দ্রুত লিংক
বিভাগসমূহ
মিডিয়া বিভাগ
Dhaka Files
প্রকাশ : Oct 27, 2026 ইং
অনলাইন সংস্করণ

গাইবান্ধায় কৃষি প্রশিক্ষণ ইনস্টিটিউটের শহীদ মিনারের টাইলস ভাঙার অভিযোগ

০ শেয়ার
গাইবান্ধায় কৃষি প্রশিক্ষণ ইনস্টিটিউটের শহীদ মিনারের টাইলস ভাঙার অভিযোগ

গাইবান্ধা শহরের বাংলাবাজারে অবস্থিত কৃষি প্রশিক্ষণ ইনস্টিটিউটের (এটিআই) শহীদ মিনারের পিলারের টাইলস হাতুড়ি দিয়ে ভেঙে ফেলার অভিযোগ উঠেছে মোহাম্মদ আহসান হাবীব নামের এক প্রশিক্ষকের বিরুদ্ধে। এ ঘটনায় শিক্ষার্থী ও স্থানীয়দের মধ্যে তীব্র ক্ষোভের সৃষ্টি হয়েছে।

সংক্ষেপে মূল তথ্য
  • গাইবান্ধা জেলা শহরের বাংলাবাজারে অবস্থিত কৃষি প্রশিক্ষণ ইনস্টিটিউটের (এটিআই) শহীদ মিনারের অবমাননা ও পিলারের টাইলস ভাঙচুরের গুরুতর অভিযোগ উঠেছে এক প্রশিক্ষকের বিরুদ্ধে।
  • অভিযুক্ত ওই প্রশিক্ষকের নাম মোহাম্মদ আহসান হাবীব।
  • শহীদ মিনারের পবিত্রতা ক্ষুণ্ণ করার এ ঘটনায় স্থানীয় বাসিন্দা ও শিক্ষার্থীদের মধ্যে ব্যাপক ক্ষোভের সৃষ্টি হয়েছে এবং তারা অভিযুক্তের বিরুদ্ধে দৃষ্টান্তমূলক শাস্তির দাবি জানিয়েছেন।


গাইবান্ধা জেলা শহরের বাংলাবাজারে অবস্থিত কৃষি প্রশিক্ষণ ইনস্টিটিউটের (এটিআই) শহীদ মিনারের অবমাননা ও পিলারের টাইলস ভাঙচুরের গুরুতর অভিযোগ উঠেছে এক প্রশিক্ষকের বিরুদ্ধে। অভিযুক্ত ওই প্রশিক্ষকের নাম মোহাম্মদ আহসান হাবীব। শহীদ মিনারের পবিত্রতা ক্ষুণ্ণ করার এ ঘটনায় স্থানীয় বাসিন্দা ও শিক্ষার্থীদের মধ্যে ব্যাপক ক্ষোভের সৃষ্টি হয়েছে এবং তারা অভিযুক্তের বিরুদ্ধে দৃষ্টান্তমূলক শাস্তির দাবি জানিয়েছেন।

প্রতিষ্ঠানটির অধ্যক্ষ মো. মাহবুবার রহমান গণমাধ্যমকে জানান, এর আগে গত ১৮ অক্টোবর অভিযুক্ত প্রশিক্ষক মোহাম্মদ আহসান হাবীব ফেসবুক লাইভে এসে শহীদ মিনারের ওপর উঠে অবমাননাকর বক্তব্য দেন এবং সেখানে লাথি মারেন। এই ঘটনার ভিডিও প্রমাণ তার ব্যক্তিগত ফেসবুক আইডিতেও রয়েছে। ওই সময় ইনস্টিটিউটের পক্ষ থেকে দাপ্তরিকভাবে অভিযোগপত্র পাঠানোসহ গাইবান্ধা সদর থানায় একটি সাধারণ ডায়েরি (জিডি) করা হয়েছিল।

