|
দ্রুত লিংক
বিভাগসমূহ
মিডিয়া বিভাগ
Dhaka Files
প্রকাশ : Sep 17, 2026 ইং
অনলাইন সংস্করণ

স্ত্রীসহ সাবেক অতিরিক্ত পুলিশ সুপার মনিরুলের সম্পদ বিবরণী দাখিলের নির্দেশ

জ্ঞাত আয়বহির্ভূত সম্পদ অর্জনের প্রাথমিক সত্যতা পাওয়ায় সাবেক অতিরিক্ত পুলিশ সুপার মোহাম্মদ মনিরুল ইসলাম ও তার স্ত্রী জাকিয়া পারভীনের বিরুদ্ধে পৃথকভাবে সম্পদ বিবরণী দাখিলের নির্দেশ জারির অনুমোদন দিয়েছে দুর্নীতি দমন কমিশন (দুদক)। বৃহস্পতিবার (১৭ সেপ্টেম্বর) দুদকের সহকারী পরিচালক (জনসংযোগ) তানজীর আহমেদ এক সংবাদ সম্মেলনে এই তথ্য নিশ্চিত করেছেন।

দুদক সূত্রে জানা গেছে, সংস্থার অনুসন্ধান কর্মকর্তা ও সহকারী পরিচালক পিয়াস পালের দাখিল করা প্রতিবেদনের ওপর ভিত্তি করে এই সিদ্ধান্ত নেওয়া হয়েছে। অনুসন্ধানে সাবেক পুলিশ কর্মকর্তা মনিরুলের নামে স্থাবর ও অস্থাবর মিলিয়ে ১ কোটি ৯৬ লাখ ৯৩ হাজার ৪৯৫ টাকার সম্পদ পাওয়া যায় এবং বিভিন্ন ব্যয়সহ তার মোট সম্পদের পরিমাণ দাঁড়ায় ২ কোটি ৭৭ লাখ ৭১ হাজার ৬২৩ টাকা। বিপরীতে তার বৈধ ও গ্রহণযোগ্য আয় পাওয়া গেছে ২ কোটি ১ লাখ ৯১ হাজার ৯৮০ টাকা, যা তার অর্জিত সম্পদের তুলনায় উল্লেখযোগ্যভাবে কম। অন্যদিকে, তার স্ত্রী জাকিয়া পারভীনের নামে ৩৮ লাখ ৮ হাজার ৫০০ টাকার স্থাবর ও অস্থাবর সম্পদ এবং ব্যয়সহ মোট ৪৭ লাখ ২৬ হাজার টাকার হিসাব পাওয়া যায়। অথচ তার নিজস্ব গ্রহণযোগ্য আয় মাত্র ১২ লাখ ৮০ হাজার টাকা। দুদকের অনুসন্ধানে স্পষ্ট হয়েছে যে, জাকিয়ার নামে থাকা এই সম্পদের সঙ্গে তার আয়ের চরম অসঙ্গতি রয়েছে এবং তিনি স্বামীর প্রত্যক্ষ সহায়তায় এসব অবৈধ সম্পদ অর্জন করেছেন।

প্রাপ্ত তথ্যের ভিত্তিতে দুর্নীতি দমন কমিশন আইন, ২০০৪-এর ২৬(১) ধারার ক্ষমতাবলে তাদের বিরুদ্ধে এই আদেশ জারি করা হয়েছে। উল্লেখ্য, নথিতে মোহাম্মদ মনিরুল ইসলামকে সাবেক অতিরিক্ত পুলিশ সুপার হিসেবে উল্লেখ করা হলেও বর্তমানে তিনি পিআরএল (অবসরোত্তর ছুটি) ভোগরত অবস্থায় আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালে দায়িত্ব পালন করছেন।

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

জুলাই জাদুঘরের টিকিটের দাম কত, অনলাইনে কাটবেন যেভাবে

1

শতবর্ষের রেকর্ড ভেঙে দক্ষিণ কোরিয়ায় তাপমাত্রা পৌঁছাল ৪২.৫ ড

2

বন বিভাগের হয়রানি বন্ধে হুশিয়ারি দিলেন মুক্তিযুদ্ধবিষয়ক মন্ত

3

একচাকায় জ্বলন্ত মশাল নিয়ে কসরত করে গিনেস রেকর্ড গড়লেন মার্

4

শেখ মুজিবকে হত্যার আগের সেই উত্তাল সপ্তাহগুলোতে বাংলাদেশে যা

5

Croatia vs Panama Prediction: ২০২৬ বিশ্বকাপে ক্রোয়েশিয়া ও

6

প্রীতি ম্যাচে লিসড ইউনাইটেডের কাছে লিভারপুলের হার

7

৫ বছরে ২০ হাজার কিমি খাল খনন ও নারীদের জন্য এলপিজি কার্ডের ঘ

8

অতিরিক্ত আইজিপি পদোন্নতি ঘিরে পুলিশ প্রশাসনের ভেতরে গভীর ষড়য

9

আইন লঙ্ঘন করে পাবলিক বিশ্ববিদ্যালয়ে উপাচার্য নিয়োগ: নেপথ্য

10

শুভেন্দু বাবুকে থামান: সংসদে জি এম সিরাজ

11

রাজধানীতে আজ যেসব কর্মসূচি

12

মাত্র ২০ মিনিটে সাতটি ভয়াবহ বিস্ফোরণে কেঁপে উঠল দুবাইয়ের জেব

13

ইউটিউবে ফিরল ডাইরেক্ট মেসেজিং সুবিধা

14

ফিলিপাইনে ভূমিকম্পে মৃতের সংখ্যা বেড়ে ৬১

15

দাদাগিরির নতুন অধ্যায়: সৌরভের আসনে এবার সঞ্চালক দেব

16

ঢাকা কলেজে ছাদের পলেস্তারা খসে আহত শিক্ষার্থী: হল সংস্কারে দ

17

ইরান ও কাতারের গ্যাসক্ষেত্রে হামলা: বিশ্ববাজারে তেলের দাম ১১

18

ব্যাংক খাতের মাফিয়া নজরুল, ৩৫ হাজার কোটি টাকা লুটে নিয়েছেন

19

পররাষ্ট্রমন্ত্রীর সঙ্গে জাতিসংঘের আবাসিক সমন্বয়কারীর সৌজন্য

20