথে আটক মা ও শিশু রোহিঙ্গা ক্

10

পুঁজিবাজারে তালিকাভুক্ত কোম্পানিতে নারী স্বতন্ত্র পরিচালক নি

11

বিশ্ববিদ্যালয় শিক্ষার্থী নাসিম হত্যা মামলায় বন্ধু আসিফের ম

12

আদ-দ্বীন ফাউন্ডেশনে কিচেন ম্যানেজার পদে চাকরির সুযোগ

13

মাশহাদে চিরনিদ্রায় শায়িত হবেন আয়াতুল্লাহ খামেনি: জন্মস্থানেই

14

রাজধানীর চকবাজারে অগ্নিকাণ্ড: খাজা মার্কেটের ভবনে নিয়ন্ত্রণে

15

মধ্যপ্রাচ্যে চরম উত্তেজনা: কাতার, সৌদি ও আমিরাতে ইরানের নতুন

16

ইংল্যান্ডকেই ফেভারিট মানছেন নরওয়ে কোচ স্টেল সোলবাক্কেন

17

কারাগার থেকেই বার কাউন্সিল নির্বাচনে লড়তে চান ব্যারিস্টার সু

18

খামেনির শেষ বিদায়: তেহরান মেট্রোতে রেকর্ড ৭০ লাখের বেশি ট্রি

19

ইসলামে খেলাধুলা ও বিনোদনের বিধান: শায়েখ আহমাদুল্লাহর বিশদ ব

20