অধ্যক্ষ আরও জানান, গত রবিবার মামলার তদন্ত কর্মকর্তা প্রতিষ্ঠানে এসে খোঁজখবর নেন। এর পরদিনই সোমবার (২৬ অক্টোবর) সকালে অভিযুক্ত প্রশিক্ষক আরও উগ্র আচরণ করেন এবং হাতুড়ি দিয়ে শহীদ মিনারের মাঝের একটি পিলারের নিচের বেশ কিছু টাইলস ভেঙে ফেলেন। বিষয়টি তাৎক্ষণিকভাবে কৃষি সম্প্রসারণ অধিদপ্তরের মহাপরিচালক, পরিচালকসহ সংশ্লিষ্ট ঊর্ধ্বতন কর্তৃপক্ষকে জানানো হয়েছে। কর্তৃপক্ষ আগামী ৪৮ ঘণ্টার মধ্যে তার বিরুদ্ধে কঠোর ব্যবস্থা নেওয়ার আশ্বাস দিয়েছেন।

এদিকে খবর পেয়ে গাইবান্ধা সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) নাজমুল হুদা তাৎক্ষণিকভাবে ঘটনাস্থল পরিদর্শন করেছেন। তিনি জানান, বিষয়টি অত্যন্ত সংবেদনশীল ও গুরুত্বের সঙ্গে খতিয়ে দেখা হচ্ছে। এ ঘটনায় প্রয়োজনীয় আইনগত ব্যবস্থা গ্রহণ করা হবে।

ঘটনার পর অভিযুক্ত প্রশিক্ষক মোহাম্মদ আহসান হাবীবের সঙ্গে যোগাযোগের একাধিকবার চেষ্টা করা হলেও তার কোনো বক্তব্য পাওয়া যায়নি। ব্যক্তিগত মোবাইল নম্বরে কল করা হলেও তিনি সাড়া দেননি। ভাষা আন্দোলনের শহীদদের স্মৃতির প্রতীক এই শহীদ মিনারে এমন ন্যক্কারজনক ঘটনার সুষ্ঠু তদন্ত ও দোষীদের দ্রুত আইনের আওতায় আনার দাবি জানিয়েছেন সচেতন মহল।

ঢাকা ফাইলস ভেরিফাইড এডিটর

ঢাকা ফাইলসের প্রতিটি সংবাদ সম্পাদকীয় নীতি ও যাচাই প্রক্রিয়া মেনে প্রকাশ করা হয়। আমাদের সম্পাদকীয় নীতি পড়ুন।

  • সর্বশেষ
  • জনপ্রিয়
1

নির্ধারিত সময়ে আপিল না করলে আইনি প্রতিকারের সুযোগ নেই: চিফ প্রসিকিউটর

2

শাপলা চত্বর হত্যা মামলা: শেখ হাসিনাসহ ৩০ পলাতককে আত্মসমর্পণের নির্দেশ

3

ব্রাজিলের জার্সি হাতে রুমিন ফারহানা ও এস এম ফয়সলের ভাইরাল ছবিটি কি আসল না এআই?

4

দীর্ঘ ৯৮১ দিন পর ব্রাজিলের জার্সিতে ফিরলেন নেইমার

5

১১ থেকে ২০তম গ্রেডের চাকরির ভাইভায় নম্বর বাড়ানোর সিদ্ধান্ত কেন

6

বিশ্ববাজারে তেলের দামে মহাবিপর্যয়: এক সপ্তাহে বাড়ল ৩০ শতাংশ, ব্যারেল ছাড়াল ৯২ ডলার

7

ভাতিজাদের বঞ্চিত করে মেয়েকে সম্পত্তি লিখে দেওয়া কি জায়েজ?

8

নবম পে স্কেলে ভাতার কাটছাঁট

9

জার্মানির গোল বাতিলের সিদ্ধান্ত সঠিক ছিল, স্পষ্ট করল ফিফা

10

দুই সপ্তাহের সর্বোচ্চ চূড়া ছুঁয়েই ফের কমলো স্বর্ণের দাম, নেপথ্যে ফেডারেল রিজার্ভের আভাস